Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বনসাই প্রজন্ম

FB_IMG_1623931607166
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • June 19, 2021
  • 8:14 am
  • No Comments

অরবিন্দ সুজাতার ছেলে বিশ্ব অফিসের কাছে ফ্ল্যাট নিয়েছে বিয়ের পরপরই।

শনিবার এসেছিল। ওইদিনই অনেক রাত করে অ্যাপক্যাব ডেকে বৌ ছেলে সমেত ফিরে গেল। যেতেই হবে। রোব্বারের সকালে বিশ্ব আর তার বৌএর বনসাইয়ের ক্লাস।

– কীসের ক্লাস? জিজ্ঞেস করেছিল তার স্কুল মাস্টার মা।

– ও তুমি বুঝবে না মা। ছোট টবে ছোট্ট মহীরুহ বানানোর খুব ট্রেন্ডি এক বিদ্যে। নিয়ম মত সার জল আলো। সব চে ইম্পর্ট্যান্ট হল যত্ন করে শেকড় ছাঁটা।

অফিসে সেমিনারের মাঝপথে অরবিন্দর কাছে ফোন আসে চার-পাঁচবার। ভাইব্রেশন মোডে রাখা, তবু বারবার ফোন এলেই ত্বরিত বেরিয়ে যাওয়া, চোখ এড়ায় না কারও।

লাঞ্চ ব্রেকের সময় বিনীত একটু ঠেস মেরেই বলে,
– আরে সাইলেন্ট মোডে ফোন রাখলেও তো ডিস্টার্বিংই। অ্যাট লিস্ট এরোপ্লেন মোডে রাখো। তুমি খেই হারিয়ে ফেললে লস তো তোমার শুধু না, কোম্পানিরও। এমডি ব্যাপারটা খেয়াল করেনি ভাবছ?

অরবিন্দের বিরাশি বছর বয়সী বাবা নবনীকান্তকে এই অসুবিধের কথা কে বোঝাবে? ডিমেনশিয়ার রোগী। একটু আগের কথা বেমালুম ভুলে আবার খাতায় লেখা নম্বর মিলিয়ে ফোন করবে। – হ্যাঁ রে গুলতি, তুই কখন ফিরবি? দুপুরে খেইচিস কিছু?

অরবিন্দর বৌএর স্কুলে চাকরি। দুপুরে থাকে না।
বাড়িতে দেখাশোনার জন্য রাখা কাজের মেয়েকে বলা আছে আপদ বিপদ কিছু হলে ফোনে জানাতে।
অথচ অবাধ্য অসুস্থ বুড়োর নিজেরই হাতের কাছে ফোনটি চাই।

আসলে সবেধন নীলমণি অরবিন্দের জন্য উদ্বেগের সীমা নেই।

নাতি বিশ্বব্রত ঠাট্টা করে বলে – চিন্তা না আরও কিছু। দাদুর মোটো এখন, নেই কাজ তো খই ভাজ।

হয় তো তাইই। অর্থহীন, তবু কাজের মধ্যে শতবার অকাজের এই ফোন আসবেই।

সন্তানের জন্য এই উদ্বেগের ব্যাপারটা বোধহয় জেনেটিক।

শনিবার আকুল অরবিন্দ পইপই করে বলেছিল বিশ্বকে।
– এত রাত করে বেরুচ্ছিস, পৌঁছেই একটা ফোন করিস বাবা।

শনিবার রাত গেল… রোব্বারের সারাটা দিন গেল। সোমবারও গত। আজ মঙ্গলবার। আজও অরবিন্দর যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি।

নেই কাজ তো খই ভাজ দর্শনে বিশ্বাস না করা তৃতীয় প্রজন্ম। তাই অরবিন্দ নিজে ফোন করে তাকে বিরক্ত করতে লজ্জা পায়।

তারও আজকাল নিজের বাবার মতই বড় চিন্তা হয় সন্তানের জন্য। কিন্তু সেই দুশ্চিন্তা সে ঝেড়েও ফেলে লহমায়।

সে জানে তার সন্তান বনসাই টেকনোলজির ক্লাস করছে রেগুলার। তৃতীয় প্রজন্ম শিখছে কী ভাবে শেকড় ছেঁটে ফেলতে হয়।

Haimanti Bhattacharyaর জন্য অণুগল্প।

PrevPreviousWounded Healers: Victims of Neglect or an Archetype of Freedom?
Nextসহজ পাঠে পিরিয়ডNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

June 19, 2026 4 Comments

১. আমার কিশোর বেলার এক মর্মান্তিক মৃত্যুর কথা আজ মনে পড়লো। সমীর দা,সমীর সেনগুপ্ত নামে আমাদের পাড়ার এক সিনিয়র দাদা ছিলেন। ছ’ফুটের ওপর লম্বা, রীতিমতো

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

June 18, 2026 No Comments

১৬ জুন, ২০২৬, সন্ধ্যায় এএইচএসডি-র সাত সদস্যের এক প্রতিনিধিদল স্বাস্থ্যভবনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়, সার্ভিস

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

June 18, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

Somnath Mukhopadhyay June 19, 2026

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

Association of Health Service Doctors June 18, 2026

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

Dr. Koushik Lahiri June 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633225
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]