Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পাতি ডাক্তার

IMG_20210405_202751
Dr. Abhijit Mukherjee

Dr. Abhijit Mukherjee

Gynaecologist
My Other Posts
  • April 6, 2021
  • 9:12 am
  • 2 Comments

আশির দশক। আমরা বেশ কয়েকজন সদ্য হাউস স্টাফ শেষ করে বাইরের জগতে। সবাই হয় চাকরি নয়তো পি জি-র স্বপ্ন দেখছি। কারণ ততদিনে জেনে গেছি, অল্প কাশি হলে লোকে চেস্ট স্পেশ্যালিস্ট আর বুক ধড়ফড় করলে কার্ডিওলজিস্ট খোঁজে ।
আমাদের মধ্যে দীপঙ্করই শুধু বলে উঠল, না ভাই আমি ডাক্তারি করব। বাবা বলে দিয়েছে, ডাক্তার হয়েছ এবার পাড়ায় ডাক্তারি কর।

— শেষ পর্যন্ত তুই পাতি ডাক্তার হবি?

আমাদের জিজ্ঞাসু চোখের দিকে তাকিয়ে বলল– তোরা বড় ডাক্তার হ’না।

এরপর আমরা ছিটকে গেলাম। কারণ তখন শুরু হয়ে গেছে জিপি (জেনারেল প্র্যাকটিস) মানে পাতি ডাক্তারের কাজ।

আমার এক বি এ পাশ আত্মীয়ার এক ডাক্তারের সাথে সম্বন্ধ হওয়ায় বলেছিলাম, বাঃ ভালো পাত্র তো। তৎক্ষণাৎ একজন উত্তর দিয়েছিলেন, আরে না না শুধু এম বি বি এস।

এরপর আর সাহস হয় নি পাতি ডাক্তারি করার ।
অথচ এমন তো ছিল না।

আজ এই বয়সে এসেও ডাক্তার বলতে যে নাম ও চেহারা ভেসে ওঠে তা ‘ঠাকুর ডাক্তার’ নামে এক ভদ্রলোকের। হাওড়ায় হালদারপাড়ায় ক্লিনিক। সর্দি-কাশি, জ্বর, নাক কান দিয়ে রক্ত পড়া–সবকিছুতেই বাবা অফিস যাবার পথে বসিয়ে দিয়ে বলে যেতেন, ডাক্তারদা, একটু দেখে দেবেন। ব্যস, বাবা নিশ্চিন্তে অফিসের বাস ধরতেন।

সেই ঠাকুর ডাক্তার বাড়িতে ভিজিটে এলে দেখতাম বাবা কাকা ওনার ব্যাগ বয়ে আনতেন। বিরক্তিতে নয়,সম্মানে আর ভালোবাসায়।

সবরকম সামাজিক অনুষ্ঠানেও শেষ ব্যাচে বাবা কাকা জেঠা অপেক্ষায় আছে, ডাক্তারদা (তখনও স্যার বলা চালু হয় নি) আসেন নি। কারো ডেথ সার্টিফিকেট লিখে তার পারলৌকিক কাজেও তিনি নিমন্ত্রিত (আজকের দিনে অবিশ্বাস্য হলেও সত্যি)।

স্কুলের ল্যাবরেটরিতে আমার অসাবধানে অ্যাসিডে হাত পুড়ে গেছে। হাসপাতালের বড় সার্জেনকে দেখানো হলো। হেড স্যার বাবাকে ডেকে বললেন,
–তুমি বাপু একবার ভূপেনের মতামত নাও। ঐ তো দেখবে। ভূপেন অর্থাৎ ভূপেন্দ্রনাথ ঠাকুর– ঠাকুর-ডাক্তার।

তা যে কথা বলছিলাম। একই এলাকা থেকে চারজন ডাক্তারি পড়তে ঢুকেছিলাম। প্রথম বাসে উঠতাম আমি, তারপর বেতড় থেকে দীপঙ্কর, দালালপুকুরে দেবু আর সবশেষে ঘোষপাড়ায় সুমিতা।

ডাক্তার হয়ে আমরা তিনজনেই পাড়া ছাড়লাম। একা দীপঙ্কর থেকে গেল ডাক্তারি করবে বলে।
তথাকথিত বিশেষজ্ঞের মুখোশ ও চাকরির নিশ্চিন্ত জীবনে আসলে যুদ্ধক্ষেত্র ত্যাগ করলাম।

মাঝে মাঝে দীপঙ্করের চেম্বারে দেখা করতে আসতাম।

কিন্তু আমার বাবা-মা বা শুনেছি দেবুর বাবা-মার দায়িত্ব ও নিজের কাঁধে তুলে নিয়েছিল। আর কি আশ্চর্য আমার মা যতদিন বেঁচে ছিলেন মনে করতেন আমাদের মধ্যে দীপঙ্করই একমাত্র ডাক্তার।
বাবা এখনও একটু অসুস্থ হলে আমার আগে দীপঙ্কর হাজির হয়ে যায়। বুঝতে পারি, সেই পাতি ডাক্তারই আজ খাঁটি ডাক্তার হয়ে গেছে।

কিন্তু আজকাল খুব ভয় হয়, এই পাতি ডাক্তাররা হারিয়ে যাচ্ছে। সেদিন ঝাঁ চকচকে নিউ টাউনে নাতনির সঙ্গে বসে খেলতে খেলতে মনে হচ্ছিল, আমার ছোটবেলায় পড়ে গিয়ে কপাল কেটে যেতে ছোট পিসি কোলে করে ছুটেছিল ঠাকুর ডাক্তারের কাছে। কিন্তু এখানে কি কোনো ঠাকুর ডাক্তার বা দীপঙ্কর ডাক্তার আছে? ঝকঝকে শহরে বসে বুকটা কেঁপে উঠল। সমাজ যত দ্রুত এদের ফিরিয়ে আনবে ততই মঙ্গল।

আর হ্যাঁ, এটাও বোঝার সময় এসেছে এদের ফিজ বা দক্ষিণা বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে একটুও কম নয়, তবেই মর্যাদা সহকারে এঁরা ফিরবেন।
সমাজের এঁদের আজ বড় প্রয়োজন।

PrevPreviousদ্বিতীয় ঢেউ এর দিনগুলি ৪
Nextক্যামোফ্লাজNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Somnath saha
Somnath saha
5 years ago

Truth

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
5 years ago

দরকারি । খুব দরকারি ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

May 29, 2026 No Comments

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

May 29, 2026 No Comments

বঙ্গ নারীদের জন্য ধর্ষণ নামক যে পিতৃতান্ত্রিক বৃক্ষের বিষফল ও সমাজ নিয়ে আমাকে কোনওদিন লিখতে হবে, ভাবিনি। আমি যেহেতু বেহালায় ছোটবেলায় ছিলাম আর তৎকালীন বেহালা

বিষাদ-শিকার

May 29, 2026 No Comments

ফ্রিজশটে ধরা ছিলো বিষণ্ণমন ফোকাস গেছিলো সরে জীবনের থেকে পৃথিবীর তাঁকে আর নেই প্রয়োজন, রুটিনে সময় রোজ সেই কথা লেখে.. এরকম বাজে স্ক্রিপ্ট কার যে

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

May 28, 2026 No Comments

২৬ মে, ২০২৬ সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রায় ৬ কোটি ৩২ লক্ষ মানুষ মতদান করেছেন। সংবাদসূত্র অনুসারে ৩৫ লক্ষের বেশি নাগরিকের ভোটাধিকার বিবেচনাধীন ছিল। নির্বাচনের আগে

জানা কথা

May 28, 2026 No Comments

রাজার হ‍্যাঁতে হ‍্যাঁ মিলাতে থাকবে যে ভিড় , সবার জানা। জটলা হবে পায়ের নিচে বুদ্ধিজীবীর, সবার জানা। বলবে তারা শাসক সেরা এই পৃথিবীর, সবার জানা।

সাম্প্রতিক পোস্ট

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

Dr. Kanchan Mukherjee May 29, 2026

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

Rudrani Misra May 29, 2026

বিষাদ-শিকার

Arya Tirtha May 29, 2026

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

Sangrami Gana Mancha May 28, 2026

জানা কথা

Arya Tirtha May 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

626101
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]