Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল নির্বাচন নিয়ে দু -চার কথা

Oplus_131072
Dr. Hiralal Konar

Dr. Hiralal Konar

Surgeon, Leader of Doctors' Movement
My Other Posts
  • May 27, 2026
  • 8:46 am
  • No Comments

সত্যি কথা বলতে কাউন্সিলের নির্বাচন নিয়ে রাজ্যের চিকিৎসকদের বড় অংশ খুব একটা খোঁজখবর রাখত বলে মনে হয় না। নির্বাচন কখন হয় কারা পরিচালনা করে, কিভাবে ভোট হয় বা আদৌ হয় কিনা এসব নিয়ে জানার বা বোঝার খুব একটা আগ্ৰহ ছিল কি! যারা একটু উৎসাহী তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে নির্বাচনে পদপ্রার্থী হত। তবে রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলের বা তাদের সমর্থিত প্রার্থী ছাড়া আজ পর্যন্ত কোন সদস্য নির্বাচনে জয়ী হয়েছে এমনটা ঘটেনি। আরও খোলসা করে বললে বলা যায় তার অন্যথা হওয়া সম্ভব নয়।

তাহলে রহস্যটা কোথায়?

কোন রহস্য নেই। মেডিক্যাল কাউন্সিলের আইন অনুযায়ী নির্বাচন পরিচালনার সমস্ত ক্ষমতাটা হল বিদায়ী কাউন্সিলের। বুঝতে অসুবিধা হচ্ছে? আরও একটু চেষ্টা করি। ধরা যাক পশ্চিমবঙ্গের সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের সমস্ত দায়িত্ব ছিল বিদায়ী রাজ্য সরকারের উপর। নির্বাচন কমিশনার থাকতেন তৎকালীন মুখ্যমন্ত্রী ও তদারকির দায়িত্বে ঐ সময়ের বিধায়করা। আইনশৃঙ্খলার সমস্ত ক্ষমতা রাজ্য পুলিশপ্রসাশনের। এবার কি মাথাটা তাজ্জিম -মাজ্জিম করছে? কিন্তু ওয়েষ্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল এর নিয়মকানুনটা এমনই। শেষ সেই কবে ১৯৮০ সালে পুরানো কাউন্সিল আইনের ঝাড়পোঁছ করে সেই সময়ের কাউন্সিলের কেষ্টবিষ্টু রা নিজেদের রুচি অনুযায়ী সাজুগুজু করিয়ে সেই সময়ের সরকারের সলাজ সম্মতি নিয়ে গাঁটছড়া বেঁধে দিয়েছিলেন।

এবার যদি কোন দুর্মুখ বলে যে সে সময় ক্ষমতায় থাকা দলটা ভাবতেই পারত না তাদের ক্ষমতা চিরস্থায়ী নয় তাহলে কি খুব ভুল হবে। পরে ২০১১ তে রাজ্যে যে দল ক্ষমতায় এলো তারা এরকম হাতে গরম পরম সুস্বাদু ও খুশবাই ওয়ালা খাবারটা কোন আক্কেলে ছুঁড়ে ফেলে দেওয়ার আহাম্মকিটা করে।

এই দলটাও ভাবল আমরাই তো ক্ষমতায় আছি, থাকব। তাই সযত্নে সব আইনকানুন অপরিবর্তিত রেখে ক্ষমতায় থাকার সুখ ভোগ ও ঐশ্বর্য বৃদ্ধির দিকে মনোনিবেশ করল। তাদের নিজস্ব স্বভাব ও চরিত্রকে অক্ষুণ্ণ রাখতে ও আরও অধঃপাতে যাওয়ার জন্য যা যা করণীয় করে গেল দেড় দশক ধরে।

ঐ কহানির মাদকতায় অনেকেই বিস্মৃত হয়ে গেছে এই কাউন্সিলের আইনকানুনটা তামাদি ও অপ্রাসঙ্গিক অকেজো হয়ে গেছে। মেডিক্যাল কলেজের সংখ্যা,পঞ্জীকৃত চিকিৎসক সংখ্যা বৃদ্ধি পেয়েছে বহুগুণ। সেজন্য ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেক। সেই অনুপাতে তার প্রতিনিধিত্ব বৃদ্ধি হয়নি। এল এম এফ ভোটার অবলুপ্ত অথচ তাদের প্রতিনিধিত্বের অধিকার বর্তমান।

মোদ্দা কথা কাউন্সিলের আইন কানুন অবয়বকে আর প্রসাধনের আড়ালে ঢাকা দেওয়ার চেষ্টা আর কিছু করা যাবে না। অবিলম্বে এর আগাপাশতলা বদলে দিতে হবে। অনেক কিছু সংশোধন সংযোজন পরিমার্জন পরিবর্ধন অবশ্য করণীয়। এবং অবশ্যই সেই কাউন্সিল হবে দেশের সংবিধান অনুযায়ী প্রকৃত গণতান্ত্রিক পরিসরের স্বীকৃতি এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রগতির জন্য উদাহরণযোগ্য।

PrevPrevious২১ শতকে সভ্যতা শক্তিশালী হচ্ছে, নাকি অসভ্যতা বাড়ছে?
Nextআয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আমি কৃতজ্ঞ রইলাম, সব্বার কাছে।

July 26, 2026 No Comments

২৪ জুলাই, ২০২৬ 1942 A Love Story সিনেমায়, যদ্দূর মনে পড়ে, অনুপম খেরের মুখে একটা সংলাপ ছিল। খুব সম্ভবত নায়ক অনিল কাপুর যখন নায়িকা মনীষা

আজকাল

July 26, 2026 No Comments

হচ্ছে বাড়ি, হচ্ছে আইটি পার্ক, শহর জুড়ে নতুন দিনের ঝলক। স্বপ্ন ছোঁয়ার কর্পোরেটের ডাক, তবু ভাতার স্রোতে হারায় কর্মের হাক। আসে নতুন নতুন ভাতার ঘোষণা,

দুই পাগলের গপ্পো – প্রথম পর্ব

July 26, 2026 No Comments

পাগল শব্দের আভিধানিক অর্থ যাই হোক না কেন,যত‌ই তাদের সমাজের চোখে অবাঞ্ছিত মনে করা হোক না কেন এই সময়ের সমাজে তাদের উপস্থিতির গরিমাকে কখনোই খাটো

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?

July 25, 2026 1 Comment

পুলিশ আর সেনাবাহিনী দিয়ে জনগণের সঙ্গে লড়াই করে জিততে পারেনি কোনো দেশের সরকার। প্রাথমিক প্রতিক্রিয়ায় হয়ত রাষ্ট্রের চরম দমন পীড়নের ফলে কিছুটা পিছু হতে হয়,

ভাঙ

July 25, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আমি কৃতজ্ঞ রইলাম, সব্বার কাছে।

Dr. Bishan Basu July 26, 2026

আজকাল

Dr. Sukanya Sinha July 26, 2026

দুই পাগলের গপ্পো – প্রথম পর্ব

Somnath Mukhopadhyay July 26, 2026

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?

Sanjoy Mukherjee July 25, 2026

ভাঙ

Pallab Kirtania July 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

654642
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]