Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কোমারভচ্চ, জীবক, সুশ্রুত…কামদেব

IMG_20210527_080012
Dr. Santanu Patra

Dr. Santanu Patra

Eye surgeon, previously health administrator
My Other Posts
  • May 27, 2021
  • 8:02 am
  • No Comments

আত্রেয় ও জীবক কোমারভচ্চের সময় থেকে চিকিৎসা বিজ্ঞান উন্নত হতে শুরু করে ভারতবর্ষে। খ্রীঃপূঃ ৬০০ অব্দে আত্রেয় ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞান বিভাগের অধ্যাপক। যে চীন নিয়ে আজ এত কথা হচ্ছে সেই চীন থেকে অনেক ছাত্র ওনার কাছে পড়তে আসতো।

জীবক কোমারভচ্চ ছিলেন একজন শল্য চিকিৎসক। জীবকের জন্মস্থান ছিল রাজগৃহ। দুনিয়ার প্রথম intestinal obstruction এর অস্ত্রোপচারটি তিনি এই দেশেই করেছিলেন। রোগীটিও ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি। হ্যাঁ, তিনি ছিলেন পৃথিবীর সম্রাট। যিনি দেখিয়েছিলেন সৈন্য সামন্ত ছাড়াও বিশ্বজয় করা যায়,হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে দুনিয়া দখল করা সম্ভব। মরণাপন্ন সেই ফেমাস রোগীটির নাম ছিল তথাগত বুদ্ধ। সবাই আজ বুদ্ধদেবকে মনে রেখেছে, কিন্তু বিস্মৃতির অতল খাদে হারিয়ে গেছে জীবক কোমারভচ্চের নাম।

এবার আর একজন ডাক্তারবাবুর কথা বলবো, তিনি হলেন সুশ্রুত। সুশ্রুত শল্য চিকিৎসার জন্য ১২১ টি ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করেন। সে সময় অপরাধীদের শাস্তির বিধান ছিল অদ্ভুত। মনুসংহিতায় ব্যাভিচারের শাস্তি ছিল নাক কেটে নেওয়া। সুশ্রুত গলার সাইড থেকে খানিকটা টিসু লেগে থাকা চামড়া কেটে নিয়ে নাকে প্রতিস্থাপিত করতেন। শ্বাস নেওয়ার জন্য দুটো ধাতব নলকেও নাকে বসিয়ে দিতেন। এই সুশ্রুতবাবুই পৃথিবীতে প্রথম ছানি অপারেশান শুরু করেন‌। যদিও তিনি কৃত্রিম লেন্স ব্যবহারের পদ্ধতি জানতেন না। কাউচিং পদ্ধতিতে তিনি ছানিটুকু সরিয়ে দিতেন, এর ফলে একদম অন্ধ ব্যক্তিরাও দু তিন ফুট দেখতে পেতেন। যে সময় সুশ্রুত এই কাজগুলো করেছিলেন প্রাশ্চাত্যে তখন চোখের গঠনতন্ত্রটুকুও অজানা ছিল। বৈদিক যুগে চিকিৎসকদের যথেষ্ট সম্মান ছিল। ওনারাই ছিলেন সমাজের সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি।

এরপর বিবাদ শুরু হল,ধর্মীয় অনুশাসন বনাম বিজ্ঞান… শুরু হল অন্ধকারাছন্ন যুগ,ঝাড়ফুঁক জড়িবুটি,তাবিজ কবজের সর্বরোগহর ক্ষমতা প্রতিষ্ঠার যুগ…চড়া দামে বিক্রি হতে লাগল চরণামৃত…

তাও চিকিৎসাবিজ্ঞান এগোতে থাকে।কত ত্যাগ কত সাধনা আর শ্রম দিয়ে তিলতিল করে গড়ে উঠেছে আজকের এই Evidence based মেডিক্যাল সায়েন্স।

ডাঃ আন্দ্রে ভেসালিয়াস তার বইতে মানবদেহের গঠনতন্ত্রের একটি সুস্পষ্ট ধারণা দিলেন। লিউয়েন হুকের মাইক্রোস্কোপ আবিষ্কারের সাথে সাথে উন্মুক্ত হল রহস্যময় জীবাণুর জগত। ফ্লেমিং সাহেবের পেনিসিলিন আবিষ্কার সভ্যতাকে আরও এগিয়ে নিয়ে গেল। ভারতও পিছিয়ে নেই উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। জেনেটিক্সের গবেষণা করে ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা নোবেল পেলেন।

আধুনিক চিকিৎসা বিজ্ঞান চলমান, প্রতি মুহূর্তে শুধরে নিচ্ছে নিজেকে, এখানে সফলতা আছে,বিফলতাও আছে।কখনো সেলিব্রেশান কখনো বা আবার হতাশার নির্ঘুম রাত…

তবুও এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে প্লেগ পালিয়েছে, কলেরা তলিয়ে গেছে কালের গহ্বরে, গুটি বসন্ত এখন গল্প…

ভুলে গেলে চলবে না। একবিংশ শতাব্দিতে এসে এখনও আমরা প্রতিটি মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে পারিনি। গড়ে তুলতে পারিনি সঠিক পরিকাঠামো, বেড কম, ডাক্তার রোগীর রেসিও এখনও লজ্জাজনক। স্বাস্থ্যখাতে বরাদ্দ তলানিতে… এই অসহায়তার সুযোগ নিচ্ছে কামদেবের মতো কিছু ব্যবসায়ী। পেট নাচিয়ে যোগ শেখাচ্ছিলেন; ওই পর্যন্ত ঠিক ছিল, তারপর শুরু করলেন ভেজাল ঘিয়ের ব্যবসা। তারপর যৌন প্রোডাক্ট থেকে ক্ষতঞ্জলি জিনস্। আর এই করোনা পিরিয়ডে সুযোগ বুঝে মার্কেটে ছেড়ে দিলেন করোনিল নামক প্লেসিবো। মানুষ যখন সচেতন হয়ে ভ্যাক্সিন এবং মর্ডান মেডিসিনের ওপর আস্থা রাখল, মার খেতে লাগলো কোটি টাকার করোনিল ব্যবসা, বাবা গেলেন ক্ষেপে, প্রলাপ বকতে শুরু করলেন…

চায়ের কাপ হাতে নিয়ে এই ইয়াস-আবহে আলেকজান্ডার ও সেলুকাস এসব নিয়েই আলোচনা করছিলেন।

― স্যার! আমার গ্রামের বাড়ির কাছে গেঁদা কিস্কু নামে একজন লোক ছিলেন, তিনি কাঁঠাল পাতায় তেল ফেলে ভাগ্য বিচার করতেন। রোজ রোজ আজগুবি স্বপ্ন দেখতেন, আর স্বপ্নপ্রদত্ত ওষুধ জনে জনে বিলি করতেন।আত্মপ্রচারের জন্য মাথাতে জটাও রেখেছিলেন। ওনার বাড়িতে রোগীর লাইন লেগে থাকতো। একদিন পুলিশ এসে লোকটাকে বেধড়ক ঠেঙিয়ে অ্যারেস্ট করলো।তাহলে স্যার মহামারী আইন প্রয়োগ করে প্রতারণায় দায়ে কামদেবকে অ্যারেস্ট করা হচ্ছে কেন?

আমিও ভাবছি সুবর্ণরেখার জল রঙিন বোতলে পুরে তাতে কিঞ্চিৎ সোমরস আর একটু তেঁতুলের নির্যাস মিশিয়ে বাজারে ছেড়ে দিয়ে বড়লোক হয়ে যাবো।

ওসব বাদ দাও। টিভি দ্যাখো, অদ্ভুত একটা ঝড় আসছে, কখনও পিছোচ্ছে, কখনো বা এগোচ্ছে…
সিগারেট ধরাও সেলুকাস, এ ঝড় বড়ো বিচিত্র। বলে উঠলেন আলেকজান্ডার।

২৬.৫.২০২১

PrevPreviousদ্বিতীয় ঢেউ এর দিনগুলি ১৬
Nextবন্যা ও প্রাকৃতিক দুর্যোগে যখন ডাক্তার নেইNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

September 20, 2026 No Comments

(এক) তাঁকে স্মরণ এবং প্রণাম “ইছামতী একটি ছোট নদী। অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত, সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির – কামট –

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

Bappaditya Roy September 20, 2026

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677961
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]