Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনা, ভ্যাক্সিন আর আমরা

FB_IMG_1612143019311
Dr. Sayan Paul

Dr. Sayan Paul

Oncologist
My Other Posts
  • February 8, 2021
  • 8:50 am
  • No Comments

রাত তিনটে বাজে। বসার ঘরের সোফাতে বসে আছি। গত তিনদিন ধরে এটাই রুটিন। কিছুতেই ঘুমতে পারছিনা। অসম্ভব দুর্বলতা শরীরে, খাওয়ার টেস্ট চলে গিয়েছে। একটু আগে পালস অক্সিমিটারে এক ঘরে বৃদ্ধ মা বাবা আর অন্য ঘরে স্ত্রী আর সাড়ে চার বছরের মেয়ের অক্সিজেন স্যাচুরেসন দেখে এসেছি।

আমরা সবাই করোনা পজিটিভ। খুবই সাবধান ছিলাম। হাসপাতাল থেকে এসে পা ধুয়ে সোজা চান, জামাকাপড় সব সাবান জলে। বাইরের সবকিছু স্যানিটাইজ করে ঢোকাতাম, কাজের লোক না করে দেওয়া হয়েছে (মাইনে পুরোপুরি দিয়েছি ৯ মাস)। মেয়েকে কাছে আসতে দিতাম না, আলাদা শুতাম। কিন্তু তাও আটকাতে পারিনি। আমাদের মত স্বাস্থ্য কর্মীদের পক্ষে আটকানো প্রায় অসম্ভব।

জুলাই মাস, হাসপাতালের সব বেড ফুল। মা-বাবা ৭৫-এর ওপর বয়স ডায়াবেটিস, ব্লাড প্রেশার, পেসমেকার, এঞ্জিওপ্লাস্টি করা, হিসেব মত হাসপাতালে ভর্তি করা উচিত, কিন্তু বেড নেই। স্ত্রী সিওপিডি পেশেন্ট সেও হাই রিস্ক। কিন্তু আমাদের কোভিড ইন চার্জ ডাঃ সুব্বারেড্ডি নিরুপায়, কথা দিয়েছেন ইমার্জেন্সি হলে যেনতেন প্রকারে বেড দেবেন।

এখন চিন্তা হচ্ছে মা-বাবাকে ভর্তি করতে হলে কে দেখবে? আমিও তো কোভিড পজিটিভ। আর ওরা ভাষাও জানেন না। অসহায় বোধ করবেন। আরো খারাপ যদি আমাকে আর আমার স্ত্রীকেও ভর্তি হতে হয়,তাহলে আমার করোনা পজিটিভ বাচ্চা মেয়েকে কে দেখবে? এই হায়দ্রাবাদ এ?

আমার কলিগ নেফ্রোলজিস্ট ডাঃ এন্ডুজ আর ওনার স্ত্রী দুজনেই আই সি ইউ-তে ভেন্টিলেটরে। একমাত্র মেয়ে একা বাড়িতে কিন্তু সে একটু বড় আর তাদের আত্মীয় স্বজনরা আছেন এখানে। আমার মেয়ের কি হবে?

একটা উইল লিখলাম মাঝরাতে আমার শালীকে (Madhumanti Chatterjee)। আমাদের দুজনের কিছু হলে মেয়ের দায়িত্ব ওর, সব টাকা পয়সা ইন্সিওরেন্স-এর হিসেব দিয়ে।

এইভাবে এক একটা দিন কাটলো, অক্সিজেন কোথাও ভাড়া পাওয়া যাচ্ছে না। একটা অক্সিজেন কন্সেন্ট্রেটর কিনলাম একলাখ টাকা দিয়ে। পাঁচজন করোনা পেশেন্ট, বেড নেই, অক্সিজেন সিলিন্ডার নেই, আগে তো বাঁচি।

এইভাবে এক দিন একদিন করে ১৪ দিন কাটলো। এযাত্রা সবাই বেঁচে গেলাম, এই সৌভাগ্য সবার হয়নি, অনেকেই প্রিয়জনকে হারিয়েছেন। আজ সেই বিভীষিকাময় সময়ের সাথে যুদ্ধে নতুন অস্ত্র পেলাম।

অসংখ্য ধন্যবাদ বিজ্ঞানীদের, যারা এই ভ্যাক্সিন আবিষ্কার করলেন। অসংখ্য ধন্যবাদ সমস্ত করোনা যোদ্ধাদের, ধন্যবাদ সরকারকে, ধন্যবাদ সবাইকে, যারা এই যুদ্ধে আমাদের সাথে ছিলেন আর প্রণাম আমাদের সেইসব কমরেডদের যাদের আমরা হারালাম।

ভ্যাক্সিন নিয়েছি, এখনো অব্দি কোন সাইড-এফেক্ট নেই। কোভিশিল্ড।

PrevPreviousসস্তা
Nextপ্রেগনেন্সিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 6 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656609
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]