Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মৃত্যুভয়

FB_IMG_1608259040899
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • December 20, 2020
  • 5:39 am
  • No Comments

চাঁদ আসে, শেষ রাতে
একাকী নিঃশব্দ চাঁদ।
টুপটাপ শিশিরের জ্যোৎস্নায়
ডুবে যায় বাতিল মানুষ।।

‘মৃত্যু আয়, তিনপাত্তি খেলি’
কবি একথা যতই বলুন না কেন, ব্যপারটা অতটা ঘটনাবিহীন নয়। কবিরা তো কত কিই না বলেন!

জেল সুপারিন্টেন্ডেন্ট ও সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তী (জরাসন্ধ) নিজের জেলের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে লিখেছিলেন ‘লৌহকপাট’। সে লেখায় মৃত্যুদন্ডের আসামীদের ফাঁসি-র আগের রাতের ঘটনা লিপিবদ্ধ আছে। তাতে তো অবশ্যম্ভাবী মৃত্যুর সামনে খুব বীরত্ব বা সাহসের কথা বলা নেই!

সব কিছুতে আমাদের সেই ঘুরে ফিরে রবীন্দ্রনাথের কাছেই আসতে হয়। তিনি বলেছেন,

“আমিও রেখে যাব কয়-মুষ্টি ধূলি, আমার সমস্ত সুখদু:খের শেষ পরিণাম-
রেখে যাব এই নামগ্রাসী আকারগ্রাসী সকল-পরিচয়-গ্রাসী
নি:শব্দ ধূলিরাশির মধ্যে।”

আরো লিখলেন-

“মরণ রে, তুঁহু মম শ্যাম সমান।
মেঘবরণ তুঝ, মেঘজটাজূট,
রক্তকমলকর, রক্ত-অধরপুট,
তাপবিমোচন করুণ কোর তব
মৃত্যু-অমৃত করে দান॥”

মরণ কি সত্যিই শ্যাম? কৃষ্ণবর্ণ? না কি বর্ণহীন, অবয়বহীন এক শূন্যতা?

যে বর্ণ-ই হোক, যে চেহারা-ই হোক না কেন, জীবনের চরমতম এবং কঠিনতম সত্য হল মৃত্যু। যার পরাজয় নেই, ব্যত্যয় নেই। জীবজগতের সবচেয়ে বড় রহস্যও তাই। তার সামনে আলেকজান্ডার দি গ্রেট, চন্দ্রগুপ্ত, চেঙ্গিস খান, হিটলার, হকিং, মাইকেল জ্যাকসন- সবাই তুচ্ছ, সবাই অসহায়। তাহলে আমজনতার কিসের আশঙ্কা? আশঙ্কা হল অজানা-র, আশঙ্কা অচেনা-র, অসহায়তার। আমরা যতই একে অন্যকে পিছন থেকে ছুরি মারি, সামনে থেকে বুকে জড়িয়ে ধরি, লেঙ্গি মারি, বোকা বানাই না কেন- এই এক জায়গায় সবাই অসহায়।

জীবনানন্দ লিখলেন,

“মানুষের মৃত্যু হ’লে তবুও মানব
থেকে যায়; অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে
প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে।”

মাঝে মাঝে মনে হয়, এই যে এ-বছর এত বীর স্বাস্থ্যকর্মী, এত বন্ধু, এত সতীর্থ অকালে চলে গেল- যাওয়ার আগের মুহুর্তে তারা কি ভাবছিল? মৃত্যু কি বড় কষ্টের? শান্তির? স্নিগ্ধতার? ভয়াবহতার? অসহায়তার? কে জানে! মনোবিজ্ঞানীরা, মনোচিকিৎসক-রা বলতে পারবেন হয়ত। এই যে জীবন- উপরে ওঠা, নীচে নামা, অনিশ্চয়তা-র খেলা- তারপর শেষমেশ অতলে তলিয়ে যাওয়া- এর উদ্দেশ্য কি? কেউ জানে না। আর এই না জানাতেই গভীর আশঙ্কা।

মানব জীবনের মহত্ব, বীরত্ব, স্বত্ত্বা, ভালোবাসা, ঘৃণা, তঞ্চকতা, প্রবঞ্চণা, স্বার্থ, পরমার্থ সবশেষে মিলেমিশে একাকার। তবুও মানুষ অনন্ত পথ চলে। সারা জীবন ধরে ভালোবাসে, ঘৃণা করে, ক্ষমা করে, ঈর্ষা করে, লড়াই করে- কারণ মৃত্যু তার একবারই হয়।

পাশ্চাত্য মানুষ মৃত্যু নিয়ে বেশী ভাবে নি। মার্ক টোয়েন লিখেছিলেন-

“আমি মৃত্যুকে ভয় পাই না। জন্মের আগে আমি হাজার হাজার কোটি বছর ধরে মৃত ছিলাম। তাই মৃত্যুতে আমি অস্বস্তিবোধ করি না।”

কাহলিল জিব্রান লিখলেন
“For life and death are one, even as the river and the sea are one. In the depth of your hopes and desires lies your silent knowledge of the beyond; And like seeds dreaming beneath the snow your heart dreams of spring.Trust the dreams, for in them is hidden the gate to eternity.”

এই লেখা ফেসবুকের মেমরি-তে চলে যাওয়ার আগেই হয়ত এই লেখক মেমরি-তে চলে যেতে পারে। তাই এক পরিচিত সাহসী মানুষের মৃত্যুভয়ের কথা বলে তাড়াতাড়ি লেখা শেষ করি। সেই সাহসী মানুষ হলেন আমার ঠাকুমা সুরবালা নাথ। নাম সুরবালা হলেও জীবনে অনেক অসুরকে দমন করেছিলেন তিনি। দেশভাগ,দাঙ্গা, মৃত্যু, লুটপাঠ,খন্ডিত স্বাধীনতা-র আবহে, স্বামী ব্রিটিশ জেলে- এই অবস্থায়, একা সন্তানদের নিয়ে অসম লড়াই, ব্রিটিশ পুলিশের তল্লাশি, কাটারি হাতে চোর-ডাকাতের মোকাবিলা করা বেঁটেখাটো সাধারণ চেহারার সেই মহীয়সী নারী চলে যাওযার আগের রাতে ছোট ছেলেকে ডেকে বলেছিলেন,

‘বড় ভয় করছে রে রমেন।’

‘কিসের ভয়?’

‘মরণের।’

ছবি: ইন্টারনেট থেকে

PrevPreviousকম খরচে কীভাবে মহিলা বা পুরুষের বন্ধ‍্যাত্বের কারণ জানা যায়?
Nextদুয়ারে মৃত্যুNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 No Comments

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 1 Comment

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

May 23, 2026 No Comments

যে কোন মহানগরী সেটি যদি জনবহুল হয়, একাধারে বাণিজ্য কেন্দ্র হয়, পর্যটক বিদেশি রা আসেন সেখানে হকার নামক ভ্রাম্যমাণ ছোট ব্যবসায়ীরা থাকবেনই। লন্ডন, প্যারিস, রোম

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

May 22, 2026 1 Comment

২১ মে, ২০২৬ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি দেবালয় ভট্টাচার্য নামের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা। গবেষণায় দেখা

আরশোলার চিঠি

May 22, 2026 No Comments

দুশুঁড় ছ’পা’য় গড় দুপায়ে, ধর্মাবতার, ভাবনা যেটা ধরতে গেলে সকল নেতার তাকেই কেমন স্পষ্ট করে বিনা সময় নষ্ট করে বলেই দিলেন, রাষ্ট্র ভাবেন কাদের ভিলেন

সাম্প্রতিক পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

Bappaditya Roy May 23, 2026

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

Abhaya Mancha May 22, 2026

আরশোলার চিঠি

Arya Tirtha May 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624685
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]