Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ঘরের মানুষ

IMG_20210112_220931
Smaran Mazumder

Smaran Mazumder

Radiologist, medical teacher
My Other Posts
  • January 13, 2021
  • 8:37 am
  • No Comments

যেহেতু গল্পের আকারেই বলতে হবে, তাই একটি সত্যি ঘটনাকে গল্পের মতোই বলি।

এ গল্পের নায়িকা আছে। তার নাম মায়ারানী। না, এ মায়ারানী কারো কল্পনার জগতে বাস করার মতো রূপালী পর্দার নায়িকা নয়। বড্ড বাস্তব, রক্ত মাংসের নায়িকা সে। তাকে জানার মতো সময় আমাদের হয় না, হবেও না কোনদিন।

মায়ারানী নাকি ইদানিং ডাইনি হয়েছে! মানে তার আচার আচরণ দেখে নাকি সবাই একশো শতাংশ নিশ্চিত, কোন এক অতৃপ্ত আত্মা তার উপর ভর করেছে! শুধু মায়ারানীর প্রতি সেই আত্মার কি যে মায়ার টান, সেটাই বোঝা যাচ্ছে না! একবার বুঝতে পারলেই, ওঝা নাকি ঝেঁটিয়ে সে আত্মাকে তৃপ্ত করে দেবেন!!

এ ভাষ্য যারা দিয়েছে, তাঁদের মধ্যেই একজন সহৃদয় প্রতিবেশী তাঁর সামাজিক দায়িত্ব পালনের জন্য একবার ‘ডাইকতার’ দেখাতে নিয়ে এসেছেন!

অপয়া সে ‘ডাইকতার’ হলুম আমি! অথচ সে
মায়ারানী সব প্রশ্নে নির্বিকার। মুখে বিড়বিড় করছে বটে, আমি তার ঠোঁট নড়া থেকে কিছুই উদ্ধার করতে পারছি না। সে তার নাম ধাম বয়স শরীরের সমস্যা কিছুই বলতে পারছে না। মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে আর উপরের দিকে তাকিয়ে থাকছে।

আমার সব প্রচেষ্টা ব্যর্থ হলো। অজ পাড়াগাঁয়ের মায়ারানী, আমার প্রতি কোন মায়া দেখালো না!
বসনের কাপড় ঠিক করতে ভুলে যাচ্ছে যে, সে কিসের জবাব দেবে?

আমি প্রায় আশা ছেড়ে দিয়েছি। একজন সাইকিয়াট্রিস্টকে রেফার করে নিজের অক্ষমতা লিখে দেব বলে ভেবেছি।

তখন মাথায় এলো, মায়ারানীর অতীত যদি জানা যেত! ঘর সংসারের কথা যদি জানা যেত!

সহৃদয় ব্যক্তি জানালেন – মাস ছয়েক আগে সোয়ামি মারা গেছে। আর কিছু  তেমন জানেন না।
আত্মীয় স্বজন যারা প্রথম দিকে আসছিল, ডাইনি হবার পর তাদের আর কোন মায়া অবশিষ্ট নেই মায়ারানীর উপর!! স্বাভাবিক! আমরা তো এমনই!

– সন্তান?

– আছে। দেখে না।

এই যে সন্তান ‘দেখে না’, এও আমাদের সমাজের নৈমত্তিক ঘটনা। অবাক হলাম না!

আমি আড়চোখে দেখছি মায়ারানীকে। যার কেউ নেই, সেই মহিলার এমন হওয়া কি খুব অস্বাভাবিক?

বললাম – এই যে মায়ারানী, তোমার সব কিছু আমাকে বলো। কে জানে তোমার কথা?

মায়ারানী প্রথম বার মুখ খুললো। তারপর সে ‘ডাইনি’ মায়া রানী, গলায় এক অসম্ভব কাঠিন্য নিয়ে, একদম সুস্থ সবল মানুষের মত যে বাক্যটি বললো- সেটি দিয়েই গল্প শেষ করবো।

কারণ, তারপর আর গল্পটি টেনে লম্বা করার মতো ক্ষমতা আমার নেই। এই লাইনটি লেখার পর হাত থেকে ইউএসজি প্রোব পড়ে যাওয়ার মতই, ফের আমার অক্ষম কলম হাত থেকে খসে পড়বে।বুকের ভেতর জেগে উঠবে এক তীব্র হাহাকার। শূন্যতা। জেগে উঠবে এমন এক বোধ, যার ব্যাখ্যা দিতে পারবো না আমি। আমি ব্যাখ্যা খুঁজবো দু’টো শব্দের। হয়তো বহুদিন ধরে খুঁজে চলবো এই দু’টো শব্দের মানে। বোঝার চেষ্টা করবো, একজন মানুষ, যে একজন আলাদা অস্তিত্ব নিয়ে পৃথিবীতে কাটিয়ে ফেলেছে পঁয়ত্রিশটা বছর, সে অন্য একজন মানুষের কাছে কিভাবে বিলিয়ে দিতে পারে তার সমগ্র?
কিভাবে সে নির্দ্বিধায় বলতে পারে, আমার সব শুধু সেই অন্যজনই জানে!!!

মানলাম, আমার এই মায়া রানী , এই দেশের অজপাড়াগাঁয়ে র এক অখ্যাত নায়িকা । যাঁর জীবন হয়তো সোয়ামির ঘর আর কালেভদ্রে বাপের ঘর !
যাঁর বেশভূষা আমাদের চোখে নোংরা !
তবু
আমরা কেউ কোনদিন বলতে পারবো কি বছর পঁয়ত্রিশ এর মায়া রানীর মতো ?

ওই যে গলায় অসম্ভব কাঠিন্য এনে (ডাইনির মতো লাগলো কি?) , তাঁর ভেতরে তীব্র হারানোর যন্ত্রনা, আর বহুযুগের জমিয়ে রাখা মায়া মেখে মায়া রানী মৃত প্রেমিক স্বামী কে উদ্দেশ্য করে বলে গেল –
“কেউ জানে না কিচ্ছুটি গো , সব জানে মোর ঘরের মানুষ!”

PrevPreviousএক আশ্চর্য আবিষ্কারের সুবর্ণ জয়ন্তী ও বাঙালী চিকিৎসক
Nextকোভিড ১৯ টীকাকরণ নিয়ে যেসব তথ্য জেনে নেওয়া দরকারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

“অভয়া আন্দোলন”, “অভয়া”র মা-র নির্বাচনী জয় এবং এবারের নির্বাচন

May 9, 2026 3 Comments

পুরনো কথা ব্যক্তি ‘অভয়া’র হাসপাতালে ডিউটি চলাকালীন অবস্থায় কর্মস্থলে নৃশংসতম উপায়ে খুন ও আরও ঘৃণ্যতম অবস্থায় ধর্ষণ (কিংবা ঘটনাক্রম আগে পরেও হতে পারে, যদিও এখনও

হিংসা বন্ধ হোক

May 9, 2026 No Comments

নাগরিক বিবৃতি হিংসা বন্ধ হোক ভোটের দু’দিন বা তার আগে কোনও লোকক্ষয় না হলেও ৪ মে বাংলায় ফলপ্রকাশের পরের মাত্র তিন দিনে রাজনৈতিক হিংসায় অন্তত

“নতুন সরকার #২”

May 9, 2026 No Comments

৭ মে, ২০২৬ কাল রাতের জঘন্য নিন্দনীয় মর্মান্তিক হত্যাকাণ্ডটি যেহেতু আমার কাজের এলাকার মধ্যে ঘটেছে সেজন্য মাঝরাত অবধি অনেক ফোনালাপ করতে হয়েছে। এই সব করতে

“নতুন সরকার #১”

May 8, 2026 1 Comment

UK বা গ্রেট ব্রিটেন, যে দেশটাকে সংসদীয় গণতন্ত্রের পীঠস্থান হিসেবে ধরা হয় সেই দেশে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠন বলে একটা প্রথা আছে। যারা

মানসিক রোগ চেনা যায় কি করে?

May 8, 2026 No Comments

আমরা রোগ বলতে সরল ভাবে বুঝি আমাদের দেহে কিছু উপসর্গ বা সিম্পটম ফুটে উঠল এবং তার একটা নির্দিষ্ট কারণ আছে। যেমন ধরা যাক টি বি

সাম্প্রতিক পোস্ট

“অভয়া আন্দোলন”, “অভয়া”র মা-র নির্বাচনী জয় এবং এবারের নির্বাচন

Dr. Jayanta Bhattacharya May 9, 2026

হিংসা বন্ধ হোক

Doctors' Dialogue May 9, 2026

“নতুন সরকার #২”

Dr. Samudra Sengupta May 9, 2026

“নতুন সরকার #১”

Dr. Samudra Sengupta May 8, 2026

মানসিক রোগ চেনা যায় কি করে?

Dr. Sumit Das May 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621379
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]