Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অসুস্থ বোধ করছি খুব

FB_IMG_1617966971825
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • April 18, 2021
  • 9:02 am
  • No Comments

‘কেউ বাড়াবাড়ি করলে, জায়গায় জায়গায় শীতলখুচি হবে’-র বক্তা পার পেয়ে গেলেন নির্বাচন কমিশনের কাছে।

এক মহিলা নেত্রীকে টোন কেটে ব্যঙ্গ সম্বোধন করা প্রধানমন্ত্রী পার পেয়ে গেলেন নির্বাচন কমিশনের কাছে।

একটি রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীর ‘আপত্তিকর ভাষণে’র অসম্পূর্ণ ব্যাখ্যার কারণে, তাঁর ভোটপ্রচারে নিষেধাজ্ঞা ঝুলিয়ে দিল নির্বাচন কমিশন।

দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক নেতানেত্রীরা কোভিড বিধিকে তুশ্চু করে বাংলার মাঠ ঘাট দাপিয়ে বেড়াচ্ছেন, ‘মানুষের জন্য’ কাজ করতে এসে বাংলাকে বধ্যভূমি বানিয়ে ফেলছেন, নির্বাচন কমিশন অন্ধ এবং বধির।

চৈত্র সেল, চড়ক গাজনে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ঢল নামছে পথে — হাসপাতালে বেড আর অক্সিজেনের হাহাকার, টিকাকরণ কেন্দ্রে ভ্যাকসিন বাড়ন্ত, প্রশাসন নির্বিকার।

ভোটের আবহে নিরস্ত্র কিছু মানুষকে ছিন্নভিন্ন করে দিল রাষ্ট্রের বুলেট, পুননির্বাচন হবে কিনা তাও জানা নেই, বিচার দূর-অস্ত! দেশের মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী নিহতদের ধর্মীয় পরিচয়ের পোস্টমর্টেমে ব্যস্ত হলেন। কি আশা করেছিলাম, তিনি গর্জে উঠবেন— “হিন্দু না ওরা মুসলিম, ঐ জিজ্ঞাসে কোন জন?” জানিনা, কখনো তাঁর রক্তের প্রয়োজন হলে, হাসপাতালে গিয়ে ‘স্বধর্মের রক্তদাতার রক্ত চাই’ বলে হুঙ্কার দেবেন কিনা!

সোশ্যাল মিডিয়ায় দুই মহিলা প্রার্থীকে তাঁদের বাহ্যিক চেহারার পরীক্ষায় গোল্লা দিয়ে এক মহিলা পোস্টদাতা অক্লেশে মিম বানিয়ে ফেলেন তাঁদের ‘কাজের মাসী’ আখ্যা দিয়ে। আর আমরা মেয়েরা, ‘মিসোজিনিস্ট’ বলে গুচ্ছের পুরুষের দিকে অভিযোগের আঙুল তুলতে থাকি, তুলতেই থাকি।

খবরের কাগজ ভরে ওঠে টাটকা রক্তের মতো তাজা খবরে — কোথাও ছ’বছরের শিশুকে সিঙাড়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেছে নিজের দাদু আর মামা, কোথাও বা প্রথম সহবাসের পরে বিছানায় রক্ত না লাগার ফলে নববধূকে খাপ বসিয়ে, ‘অসতী’ তকমা দিয়ে বিবাহবিচ্ছেদের হুমকি দেওয়া হয়েছে।
সাদা কালো নিরাবেগ অক্ষরমালার পাশেই স্পেন্সার আর অঞ্জলি জুয়েলার্সের চকচকে রঙীন পাতা-জোড়া বিজ্ঞাপন। আমার পেট গুলিয়ে বমি উঠে আসে।

করোনার মারণলীলার মাঝেই হরিদ্বারী কুম্ভমেলা, শিয়ালদহের প্ল্যাটফর্ম, বাহুবলী নায়কের রাজনৈতিক রোড শো — সব দেখে ভীষণ ভীষণ অসুস্থ বোধ করছি।

সিংঘু সীমান্তে কৃষকেরা চাষে ধর্মঘট করে অবস্থানে বসে আছেন।

কেমন হবে, যদি সারা দেশের সমস্ত স্বাস্থ্যকর্মীরা, দায়িত্বজ্ঞানহীন, নির্মম, স্বার্থপর, হিংস্র শাসক আর তার লাগামছাড়া নাগরিকদের নির্বোধ আচরণের দায় নিতে অস্বীকার করে এই অনন্ত অমানুষিক কোভিড-সেবার কষ্ট থেকে অব্যাহতি নেয়?
কেমন হয় তাহলে?

কষে গালাগালি দিন সকলে আমাকে, আরো অসুস্থ হতে চাই আমি। এই অসুস্থ, বিষাক্ত সমাজে বেঁচে থাকার ইচ্ছে বড় নির্লজ্জ মনে হয়।

(সঙ্গের ছবি, ব্রাজিলের এক কোভিড ওয়ার্ডে মৃত্যুপথযাত্রী, একাকী করোনা রোগীর হাতের মধ্যে জল দিয়ে ফোলানো রবার গ্লাভস, শেষ মুহূর্তে কোনো আপনজনের স্পর্শানুভূতি জোগানোর জন্য কোনো সহৃদয় নার্স দিয়ে গিয়েছেন।)

PrevPreviousওয়ার্ক লোড
Nextআপনি আপনার সন্তানের মৃত‍্যুপরোয়ানা স‌ই করছেনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বহ্নিশিখা প্রীতিলতা

May 5, 2026 No Comments

★বহ্নিশিখা প্রীতিলতা★ সুস্মিতা গুহ মজুমদার পৃষ্ঠা ৯৬ হার্ড বাইন্ডিং মূল্য ৯০ টাকা। ছাড় দিয়ে ৭০টাকা প্রণতি প্রকাশনী নতুন বছরে ছোটোদের হাতে তুলে দিন সবচেয়ে মূল্যবান

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

May 5, 2026 1 Comment

যেহেতু পেশাপরিচয়ে আমি চিকিৎসক – এবং এমন চিকিৎসক যে সরকারী কর্মীও – তাই সরকারী স্বাস্থ্যপরিস্থিতিটাই সর্বপ্রথম নজরে আসে। দেখে যারপরনাই খুশী হলাম যে মাননীয়া মন্ত্রী

বাংলায় পালা বদল

May 5, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলো। ১৫ বছরের মাথায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে সরকার গঠনের দিকে এগোচ্ছে বিজেপি। বেশ কিছু সংস্থার এক্সিট পোলে বিশেষজ্ঞরা আগাম বার্তা দিলেও তাদের

লাখো সূর্য

May 4, 2026 No Comments

যতই কেন সমস্যাতে জর্জরিত হই তোমার কাছে জানু পেতে বসতে রাজি নই!! স্থির নিশ্চিত দৃপ্ত সূর্য আছে বুকের মাঝে তাহলে আর জানু পেতে ভিক্ষা কার

মহালয়া ২০৩০

May 4, 2026 No Comments

পুরোনো লেখা চুনকাম করা সাদামাটা দেওয়ালটার এবড়ো খেবড়ো গায়ে একটা ক্যালেন্ডারও দুলছে না। অবশ্য দোলবার মতো তেমন হাওয়াবাতাসও খেলে না এই বিশ ফুট বাই বিশ

সাম্প্রতিক পোস্ট

বহ্নিশিখা প্রীতিলতা

Dr. Aindril Bhowmik May 5, 2026

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

Dr. Bishan Basu May 5, 2026

বাংলায় পালা বদল

Piyali Dey Biswas May 5, 2026

লাখো সূর্য

Shila Chakraborty May 4, 2026

মহালয়া ২০৩০

Dr. Sukanya Bandopadhyay May 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620861
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]