Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পটল ছোঁয়ানোর গল্প

IMG_20201022_002803
Dr. Soumendu Nag

Dr. Soumendu Nag

Doctor in a local self-government hospital.
My Other Posts
  • October 22, 2020
  • 5:30 am
  • No Comments

জিতেন কাকু আমার পেশেন্ট| ইনহেলারে তার ভয় ছিল| প্রথম দিনই সে প্রায় আঁতকে উঠে না করে ছিল| বাবু আমাকে ইনহেলার দেবেন না| খাবার ওষুধ দিন| আমি তাকে চেষ্টা করে বোঝাতে পেরেছি| দুবেলা পাম্প নিয়ে সে বেশ আছে, মাঝেমাঝেই রুগী নিয়ে আসে, তার অঞ্চলে জিতেন কাকু আমার জীবন্ত বিজ্ঞাপন|

ইদানিং তার ঘুম হচ্ছে না|ভোর ভোর উঠতে হয়| সারারাত ওঠার তাড়ায় ঘুম আসে না| তাকে পটল ছোঁয়াতে হবে| তুলোয় ভরে পরাগ মাখাতে হবে স্ত্রী ফুল পুরুষ ফুলে|

সেকি এসব তোমাদের করতে হয়!মৌমাছি ফড়িং….. তাঁরা?! আমি অবাক হই!

জিতেন কাকা উদাস তাকিয়ে থাকে| নেই বাবু| ফড়িং নেই, প্রজাপতি নেই, মৌমাছি নেই… মোবাইল এসে সব শেষ…দেখেন না এখন চড়ুই দেখা যায়? টাওয়ারে সব খে নিছে| সব

দেখলাম মোবাইল টাওয়ারের উপর তার খুব রাগ!
ফোড়ন কাটি, তুমি নাওনি মোবাইল..

খানিক চুপ থেকে আমার দিকে তাকায় সে| নিছি একটা|ছেলেটা বোম্বে থাকে| ফোনে কথা হয়| ভিডিও হয়..

তালে.. ফোনের সবটাই খারাপ না, কি বলো? প্রশ্ন করে তেড়ছা তাকাই

জিতেন কাকা দীর্ঘশ্বাস ছাড়ে| ভালো তো আছেই, মানুষের তৈরী ভালোগুলোর মধ্যি কত কিছু খারাপ লুকোয় থাকে! বোঝা যায় না|

আর ভগবানের তৈরীতে!!

জিতেনকাকা আমার দিকে তাকায় না.. অস্ফুট উচ্চারণে কি সব বিড়বিড় করে

# # # # # # # # # # # # #

শরৎ এলে বিকেলের রোদ ঢালু হয়ে পড়ে|বনে বাদাড়ে চড়ে বেড়ানো আমাদের ছেলেবেলায় চোরকাঁটাকীর্ণ মাঠে ঘাটে বিকেলের সেই আলো কিচমিচ করতো ফড়িংদের রঙিন ডানায়| আমরা ধরতাম| জিগা গাছের আঠা লাগিয়ে পাটকাঠির মাথায় ফড়িং ধরতাম| সুতোয় বেঁধে এরোপ্লেন হতো| এতসব অত্যাচারের পর হয়তো মরেই যেতো| কিংবা ছেড়ে দিতাম| ভাঙা ডানায় সে আর উড়তো কিনা মনে নেই|

এখন কেউ আর ফড়িং ধরে না| প্রজাপতিদের তাড়া করে না পড়ন্ত বিকেলে| তবু তারা নেই| কিছু যায় আসে না কারও|

শুধু পরাগ ছোঁয়ানোর তাগিদ কিংবা অন্য কোনও নস্টালজিয়ায় জিতেন কাকাদের দীর্ঘশ্বাসে… শিশিরের শব্দের মতো নীরব জাগরণে সেইসব মৃত ফড়িংদের স্মৃতি ঘুরে বেড়ায়| শরতের ঢালু রোদ নিঃসঙ্গ ডুবে যায় সান্ধ্য উৎসবে।।

PrevPreviousঘরের মেয়ে সুপারহিরো
Nextকরোনা কালে কি করণীয় দ্বিতীয় পর্বঃ করোনা ক্লিনিকে কৌশিক লাহিড়ীNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মে দিবসের ইতিহাস

May 2, 2026 No Comments

যারা ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস ‘মাদার’ পড়েছেন তারা পাভেল এবং তার মা আনাকে চেনেন। পাভেলের বাবা মাইকেল ভলাসব ছিল কারখানার শ্রমিক। ভোর হতে না হতেই

একটা গান নিয়ে

May 2, 2026 1 Comment

একটা গান শুনলাম। অভয়া আন্দোলনের উপর। গানের মূল কথা হচ্ছে অভয়া আন্দোলনে বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ ও অভয়ার মায়ের সমালোচনা। শুনলাম বামপন্থীরা এই গান তৈরী

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

May 1, 2026 No Comments

ঊনবিংশ  শতকের শুরুতে ইংল্যান্ডের সমাজতান্ত্রিক চিন্তাবিদ রবার্ট আওয়েন আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম এবং আট ঘণ্টা খুশি মত সময় কাটানোর দাবি তোলেন যা  শ্রমিক

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

May 1, 2026 No Comments

গত শতকের তিনের দশকে জন মেনার্ড কেইনস বলেছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি শিগগিরই এমন সুদিন এনে দেবে, যাতে মানুষকে সপ্তাহে পনের-ষোল ঘণ্টা কাজ করলেই চলবে।

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

May 1, 2026 No Comments

মাঝখানে উজ্জ্বল একফালি জমি, দুধারে ঢাল বেয়ে তরল অন্ধকার গড়িয়ে গিয়েছে, কিনারায় ছায়ার ফাঁকে ফাঁকে তালসুপারিহিজলতমাল যেখানে যেমন মানায় নিপুন হাতে গুঁজে দেয়া, আর্দ্রতার প্রশ্রয়

সাম্প্রতিক পোস্ট

মে দিবসের ইতিহাস

Dr. Aindril Bhowmik May 2, 2026

একটা গান নিয়ে

Kushal Debnath May 2, 2026

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

Gopa Mukherjee May 1, 2026

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

Dr. Bishan Basu May 1, 2026

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

Debashish Goswami May 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620489
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]