Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

৭৭তম প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি পদক

FB_IMG_1769429576955
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • January 27, 2026
  • 6:56 am
  • No Comments

৭৭তম প্রজাতন্ত্র দিবসে দেশ যখন সংবিধান, ন্যায় ও গণতন্ত্রের আদর্শ উদযাপনের আনুষ্ঠানিকতায় ব্যস্ত, ঠিক সেই সময় বাস্তব আমাদের সামনে এক নির্মম বৈপরীত্য উন্মোচিত করছে।

আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ড কোনও বিচ্ছিন্ন অপরাধ নয়। এটি আমাদের সমাজ, প্রশাসন ও বিচারব্যবস্থার সম্মিলিত ব্যর্থতার এক নগ্ন দলিল। ঘটনার পর ১৭ মাস পেরিয়ে গেলেও পরিবারের আর্তনাদ থামেনি, রাজপথের প্রতিবাদ স্তব্ধ হয়নি, আর প্রশ্নের পাহাড় আজও অনুত্তরিত।

এই বাস্তবতার মধ্যেই অসম্পূর্ণ, বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ এক তদন্তকে ‘সফল’ আখ্যা দিয়ে সেই তদন্তের তদারকিকারী আধিকারিককে রাষ্ট্রপতির পদকে সম্মানিত করা হলো। West Bengal Junior Doctors’ Front মনে করে, এই সিদ্ধান্ত শুধু বিস্ময়কর নয়, এটি ন্যায়বিচারের দাবিতে লড়াই করা অসংখ্য মানুষের অনুভূতিকে প্রকাশ্যভাবে অপমান করার শামিল।

যেখানে পরিবার আজও ন্যায়বিচার পায়নি বলে পথে নামতে বাধ্য, যেখানে ঘটনার নেপথ্যের বৃহত্তর সত্য অন্ধকারেই রয়ে গেছে, যেখানে দায়সারা চার্জশিট দিয়ে তদন্ত শেষ করার গুরুতর অভিযোগ উঠেছে, সেখানে এই পুরস্কার প্রদানের তাড়াহুড়ো রাষ্ট্রের রাজনৈতিক অবস্থানকেই প্রশ্নের মুখে দাঁড় করায়।

এ যেন বিচারহীনতার উপর রাষ্ট্রীয় সিলমোহর।

এ যেন সত্যের আগেই সাফল্যের রাজনৈতিক আত্মপ্রচার। প্রজাতন্ত্র দিবসে যে গণতন্ত্রের শপথ নিয়ে আমরা পতাকা উত্তোলন করি, আজ তা বিপন্ন ও লঙ্ঘিত হচ্ছে বলেই আমাদের বিশ্বাস।

এই প্রেক্ষাপটে আর জি কর মামলায় কলকাতা পুলিশের ভয়ানক ভূমিকা, তড়িঘড়ি মৃতদেহ রাতের অন্ধকারে দাহ করা থেকে শুরু করে বাবা মা কে টাকা দিতে চেয়ে মুখ বন্ধ করার প্রচেষ্টা, কোথাও গিয়ে লঘু হয়ে গেছে সি বি আই এর কার্যকলাপের সামনে। প্রাথমিক চার্জশিট দেওয়ার পর এতদিন পেরিয়ে যাওয়ার পরেও সাপ্লিমেন্টারি চার্জশিট তারা পেশ করেনি। প্রাথমিক চার্জশিট এ বৃহত্তর ষড়যন্ত্রের উল্লেখ করার পরও ‘তদন্ত চলছে’ এই অজুহাতে প্রায় এক বছর কেটে গেল, অথচ আর একটি চার্জশিটও দাখিল করা হয়নি।

সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, অভয়ার খুন ও ধর্ষণের তথ্যপ্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি কে ৯০ দিন হেফাজতে রাখার পরেও তাদের বিরুদ্ধে কোনও চার্জশিট দিতে ব্যর্থ হওয়ায় তারা জামিন পেয়ে গেছে। কোন পদ্ধতিতে বা কোন প্রযুক্তিতে সি বি আই এর তদন্ত চলছে, তা কারও জানা নেই। ১৭ মাস পেরিয়েও নাকি সব ফরেনসিক রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছয়নি। কার্যত এই বালখিল্যতার ফলেই কলকাতা পুলিশের তদন্ত আইনত বৈধতা পেয়ে যাচ্ছে।

আমরা জানি না কোন রাজনৈতিক বোঝাপড়া বা বাধ্যবাধকতার কারণে সি বি আই এর এই ন্যক্কারজনক ভূমিকা অব্যাহত, তবে আজ প্রতিটি সাধারণ মানুষের কাছে জলের মতো পরিষ্কার যে যেসব প্রতিষ্ঠানের উপর মানুষ ভরসা করতে চেয়েছিল, তারাই অভয়া যাতে ন্যায়বিচার না পায় সেই দিকেই কার্যত মনোনিবেশ করেছে। আর এই সত্য আরও নগ্ন হয়ে উঠেছে এই খবরে যে এই তদন্তের দায়িত্বে থাকা জয়েন্ট ডিরেক্টর রাষ্ট্রপতির পুরস্কারে সম্মানিত হচ্ছেন। এটি রাষ্ট্রব্যবস্থার নির্লজ্জতার এক নগ্ন নিদর্শন ছাড়া আর কিছুই নয়।

West Bengal Junior Doctors’ Front এই প্রহসনকে ধিক্কার জানায়। আমরা মনে করি, এই ঘটনা শুধু একটি মামলার সীমাবদ্ধতা নয়। এটি রাষ্ট্রের দায়বদ্ধতা, তদন্তের স্বচ্ছতা এবং ন্যায়বিচারের প্রতি প্রকৃত প্রতিশ্রুতির প্রশ্ন। যখন প্রশ্ন তোলা নাগরিকদের কণ্ঠ উপেক্ষিত হয়, যখন অসম্পূর্ণ সত্যকেই সাফল্য বলা হয়, তখন প্রজাতন্ত্রের আত্মাই গভীরভাবে আহত হয়।

PrevPreviousধারাবাহিক হিংসার গ্রাসে সোনার বাংলা
Nextঅভয়া আন্দোলন দ্রোহের দলিলঃ গ্রন্থ পরিচয়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আর কতদিন? আরজি কর ২৩ মাস, এখন বারুইপুর | রাজপথের লড়াইতে অভয়া মঞ্চ | ৯ জুলাই ২০২৬

July 12, 2026 No Comments

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে …… (৪)

July 12, 2026 2 Comments

এক সময় খবরের কাগজের অনেক খবরের ভিড়ে ছোট্ট কয়েক কলমের কিছু বিজ্ঞাপন থাকতো যার শিরোনাম — নিরুদ্দিষ্টের প্রতি পত্র অর্থাৎ বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানুষের

ঘৃত

July 12, 2026 No Comments

একটা মৃত গণ-এর হাতে, মর্গে থিতু থ‍্যাঁতলা দেহ আরেকটিরও দিন ঘনালো, গুলি খেয়ে মরলো সে-ও সোল্লাসে দেশ হাততালি দেয়, লাশ হোক ছিলো সবার দাবী ,

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

July 11, 2026 No Comments

বৃহত্তর বিধাননগর অভয়া মঞ্চের কর্মসূচি ৭ জুলাই, ২০২৬।

প্রশ্ন

July 11, 2026 No Comments

সে কী কী জানতো তা জানা গেলো না হাতের মুঠোয় ছিলো, কোনোখানে উড়ে চলে যাচ্ছিলো না, মশা বা মাছির মতো মারা যেতো থাবড়িয়ে যখন তখন।

সাম্প্রতিক পোস্ট

আর কতদিন? আরজি কর ২৩ মাস, এখন বারুইপুর | রাজপথের লড়াইতে অভয়া মঞ্চ | ৯ জুলাই ২০২৬

Abhaya Mancha July 12, 2026

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে …… (৪)

Somnath Mukhopadhyay July 12, 2026

ঘৃত

Arya Tirtha July 12, 2026

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

Abhaya Mancha July 11, 2026

প্রশ্ন

Arya Tirtha July 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

649362
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]