Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সেবা নিয়ে সরস ভিখারি

Screenshot_2022-02-09-23-54-18-61_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • February 10, 2022
  • 6:31 am
  • No Comments

আমরা ভিখারিদাস, মৃত‍্যুচরণ এবং তার স্ত্রী চন্দ্রমুখীকে চিনি।প্রথম দুজন মাতাল এবং ডাক্তার। ভিখারিদাস জীবনভর ভিখারি, অসফল এবং পরমুখাপেক্ষী একজন ডাক্তার। বিশেষতঃ মদ বিষয়ে মৃত‍্যুচরণ‌ই তার ভরসা, মৃত‍্যুচরণ জাঁদসাইটে ডাক্তার।অথৈ পশার। উভয়ে অভিন্নহৃদয় বাল‍্যবন্ধু- প্রবল মতবিরোধ সত্ত্বেও।

অদ‍্য রবিবার। সকাল সকাল ভিখারিদাস মৃত‍্যুর কাছে এসেছে।আজ দ্বিপ্রাহরিক ভোজন এখানেই হবে। চন্দ্রমুখী মেনুকার্ড ধরিয়ে দিয়েছে। তোপসে মাছভাজা, কাৎলার মুড়ো দিয়ে সোনামুগের ডাল, সর্ষেপাব্দার ঝোল, ফুলকপি দিয়ে ক‌ই মাছ, নোনা ইলিশের ঝাল ঝাল তরকারি, শোলমাছের কালিয়া, তেঁতুল দিয়ে চুনোমাছের টক। ইলাহী ব‍্যাপার। পুরো মৎসমুখী।

একটু আগেই মৃত্যুর কাজের বৌটা এসে বরের অসুখ বলে’ ফিঁচকাঁদুনি গাইছিলো। মৃত‍্যুচরণ আগামীকাল সাদরে তাকে নিজের চেম্বারে ডেকে নিলো। ওর বরের( যে কিনা সকালে মোড়ের মাথায় ফল বিক্রি করে এবং বাকি সময় সাইকেলে করে বড়ো বড়ো বোতলে ভরে’ জল সাপ্লাই করে) কম্প দিয়ে জ্বর, পেটে ব‍্যথা, বমি। ওরা সামনের খালপাড়ে বস্তিতে থাকে।ভিখারিদাস মাঝে মধ্যে ওখানেও আড্ডা দিতে যায়।

ভিখারিদাস প্রশ্ন করে “হ‍্যাঁ রে মড়া, তুই ধবধবি চিনিস? গেছিস কখনও?”

মৃত‍্যুচরণ যৎপরনাস্তি বিষ্মিত হয়ে বলেন “সেটা কোথায়? সেখানে যাবো কেন? সেখানে কি হয়?”

“সেটা বারুইপুরের দুটো স্টেশন পরে। ওখানে তন্ত্র মন্ত্র বাণ মারা, মরণ উচাটন ইত্যাদি হয়। পীরবাবাদের বাড়ি। বাড়ি বাড়ি পীরবাবা। এই সব গরীব লোকেরা ওখানে যায়। সম্ভবতঃ এই লোকটার লিভার অ্যাবসেস হয়েছে। তুই তোর কাজের লোকের যতো ভালো চিকিৎসাই কর না কেন, ওদের ওষুধ কেনা, পরীক্ষা করা কিছুই সম্ভব নয়। ঐ অশিক্ষিত মালটা বরের পরা একটা শার্ট নিয়ে পীরবাবার কাছে যাবে। গিয়ে পাঁচশো টাকার হোম করবে, তারপর তিনদিন নিরামিষ খেয়ে’ সম্পূর্ণ কালো কুকুরের পাছুর পাঁচটা লোম দিয়ে মাদুলি করে’ অসুস্থ মানুষের গলায় পরাবে।এবং মরবে। তারপর ওরা সবাই তোর বাড়িতে ঝামেলা করবে”
ভিখারিদাস কান এঁটো করা হাসি হাসেন। মৃত‍্যুচরণ গুম হয়ে থাকেন।

“অশিক্ষিত, অভুক্ত মানুষকে, শিক্ষা, বিজ্ঞান চেতনা আর আর্থিক সচ্ছলতা না দিয়ে তুই বৈজ্ঞানিক চিকিৎসা দিবি? হয় না, সিম্প্লি হয় না……”

“আচ্ছা ঠাকুরপো তুমি এ্যাতো জানো, এ্যাতো তোমার গুণ, তুমি আইবুড়ো থেকে গেলে কেন?”

“বৌঠান, সবটুকুই আপেক্ষিক। মড়া (মৃত‍্যুচরণ) যদি এ্যাতো টাকা ইনকাম না করে’ শুধু ঘরে বসে’ বসে’ সন্ধেবেলা বন্ধুর সঙ্গে বাংলু খেতো, তাহলে আপনিও ওকে গরম খুন্তির ছ‍্যাঁকা দিতেন।এ্যাখন দ‍্যান না। কারণ এ্যাখন ওর আমদানি ভালো হচ্ছে।তেমনি আমার জীবনেও অনেকেই এসেছে, কিন্তু যখন তারা দেখেছে,সকালে ব‍্যাগ নিয়ে বেরোয় অথচ দিনশেষেও লোকটার পকেট শূন‍্য। না আছে টাকাকড়ি, না আছে নামযশ তখন সবাই কেটে গেছে। তখন খেলা ভাঙার খেলা। যখন দেখেছে লোকটা ভালো খাবার আর ভালো মদের জন্য বন্ধুর বাড়ি চলে যায়, তখন বুঝেছে চকোলেট আর বাথডে গিফ্ট এ মালটা দিতে পারবে না… তখন অচিন পাখি ফুড়ুৎ….”

মৃত‍্যুচরণ চ‍্যাঁচান “শাল্লা, বোকাচ্চো তোর সঙ্গে খাবারের সম্পর্ক?তোর সঙ্গে কতো ছোটবেলা থেকে…..তুই আমাদের ফ্রেন্ডশিপের ইয়ে করছিস…..” মৃত্যুর চোখ ছলছল করে।

ভিখারিদাস হাহা হাসেন “জানিস‌ই তো….আমি জন্ম কাঙাল… যাগ্গে লাইনে আয়। সেবা কাকে বলে? তোরা সেবা করিস, না পরিসেবা দিস?”

মৃত‍্যুচরণ উল্টে প্রতিধ্বনি করেন “সেবা কাকে বলে?”

গোলগাল বৌঠান বলেন “ঠাকুরপো, শেষপাতে দৈ খাবে, আনাবো?”

ভিখারি ঘাড় নাড়ে।

“তবে শোন, সেবা হচ্ছে সার্ভিস, হাজিরা, পূজা; আর পরিসেবা হচ্ছে নার্সিং কেয়ার, তুই কোনোটাই দিস না। তুই জাস্ট গিয়ে স্টেথো বসিয়ে ভিড় কমিয়ে চলে আসিস। ওরাও ঈশ্বর দর্শনের মতো…..”

“তাহলে নর্ম‍্যান বেথুন কী করতেন ব্বে? যুদ্ধক্ষেত্রে?”

“বল কোন কোন যুদ্ধক্ষেত্রে উনি গেছেন?”

“ইয়ে মানে ঠিক ইয়ে হচ্ছে না…” মৃত্যু টাক চুলকোয়।

“উনি সোভিয়েত দেশের স্বাস্থ্য ব‍্যবস্থা দেখে, যেখানে যেখানে কমিউনিস্টরা লড়াই করেছে, সেখানে সেখানে গিয়ে কমিউনিস্টদের পাশে দাঁড়িয়েছেন, অথচ কোনও পার্টিই ওনাকে কমিউনিস্ট বলে স্বীকার করে নি। উনি কমিউনিস্টদের তৈরি সাধারণের জন্য স্বাস্থ্য ব‍্যবস্থার জন্য প্রাণপাত করেছেন। ওটাই ওনার লক্ষ্য ছিলো। মানুষকে রক্তদানের প্রয়োজন বোঝাতে, সবার সামনে দাঁড়িয়ে মরণাপন্নকে রক্ত দিয়ে মরণাপন্নকে কথা বলিয়েছেন। তখন বন্ধুদের রক্ত দিতে সবাই উদ্বুদ্ধ হয়েছে। ভীড় উপচে পড়েছে। আর আমরা শুধু স্টেথো বসিয়ে চলে আসি, আমরা…”

চন্দ্রমুখী বাধা দেয় “ঠাকুরপো, তোমার জন্য একটা মেয়ে দেখবো? ওমা না ওভাবে হাসলে হবে না, সত্যি বলছি…”

ভিখারিদাস ঠা ঠা করে’ হাসতেই থাকে। মৃত‍্যুচরণ বোতল থেকে সোডা মাপ মতো মিশিয়ে বলে “আয় রে গান্ডু চীয়ার্স করি, মালের গেলাস হাতে না নিলে তোকে মানায় না কো”

PrevPreviousপ্যানডেমিকের অন্দরে – রাজনীতি ও বাণিজ্যের কুটিল চক্র
Nextআরেক জ্যোতি বসুর গল্পNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

July 11, 2026 No Comments

বৃহত্তর বিধাননগর অভয়া মঞ্চের কর্মসূচি ৭ জুলাই, ২০২৬।

প্রশ্ন

July 11, 2026 No Comments

সে কী কী জানতো তা জানা গেলো না হাতের মুঠোয় ছিলো, কোনোখানে উড়ে চলে যাচ্ছিলো না, মশা বা মাছির মতো মারা যেতো থাবড়িয়ে যখন তখন।

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

July 11, 2026 No Comments

আমার জীবনের সবচেয়ে পছন্দসই মানুষদের তালিকায় একদম সামনের সারিতে থাকবেন করণদা মানে নিমাই করণ, প্রাক্তন WBCS officer। এখন অবশ‍্য সবদিক থেকেই প্রাক্তন .. যে কোনো

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

July 10, 2026 No Comments

দু মাস যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর ” সকালে জমা বিকেলে খরচ” নীতি ঘোষণা, তারপরেই পুলিশের এনকাউন্টার! বুলডোজারের পর গুণ্ডা দমন নীতি,তারপরেই এনকাউন্টার,এ যেন বাংলায়

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

July 10, 2026 No Comments

গত শনিবার ৪ জুলাই, ২০২৬ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সূর্যপুরে এক ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এক দিন নিখোঁজ থাকার পরে ৫

সাম্প্রতিক পোস্ট

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

Abhaya Mancha July 11, 2026

প্রশ্ন

Arya Tirtha July 11, 2026

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

Dr. Amit Pan July 11, 2026

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

Parichay Gupta July 10, 2026

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

Doctors' Dialogue July 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

648797
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]