Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সস্তা

IMG_20210208_092356
Dr. Dayalbandhu Majumdar

Dr. Dayalbandhu Majumdar

Eye Surgeon, Snake-bite resource person
My Other Posts
  • February 8, 2021
  • 8:44 am
  • No Comments

সস্তা বললেই আমাদের মনে একটা কেমন অবজ্ঞার ভাব আসে। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রায় সবাই দেখেছি, এই একটি ব্যাপারে একমত। সস্তা জিনিস ভালো হতেই পারে না।

আর কদিন পরই হুগলী, মেদিনীপুর আর বর্ধমানে আলু এত সস্তা হয়ে যাবে যে, মাঠেই পড়ে থাকবে। কোন ফরে যদি দয়া করে তুলে নিয়ে যায়, চাষি বেঁচে যায়। মাঠে যে আলু তিন টাকা দামে বিক্রি হবে, সেটাই মাস ছয়েক পর আমরা পঞ্চাশ টাকায় কিনব।

এমন একশ একটা উদাহরণ আছে। বাঁকুড়ার গ্রামের চাষি বাদামী বা কালো চাল চাষ করে বাজার পায় না। ঐ কালো চাল, কলকাতার মলে তিনশ টাকা কেজি দরে ও পাওয়া যাবে না। ডুয়ার্সের চা সস্তা বলে দার্জিলিং চায়ের কাছে দাঁড়াতে পারে না। কিন্তু এই ডুয়ার্সের চা ভারত বিখ্যাত কোম্পানির মোড়কে বাজারে এলে আমরা খুশি মনে কিনি।

আমার এক ডাক্তার ভাই কোলকাতার বাড়িতে একটা নেড়ি কুকুর পুষেছে দেখে খুব ভালো লাগে। বিদেশী কুকুরের ছানা তিরিশ হাজার টাকা দিয়ে না কিনলে মান থাকে না। অথচ এই একটা নেড়ি কুকুর চটকেল আমাদের গ্রামের বাড়িতে চন্দ্রবোড়া সাপ আটকে হিরো হয়ে গেছে। এই নেড়িরা যে কত অভাগার মত থাকে ভাবা যায় না। অথচ বাড়ীর এটোকাঁটা খেয়েই জীবন কাটিয়ে দেয়।

পাড়ার যুগলের সেলুনে তিরিশ টাকা দিয়ে চুল কাটালে মান থাকে না; ভারতজোড়া ছড়িয়ে থাকা হেয়ার স্টাইল ডিজাইনার-এর কাছে তিনশ টাকায় চুল কেটেছি বললে বন্ধু মহলে বেশ মান বাড়ে। এসব দেখেই যুগলরাও এখন নতুন নতন ছক বের করছে, চুল কাটতে গেলে ম্যাসাজ, মুখে সাবান, চুলে রং এসব করে একটু পয়সা করছে। বাড়িতে একটা দাড়ি কাটার সরঞ্জাম রাখলেই সবদিন নিজেই দাড়ি কামানো যায়; তবু দেখি সব সেলুনেই দাড়ি কামানোর লোকের লাইন। সেলুনে দাড়ি কামাতে গিয়ে কতো মারাত্মক রোগ ছড়াতে পারে, এসব কি লোকে জানে না?

বাজার থেকে সবথেকে ভালো কাপড় কিনে, ভালো দর্জি দিয়ে প্যান্ট বানিয়ে দেখেছি, ভারত বিখ্যাত কোম্পানির ঝাঁ চকচকে দোকানের প্যান্টের চার ভাগের এক ভাগ দাম পড়ছে। কিন্তু ঐ চারগুণ দামের দোকানের প্যান্টটি না পরলে মান থাকে না।

আমি তিরিশ বছর আগে মেদিনীপুর শহরে কুড়ি টাকা ফি নিয়ে রুগী দেখতাম। একজনকে একটা চোখের ড্রপ লিখে দিলাম। পাঁচ মিনিট পর ফিরে এসে বলল, মাত্র সাড়ে তিন টাকার ওষুধে কাজ হবে? বুঝিয়ে পারলাম না। আমার কাছেই একজন পুরনো ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে ঢুকল দেখলাম। আমার কিছু শিক্ষা হল।

সেই শিক্ষা কদিন পরেই চশমার ব্যবসায়কে শেখালাম। বেচারা বি কম পাশ করে বেকার বসে ছিল; আমার চেম্বারের সামনে গোটা তিরিশেক চশমার ফ্রেম নিয়ে বসে থাকত। একদিন জানতে চাইলাম, তোমার এসব ফ্রেমের দাম কত? বলল, কুড়ি-বাইশ টাকা। শুনে অবাক হয়ে গেলাম। মেদিনীপুর শহরে তখন ওসব ফ্রেম ষাট সত্তর টাকায় বিকোয়। ওকে বললাম, এত সস্তা দাম বললে লোকে ভরসা পাবে না, ভাববে কোন নকল জিনিস। তুমি অন্তত একান্ন টাকা দাম বলবে, লোকে দরাদরি করলে এক টাকা দাম কমিয়ে দেবে। তিরিশ বছর পর আমার সেই বন্ধুর দোকানে এখন পাঁচ জন কর্মচারী।

লোককে আর কি বলব; আমার নিজের একটা চোখের ছানি অপারেশন হল। ভারত বিখ্যাত হাসপাতালে ওদের সবথেকে দামী অপারেশন করালাম। চশমা না পরলে তিন লাইনের বেশী দেখি না। আমি নিজেই এক মহিলার চোখের ছানি অপারেশন করেছিলাম, হাসপাতালে, আমার অপারেশনের মাস দেড়েক আগে। সাধারণত অপারেশনের মাসখানেক পর এদের চশমা নিতে ডাকা থাকে। এই মহিলা আসেননি। আমার নিজের অপারেশনের মাস দুই পরে একদিন এলেন। বললাম, এত দেরী করে এলেন কেন? চশমা নিতে ডেকেছিলাম না? মহিলা বেশ জোর দিয়ে বলেন, চশমা কেন নেব? আমি তো সবই দেখতে পাচ্ছি! নিজেরই বিশ্বাস হচ্ছিল না। পড়তে বললাম; একেবারে শেষ লাইন পর্যন্ত পড়ে দিলেন। অথচ ওনার চোখে সরকারী হাসপাতালের সস্তা লেন্স লাগিয়েছি।

আমার বন্ধু ডা গুণ, ডা ভট্টাচার্য, আমাদের শিক্ষক শ্রদ্ধেয় ডা পি কে সরকার স্যর খুব সস্তা ওষুধ দিয়ে, সব রকম রুগীর চিকিৎসা করেন। এই ওষুধগুলো জেনেরিক ওষুধ বলে পরিচিত। বাজারে নামী কোম্পানির একই ওষুধ দশগুণ বেশী দামে বিক্রি হয়। স্বাভাবিক ভাবেই এত সস্তা ওষুধে কাজ হবে কি না, এমন সন্দেহ থেকেই যায়। কিন্তু যে তিনজন ডাক্তারবাবুর কথা বললাম, ওনারা তো তিরিশ বছর বা তারও বেশিদিন ধরে এই সস্তা ওষুধ দিয়েই চিকিৎসা করে যাচ্ছেন। রুগীর রোগ না সারলে ওনাদের কাছে যাচ্ছে কেন?

এই সস্তা যে কোন জিনিস সম্বন্ধে আমাদের যে মানসিক বাধা বা মেন্টাল ব্লক, এটা প্রায় সর্বজনীন। আমি আমার খুব পরিচিত দোকানে কয়েকটা জিনিস কেনার পর জানতে চাইলাম , বিরীয়ানিতে দেওয়ার গোলাপ জল আছে কি না; তাক থেকে একটা মাঝারী সাইজের বোতল বের করে বলল , দশ টাকা। চমকে গেলাম; এত সস্তা? দোকানদার বলল, একই জিনিস অন্য দোকানে কুড়ি টাকা। কিনে তো আনলাম; ও জিনিস খাওয়ার সাহস হল না। এই বস্তু তো হাজার হাজার লোক খাচ্ছে।

আমার মেয়ে একটা কালো রঙের সেলাই-এর সুতো কিনতে বলেছিল। দোকানে যাওয়ার সময় একটা দু’শো টাকার নোট আর দু’টি দশ টাকার নোট নিয়ে বেরোলাম। দোকানে একটা কালো সুতো দিতে বললাম; দোকানদার বললেন, চার টাকা। বুঝলাম, দশ টাকার নোট দিলেও বিরক্ত হবে। দু’টো দিতে বললাম। এত কম দামে কি করে এ জিনিস দিচ্ছে ভেবে পেলাম না। ঐ সুতোর সস্তা দাম থেকেই এই “সস্তা” লেখাটা মাথায় এল।

সত্যিই কি সস্তার তিন অবস্থা? আসলে আমাদের এই মানসিক বাধাই অসাধু ব্যবসায়ীদের মূলধন।

PrevPreviousপোশাক
Nextকরোনা, ভ্যাক্সিন আর আমরাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

August 2, 2026 No Comments

প্রতিবেদকের সামান্য কথাঃ পড়াশুনার সময় পড়াশুনা করা হল না। অনিশ্চিত জীবন ছেড়ে অনেক বিলম্বে কর্মজীবনে প্রবেশ। চাকরির সুবাদে জেলা থেকে জেলান্তর। উত্তর, দক্ষিণ ও রাঢ়

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

August 2, 2026 No Comments

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ) রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন

দুই পাগলের গপ্পো – দ্বিতীয় পর্ব

August 2, 2026 No Comments

আজ যে পাগলের কথা বলবো তিনি সত্যিই এক আজব পাগল। জন্মসূত্রে ভারতীয় নন, তবে তাঁর কাণ্ডকারখানা এই ভারতের মাটিকে ঘিরে। ইনি হলেন ক্যারন রন্সলে (

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

August 1, 2026 No Comments

সত‍্যিই অভাবনীয়। কিন্তু যদি ভেবে থাকেন এটা সরকারের বিরাট পরাজয়, খুব ভুল করবেন। দাবা খেলায় যেমন দরকারে কোনো বড় পিসও sacrifice করা হয়, ধরে নিন

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

August 1, 2026 No Comments

কর্মক্ষেত্রে নিরাপত্তা, ভয়হীন কাজের পরিবেশ অভয়া আন্দোলনের এক গুরুত্বপূর্ণ দাবি। বিগত বছরগুলোতে আমরা দেখেছি বারবার নিজেদের কর্মক্ষেত্রে, হাসপাতালে নিগৃহীত হতে হয়েছে চিকিৎসক – নার্স –

সাম্প্রতিক পোস্ট

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

Bappaditya Roy August 2, 2026

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Dr. Jayanta Bhattacharya August 2, 2026

দুই পাগলের গপ্পো – দ্বিতীয় পর্ব

Somnath Mukhopadhyay August 2, 2026

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

Dr. Amit Pan August 1, 2026

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

West Bengal Junior Doctors Front August 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657430
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]