Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ক্লান্ত নন যীশু

FB_IMG_1608204946150
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • December 25, 2020
  • 7:28 am
  • One Comment

বেলা বারোটা নাগাদ বাড়ির সামনের রাস্তায় নেমেছি| দুটো ফুটপাথ জুড়ে রোদ একেবারে ছড়াছড়ি হয়ে আছে| X-mas-এর ঠিক এই সময়টাতে হু হু শীতে যখন এমন রোদ হতো আনন্দের চোটে আমরা বলতাম আজ রোদের বৃষ্টি হচ্ছে রে| দেখিস এবারের খ্রিষ্টপূজোয় সান্তা আমাদের সাথে কত মজা করবে| কত হাসবে| কত বল ডান্স করবে|

যেদিনের কথা বলছি, দেখি ফুটপাথের ওপর একটা চমচমের মতো মিষ্টি বাচ্চা — কোলভর্তি সান্তা নিয়ে লাফাচ্ছে| একটা সান্তায় হয়নি, দুতিনখানা কিনেছে| দুপুরের চড়া রোদে সান্তাদের লাল লাল কোটগুলো খোলতাই হয়েছে| তার বাবা বোধহয় উল্টোদিকের ফুটপাথে আরো কিছু কিনছিলেন| বাবাকে সান্তাগুলো দেখানোর জন্য এপাশ থেকে বারবার চিৎকার করে ডাকছিল বাচ্চাটা|

সামান্য ধৈর্য্য রাখতে পারলেন না মা| বোধহয় মনে করলেন দুচারটে সান্তা কিনে দিলেই কর্তব্যকর্ম শেষ| সেরফ আনন্দে দুদশ বার লাফাবার জন্য বাচ্চাটা বেধড়ক মার খেয়ে গেলো মায়ের কাছে|

গালাগাল দিলাম জোরসে| ভ্রূক্ষেপ নেই মায়ের| ততক্ষনে বাবা এপাশে চলে এসে মেয়েটাকে জড়িয়ে ধরেছেন| এবার বাবার ওপর নিজের অধিকার দেখাবার জন্য বাচ্চাটাকে টানতে টানতে একটি অন্ধকার দোকানঘরে ঢোকাবার চেষ্টা করলেন মা|

ভুলে গিয়েছিলেন যীশুপুত্রদের আনন্দ সহজে নষ্ট হয় না| তাই মায়ের মার খেয়ে চোখ ফেটে জল এলেও হেসেই যাচ্ছিলো সে| আহা হা এমন রোদবৃষ্টি দিনে সবার সামনে আমার ছোট্ট শীতপাখিটির কি অপমানই না হলো| বেবাক সান্তা| লাল কোট রঙ হারাচ্ছে দ্রুত| সূর্য্যে কী মস্ত ছায়া! তবু খিলখিল|

দিন চলেছে নদী হয়ে ——
এসেছে মারণরোগ|
কোনো সরকার, কোনো বিদ্যাধর, কোনো মিডিয়া –গণতন্ত্রের তিন, চার না পাঁচনম্বর থামগুলো কোভিডবন্দী শিশুর দীর্ঘ অবসাদ বা তার নিরাময় নিয়ে বলেন না একটি শব্দও|
একদল মারে|
অন্যদল ফের মারে|
ত্রিকালজ্ঞ মারার খবর দেয়| রসগোল্লায় জিভ ভিজিয়ে|

তবু আগামীর শিশু মুক্তি দেবে আমাদের|
হাসবে|
হয়ত ম্লান|
তবে নিশ্চিত| অমলিন|
তার পিতা ক্ষমার ভগবান|
মহাবিপ্লবী যীশু|
মরতে মরতেও ক্ষমা করে যান মৃত্যুদাতাকে|
সন্তান হারে কখনো?

উপহার পাই যেন —-একটি বড় সবুজ মাঠ|
আর আর আর? আর কী দিবি আমাদের?
——-” আমার যা খুশি “!
Ok. Done

PrevPreviousবাতাসলালের কি হলো? দ্বিতীয় পর্ব
Nextডা. নন্দ ঘোষের চেম্বার ডক্টরস’ ডায়ালগের ফেসবুক লাইভে প্রকাশিত হবে ২৬শে ডিসেম্বর বিকাল ৫টায়।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
শান্তনু চক্রবর্তী
শান্তনু চক্রবর্তী
5 years ago

সত্যি কি সুন্দর লেখা। শিশুর মন অনেকেই বোঝে না। শুধু লাল কোট রঙ হারাচ্ছে তা অনেক রঙ হারিয়ে যাচ্ছে। যীশু এখন আবার আসুক। আবার ক্ষমার বিপ্লব আসুক। সবুজ পাতা ক্ষমায় ভরে উঠুক এই ক্ষমাহীন সংসারে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

হকার উচ্ছেদ প্রসঙ্গে

June 10, 2026 No Comments

পশ্চিম বাঙলায় শতকরা কতো শতাংশ মানুষ ‘রেগুলার’ বেসিসে কাজ করে অর্থাৎ মাস গেলে মাইনে পায়? যারা আছেন তাদের মধ‍্য থেকে যদি আবার গৃহ সহায়ক/সহায়িকা, আয়া

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

June 10, 2026 No Comments

(এক) ‘বাঙালি’ মানে কখনোই শুধু ইসলামিরা নন। শুধু হিন্দুরাও নন। অন্যান্য ধর্মবিশ্বাসীরাও নন। ধর্মীয় বিচারে ‘বাঙালি’ যা-কিছুই হতে পারে। কিন্তু ভাষিক বা সাংস্কৃতিক বিচারে যাঁরাই

ম্যানিয়া বা উল্লাস রোগ অথবা বাইপোলার ওয়ান রোগ

June 10, 2026 No Comments

একটি রোগের এত নাম কেন। সেটায় আসব। সাধারণ মানুষ ম্যানিয়া বলতে বোঝে একটা মানুষ সবসময় একটিমাত্র চিন্তা করে যাচ্ছে, নোংরার বাতিকে খালি হাত পা ধুচ্ছে

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

June 9, 2026 No Comments

৫ জুন, ২০২৬-এ নিউ ইয়র্ক টাইমস-এর মতো বিখ্যাত সংবাদপত্রের একটি খবরের শিরোনাম ছিল “Police Remove Diabetes Experts From Conference for Distributing Critique of Trump Administration”

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

June 9, 2026 No Comments

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে পূর্বতন তৃণমূল সরকারের স্বাস্থ্যব্যবস্থার আরেক কঙ্কালসার চিত্র তুলে ধরার সময় এসেছে। ২০১৩ সালে জন্ম হয় WBHRB (West Bengal Health Recruitment Board)

সাম্প্রতিক পোস্ট

হকার উচ্ছেদ প্রসঙ্গে

Dr. Amit Pan June 10, 2026

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

Dipak Piplai June 10, 2026

ম্যানিয়া বা উল্লাস রোগ অথবা বাইপোলার ওয়ান রোগ

Dr. Sumit Das June 10, 2026

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

Dr. Jayanta Bhattacharya June 9, 2026

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

West Bengal Junior Doctors Front June 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

629762
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]