Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ওয়ান লাইনার

IMG_20201107_212935
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • November 8, 2020
  • 8:11 am
  • One Comment

নাম, বয়স জানার পর জিজ্ঞাসা করলাম আমার খবর কী করে পেলি? জানালো, ফেসবুকে। আমার নতুন পেশেন্টরা অনেকেই আমার ফেসবুকতুতো বন্ধু। কথায় কথায় জানাল, আমার এক-দু লাইনের পোস্ট ওর খুব ভাল লাগে। আমি মানুষটা নাকি বেশ রসিক। কী করে বলি, সোশ্যাল মিডিয়াতে মানুষ চেনা যায় না। এখানে আমরা সবাই নেতা। ভাবি এক, বলি আরেক। অভিনেতাও বলা যায়। যা লিখি সব সময় যে তা মনের কথা হয়, তেমন নয়। অনেকটাই অন্যের মন পাওয়ার জন্য লেখা। আর আমার সিরিয়াস ইমেজটা নষ্ট হল, এতে খানিকটা মনঃক্ষুণ্ণই হলাম। ডাক্তার হলে কমল মিত্তিরের মতো হতে হয়, জহর রায় হলে রুগী আর আসবে না। যদিও জহর রায়ই আমার বেশি প্রিয়। যে স্যান্ডো গেঞ্জি পরে বাজারে যেতে পারবে, ঝাঁটা দিয়ে কলতলা পরিষ্কার করতে পারবে। গাউন পরে চুরুট খাওয়া আমার কম্ম নয়। ইমেজ বা ব্র্যান্ড আমাদের মতো সাধারণ ডাক্তারদের মানায় না- লোক যাদের শহরের এক বা দুই নম্বর মনে করে তাঁদের জন্য ঠিক আছে। আসলে ইমেজ বস্তুটা বেশ গণ্ডগোলের। আপনি চাইলেই মাছওয়ালা, সবজিওয়ালার সাথে দরাদরি করতে পারবেন না, ঝগড়া না করেই চাঁদা দিতে হবে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে দুবার ভাববেন, পছন্দ না হলেও লোকের সাথে হে হে করতে হবে, না হলেই ইমেজ নষ্ট। আমি হলাম গিয়ে ফাউ-এর ফুচকা খাওয়া লোক। শালপাতা ফেলে, হাত ধুয়ে, ঝাল লাগা জিভটাকে দিয়ে শু শু আওয়াজ করতে করতে আবার একটা ফাউ-এর ফুচকা চাই।

যাই হোক পেশেন্ট দেখা শেষ করে একটা ওষুধ লিখে দিলাম। কারণ দুটো ওষুধ লেখার কোনও দরকার ছিল না। ছেলেটা প্রেসক্রিপশন দেখে বলে, শুধু একটা ওষুধ! বললাম, তুই যে বললি আমার ওয়ানলাইনার তোর ভাল লাগে। এটা তোর জন্য লেখা ওয়ানলাইনার। সে বুঝতে পেরে হাসতে হাসতে বেরিয়ে গেল। নিজেকে নিয়ে হাসা আর অন্যকে হাসানো আসলে নিজের ভালো থাকা আর অন্যকে ভালো রাখার মহৌষধ।

আর হ্যাঁ, এই ফাঁকে বলে রাখি, এবারের কালীপুজোয় বাজি না পোড়ানোই ভাল। বাঙালি অবশ্য পুড়তে আর পোড়াতে ভালইবাসে। যে ছেলের প্রেমে পড়ে মন পোড়ায়, বিয়ের ফুল শুকানোর আগেই তাঁকে শুনতে হয়, তোমাকে বিয়ে করে আমার কপাল পুড়লো। তাহলে কী পোড়াবেন ভাবছেন- কেন কবি তো বলেই গেছেন, ‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো’…

PrevPreviousহাইপারটেনশনের অ থেকে চন্দ্রবিন্দু–১৮
Nextক্রনিক ফ্যাটিগ সিন্ড্রোম বা দীর্ঘস্থায়ী ক্লান্তির উপসর্গসমূহNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
5 years ago

পছন্দ স‌ই

0
Reply

সম্পর্কিত পোস্ট

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

August 29, 2026 No Comments

নেপালের সাম্প্রতিক ভয়াবহ নদী বিপর্যয়ের প্রভাব উত্তরবঙ্গে সরাসরি হয়ত পড়বে না। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি বর্তমানে গভীর সংকটে! সুদীর্ঘ কাল ধরে ( ১৯৬১ সাল থেকে) ভারত

সাপ নিয়ে

August 29, 2026 No Comments

মা মনসার পুজো করছেন? করুন, আপত্তি নেই, খাঁটি বাঙালি সংস্কৃতি। খালি মনে রাখবেন সাপে কাটলে মা মনসা কিন্তু বেহুলার প্রার্থনায় আজকাল আর সাড়া দেন না।

হাতুড়ি

August 29, 2026 No Comments

ভাঙা তো সহজ, গড়াটা কঠিন হাতুড়ি থাকলে ছেনি হাতে নিন শুধু যদি হন হাতুড়ি-মালিক, দুনিয়া পেরেক মনে হবে ঠিক হাতুড়ি একলা হাতে বেমানান তার জানা

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

August 28, 2026 No Comments

শুধু এডমিশন ডে সংলগ্ন তিনদিন নয় সমস্ত ধরনের সরকারি চিকিৎসকদের সম্পূর্ণভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে এবং সেটি কঠোরভাবে বলবৎ করতে হবে নতুবা আমাদের দেশ

সমুদ্র দহন পালা!

August 28, 2026 No Comments

দিন কয়েক আগে পরিচিত এক সুজনের পাঠানো একটা প্রতিবেদনে নজর আটকে গেল। সেখান থেকে কিছুটা অংশ তুলে ধরি আপনাদের জন্য। “ভয়ঙ্কর! বাজারে যা সাধারণের নাগালের

সাম্প্রতিক পোস্ট

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

Sukalyan Bhattacharya August 29, 2026

সাপ নিয়ে

Dr. Samudra Sengupta August 29, 2026

হাতুড়ি

Arya Tirtha August 29, 2026

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

Bappaditya Roy August 28, 2026

সমুদ্র দহন পালা!

Somnath Mukhopadhyay August 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670850
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]