Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শাঁখের করাত

FB_IMG_1587147495080
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • April 18, 2020
  • 5:40 am
  • No Comments

‘ফোন, চেম্বার বন্ধ করে বাড়িতে লুকিয়ে থাকা ডাক্তারদের বাধ্য করা হোক রুগী দেখা শুরু করতে নইলে তাঁদের লাইসেন্স বাতিল করা হোক’। ফেসবুকে কাপুরুষদের উদ্দেশ্যে এক মহাপুরুষের উক্তি। সোশ্যাল প্ল্যাটফর্মে যে যা খুশি লিখতেই পারে। কিন্তু যা অবাক করে তাহল ওই লেখার ১৭০০ শেয়ার, মানে এটা অনেকেরই মনের কথা।

কেউ লিখেছেন, ‘ডাক্তাররা মৃত্যুভয় থেকে ঘরে ঢুকে বসে আছেন, পাড়ায় একটাও ডাক্তার নেই। এর উত্তরে আর এক মহাপুরুষের উক্তি ‘পাড়ার ওই ডাক্তারগুলো শুধু টাকা রোজগার করতে রয়েছে। এগুলো হারামজাদা… ওঁদের আর চেম্বার করতে দেব না’।

এদিকে হোয়াটসঅ্যাপে একটা লেখা ঘুরে বেড়াচ্ছে- এখন লোকের রোগ কমে গেছে যেহেতু ডাক্তারদের চেম্বার বন্ধ। তাঁরা জোর করে টাকার লোভে রুগীদের হাসপাতালে ভর্তি করে টাকা রোজগারের জন্য। তাই এখন তাঁরা বসছেন না, লোকে অনেক সুস্থ। এখন ভেবে দেখা উচিত, আমাদের ডাক্তারদের কাছে যাওয়া উচিত কিনা।

ইঁটের জবাব পাটকেলে দিতে গেলে শুধু হিংসাই বাড়বে। এই মহামারীর সময়ে কী আছে, কী নেই, কেন কী হল না, এসব বলে মারামারির কোনও দরকার নেই। তা পরেও করা যাবে। ডাক্তারদের পিঠ আর আপনার হাত তো থাকলোই। তবু জানিয়ে রাখি সরকারি, বড় বেসরকারি হাসপাতালের এমার্জেন্সি সার্ভিসে কিন্তু ডাক্তাররাই আপনাদের জন্য বসে আছেন।

আমরা ঠান্ডা মাথায় দেখি বেশিরভাগ ছোট ক্লিনিক বা প্রাইভেট চেম্বার বা পাড়ার ছোট নার্সিং হোম বন্ধ কেন?

লকডাউনের জন্য যানবাহন বন্ধ। লোকে যাতায়াত করতে পারছে না। ক্লিনিকের স্টাফরাও আসতে পারছেন না।

অনেকেরই চেম্বার বা ক্লিনিকে রুগীর বসার জায়গা অপ্রতুল। ৬ ফুটের সোশ্যাল ডিসট্যান্সিং মানা যাবে না। এর ফলে সংক্রমণের আশঙ্কা বাড়বে।

ভাবুন তো, একজন ডাক্তারবাবুর চেম্বারে কত রুগী আসে? তাঁদের কোনও একজনের এই অসুখ নিঃশব্দে শরীরে থাকলেও তার থেকে কতজন সংক্রমিত হতে পারে?

নন এমার্জেন্সির অনেক সমস্যার ফোনেই সমাধান করছেন ডাক্তারবাবুরা। এর জন্য তাঁরা কোনও ফিজও নিচ্ছেন না।

রুগী দেখার সময় যে পারসোনাল প্রোটেকশন বা যেভাবে স্যানিটাইজেশন করা দরকার তা ছোট চেম্বারে নেওয়া সম্ভব নয়। আর চিকিৎসক যদি নিজে আক্রান্ত হন তাহলে তাঁর থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি।

নন এমার্জেন্সি মেডিক্যাল প্রবলেমের জন্য সরকার হেল্প লাইন চালু করুক।

আর তাও যদি প্রশ্ন করেন, ডাক্তাররা কি ভয় পেয়েছে? তাহলে তার উত্তরে বলি,
দেখুন, মৃত্যুভয় সকলেরই আছে, ডাক্তাররাও ব্যতিক্রম নন। আর এই ভয় নিয়েও তাঁরা কিন্তু এমার্জেন্সি সার্ভিস দিয়ে চলেছেন। ডাক্তাররা যদি শুধু নিজেরা আক্রান্ত হোত তাহলে এত ভয় পেত না। কিন্তু তাঁরা আক্রান্ত হলে এই রোগ পরিবারের লোকজন, বৃদ্ধ বাবা, মা, ছোট সন্তান, স্ত্রী-র মধ্যে ছড়িয়ে দেবেন… আর পরিবারকে কে না ভালোবাসে! এই ভয় সাধারণের মধ্যেও আছে বলেই তো স্বাস্থ্যকর্মী, নার্সদের বাড়ি থেকে উচ্ছেদ করছেন। পাড়াছাড়া করছেন। তাছাড়া লক ডাউনের সময়ে বাড়িতে থাকাটা নিয়ম মানা, লুকিয়ে থাকা নয়।

এছাড়া চিকিৎসকের যদি কোভিড পজিটিভ হয় তখন আপনাদের মধ্যেই কেউ কেউ বলবে হারামজাদাগুলোর এত পয়সার লোভ দুদিন চেম্বার বন্ধ রাখতে পারল না! সারা পাড়ায় ইনফেকশন ছড়িয়ে মারল।

এই দুঃসময় অহেতুক ভেদাভেদ তৈরি না করে আমরা এক সঙ্গে হাত মিলিয়ে চলি। ক্লিনিক বন্ধ থাকলে রুগী এবং স্বাস্থ্যকর্মী – দুজনেরই অসুবিধে, কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবেই অনেকে তা বন্ধ রেখেছেন। এই সময়ে এমন কিছু হয় তো না বলাই ভালো যা স্বাস্থ্যকর্মীদের মনোবল ভেঙে দেয়, না হলে ঘণ্টা, থালা বাটি বাজানো টা সহমর্মিতার প্রকাশ বলে মনে হবে না, মনে হবে শুধুই হুজুগ।

PrevPreviousকোল্যাটারাল ড্যামেজ – করোনাকে সাইড-এফেক্টস
Nextসি এস আই আর-এন এ এল-এর ব্যক্তিগত সুরক্ষার কভার অল স্যুটNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বহ্নিশিখা প্রীতিলতা

May 5, 2026 No Comments

★বহ্নিশিখা প্রীতিলতা★ সুস্মিতা গুহ মজুমদার পৃষ্ঠা ৯৬ হার্ড বাইন্ডিং মূল্য ৯০ টাকা। ছাড় দিয়ে ৭০টাকা প্রণতি প্রকাশনী নতুন বছরে ছোটোদের হাতে তুলে দিন সবচেয়ে মূল্যবান

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

May 5, 2026 1 Comment

যেহেতু পেশাপরিচয়ে আমি চিকিৎসক – এবং এমন চিকিৎসক যে সরকারী কর্মীও – তাই সরকারী স্বাস্থ্যপরিস্থিতিটাই সর্বপ্রথম নজরে আসে। দেখে যারপরনাই খুশী হলাম যে মাননীয়া মন্ত্রী

বাংলায় পালা বদল

May 5, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলো। ১৫ বছরের মাথায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে সরকার গঠনের দিকে এগোচ্ছে বিজেপি। বেশ কিছু সংস্থার এক্সিট পোলে বিশেষজ্ঞরা আগাম বার্তা দিলেও তাদের

লাখো সূর্য

May 4, 2026 No Comments

যতই কেন সমস্যাতে জর্জরিত হই তোমার কাছে জানু পেতে বসতে রাজি নই!! স্থির নিশ্চিত দৃপ্ত সূর্য আছে বুকের মাঝে তাহলে আর জানু পেতে ভিক্ষা কার

মহালয়া ২০৩০

May 4, 2026 No Comments

পুরোনো লেখা চুনকাম করা সাদামাটা দেওয়ালটার এবড়ো খেবড়ো গায়ে একটা ক্যালেন্ডারও দুলছে না। অবশ্য দোলবার মতো তেমন হাওয়াবাতাসও খেলে না এই বিশ ফুট বাই বিশ

সাম্প্রতিক পোস্ট

বহ্নিশিখা প্রীতিলতা

Dr. Aindril Bhowmik May 5, 2026

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

Dr. Bishan Basu May 5, 2026

বাংলায় পালা বদল

Piyali Dey Biswas May 5, 2026

লাখো সূর্য

Shila Chakraborty May 4, 2026

মহালয়া ২০৩০

Dr. Sukanya Bandopadhyay May 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620873
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]