Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আরেক জ্যোতি বসুর গল্প

Screenshot_2022-02-09-23-47-07-90_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Sudipta Bandyopadhyay

Dr. Sudipta Bandyopadhyay

Orthopedic Surgeon
My Other Posts
  • February 10, 2022
  • 6:34 am
  • One Comment

চল তোমাদের একটা গল্প বলি। জ্যোতি বসুর গল্প , না না তোমরা যা ভাবছ তা নয়। ইনি বিখ্যাত কেউকেটা নন অতি সাধারণ এক বাঙালি। আমার সঙ্গে আলাপ রুবি হাসপাতালের বেডে আজ থেকে বছর সাতেক আগে। ভর্তি হয়েছিলেন trochanteric fracture নিয়ে। বয়স ৭৯ বছর, এই বয়সে যেমন হয় রক্তে চাপ, চিনি সবই বেশি তার ওপর হিসির সমস্যা, রক্তে নোংরা জমেছে। তবু সব ঠিক করে দিন তিনেক পরে হাড়ে গুঁজে দিলাম একটা রড। ভালো মন্দয় মিলিয়ে কাটলো দিন তিনেক, যন্ত্র দিয়ে একবার রক্তের ময়লাও পরিষ্কার করা হল। পাঁচ দিন পর বাড়ি গেলেন দিব্যি। আমার মত দূর্মুখ ও বদমেজাজি ডাক্তারকেও ভালোই বললেন, ছেলের কাছে শুনলাম বলেছেন “ওষুধ যত তিতা তত ভালো কাজ”।

বাড়ীতে চলল ব্যায়াম, ওষুধ । একমাসের মাথায় Walker নিয়ে হেঁটে এলেন চেম্বারে, হাড় ভালোই জুড়ছে। অনেক কথা বললেন, বেশ অবাক করল ভাবনার গভীরতা। এরপর বেশ কয়েকবার এলেন হাড় জোড়া অবধি, তৈরি হল এক অসমবয়সী সখ্যতা। ওনার সুপারিশে দেখিয়ে গেলেন ছেলে, বউমা, নাতি, ছেলের ভায়রা ভাই আরো অনেকে।

বছর  খানেক পরে এলেন। গট গট করে এসে জানালেন ইদানিং কিডনি একদমই জবাব দিয়েছে, সপ্তায় তিন দিন dialysis, তবু ভালো আছেন, নাতি ডাক্তারি পড়ার জন্য তৈরি হচ্ছে, ঢুকে গেলেই শান্তি তার পর নিশ্চিন্তে চোখ বুঝবেন। আমিও ভাবলাম dialysis dependant CKD আর ক’ দিন ৮১ বছর তো হয়েই গেল। কয়েক মাস পর জানলাম নাতি KPC Medical College-এ পড়ছে । পরের বছর আবার এলেন, তারপর প্রতি বছর  এভাবে পাঁচ বছর, শেষবার গত বছর। শরীর ভাঙ্গছে কিন্তু জীবন চলছে যন্ত্রের কল্যাণে। প্রতিবার আসতেন আর বলতেন উদ্দেশ্যহীন যন্ত্রণাময় পরমুখাপেক্ষী  জীবনের দূঃখ আর হতাশার কথা।

আজ এসেছিলেন ওনার এক আত্মীয়। দেখানোর পর বললেন একটা খারাপ খবর দিই আপনাকে,  জ্যোতিবাবু এক মাস আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। হঠাৎ চমকে উঠলাম। ৮৬ বছরের মানুষটা, কতটা হতাশা থেকে এই চরম পথ বেছে নিয়েছেন ভাবতে গিয়ে সব কেমন গুলিয়ে গেল।

আমাদের বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে এই উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন, অর্থহীন দীর্ঘ থেকে দীর্ঘতর এই জীবন কি কাঙ্খিত? পরিপূর্ণ জীবনের প্রাকৃতিক সমাপ্তি কি জীবনেরই উদযাপন নয়। আমরা কি ভালো করছি, না কি খারাপ। কানে বাজছে ওনার শেষ কথা গুলো …বলতে পারো ডাক্তার আমাকে কেন বেঁচে থাকতে হবে?  উত্তরটা সত্যি আমাদের জানা নেই।

PrevPreviousসেবা নিয়ে সরস ভিখারি
Nextসিলমাছ ও একটি ট্র্যাজেডিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dipankar Ghosh
Dipankar Ghosh
4 years ago

হ‍্যাঁ।এটা আমারও প্রশ্ন।আমরা কোথায় গিয়ে থামবো, সেটা আমাদের ঠিক করতে হবে।মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে, আমরা রোগীর জীবনটাকে মৃত‍্যুপুরি করে তুলি।

0
Reply

সম্পর্কিত পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

সাম্প্রতিক পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669682
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]