Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সিলমাছ ও একটি ট্র্যাজেডি

Screenshot_2022-02-10-21-28-59-01_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • February 11, 2022
  • 7:14 am
  • No Comments

থ্যালিডোমাইড ওষুধটা ১৯৫০ এর দশকে জার্মানিতে Chem Grunenthal নামক এক ওষুধ কোম্পানি দ্বারা আবিষ্কৃত হয়। বেশ কিছু এনিম্যাল স্পেসিস ও মানুষের ওপর এর ট্রায়াল হয়। এই ট্রায়ালের নানান ভুল ছিল। ওই এনিম্যাল বা হিউম্যান সাবজেক্ট গর্ভবতী ছিল না। ডাবল ব্লাইন্ড স্টাডি হয় নি। কোনো প্লেসিবো দেওয়া হয় নি। রক্ত অথবা কোষকলাতে ওষুধের মাত্রা মাপা হয় নি। এই অবস্থায় এই ওষুধটিকে ঘুমের ওষুধ হিসেবে বাজার জাত করা হয়। এর পাশাপাশি দেখা যায় যে ওষুধটি গর্ভবতীদের মর্নিং সিকনেস বা গা বমি ভাব কমাতে দারুণ কাজ করছে। চিকিৎসকরা দেদার লিখতে শুরু করেন। হাজারে হাজারে মায়েরা ওষুধ খেয়ে ফেলেন।

১৯৫০ এর দশকের শেষ ভাগ থেকে রিপোর্ট আসতে শুরু করে (বাজারজাত করার তারিখ ১ লা অক্টোবর, ১৯৫৭) যে ওই ওষুধ সেবনকারী মেয়েদের অনেকের বিকলাঙ্গ নবজাতক জন্ম নিচ্ছে যাদের হাত পা নেই বা ছোট। ফোকমেলিয়া। বাচ্চাগুলো সিলমাছে মতো দেখতে। প্রসঙ্গত উল্লেখ্য করা দরকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের এফডিএ-র ডাক্তার ফার্মাসিস্ট ফ্রান্সেস কেলসি-র কঠোর আপত্তির ফলে ও দেশে ওষুধটি ছাড়পত্র পায় নি।

১৯৬১ সালে এক অস্ট্রিয়ান ডাক্তার উইলিয়াম ম্যাকব্রাইড প্রথমবার সিডনির মহিলা হাসপাতালে এর ব্যবহার নিষিদ্ধ করতে সফল হন। তিনি ল্যানসেট জার্নালে প্রবন্ধ লিখে জানান। সেই ফলাফল সামনে আসতে অবশেষে সেই জার্মান কোম্পানি ২৬শে নভেম্বর ১৯৬১ সালে ওষুধটিকে ইউকে-র বাজার থেকে তুলে নেন।

ইংল্যান্ডের ভিক্টর ন্যাপ, জর্জ ক্রিস্টি ও মেরি সেলার ১৯৬২ সালে একটি গবেষণা পত্র প্রকাশ করে বলেন যে ইঁদুর, নেংটি ইঁদুর ও খরগোশের ওপর এক্সপেরিমেন্ট চালিয়ে তাঁরা তাদের সন্তান সন্ততির ওপর ওই ওষুধের কোনো টেরাটজেনিক কুপ্রভাব খুঁজে পান নি। এবং এর ভিত্তিতে বল যায় যে ওই ওষুধটা মানুষের জন্য নিরাপদ।

এর পর ১৯৬৩ সালের জুন মাসে ইংল্যান্ডে “কমিটি অন সেফটি অফ ড্রাগস” নামে একটা কমিটি তৈরি হয়। এর আগে ওই জাতীয় কোনো কমিটি তৈরি হয় নি। তাঁরা ইঁদুর, নেংটি ইঁদুর ও খরগোশের ওপর এক্সপেরিমেন্ট চালিয়ে ভ্রূণের ওপর কোনো ওষুধের সাইড এফেক্ট মাপার জন্য বিশদ সুপারিশ তৈরি করেন। এর পরে নতুন করে সঠিক স্টাডি ডিজাইন মেনে আবার গবেষণা শুরু হয় গর্ভবতী এনিম্যাল মডেল নিয়ে।

অবশেষে ঠিকঠাক ভাবে যখন এনিম্যাল স্টাডি হল তখন দেখা গেল যে ওই ওষুধের ফলে গর্ভপাত থেকে শুরু করে চোখ, মস্তিষ্ক, হৃদযন্ত্র, অঙ্গ প্রত্যঙ্গ নানান জায়গায় ওষুধের বিষাক্ত প্রভাব দেখা যাচ্ছে। ওই স্টাডি ডিজাইনের বিশদ বিবরণ দেওয়ার অবকাশ নেই। কেবল দু একটি ইন্টারেস্টিং জায়গা বলা যেতে পারে। যেমন, এটা দেখা গেছে যে স্টাডির বেশির ভাগ এনিম্যালই রাতের দিকে সন্তানের জন্ম দেয়, আর যে বাচ্চাগুলো বিকলাঙ্গ জন্মায় তাদের ওরা খেয়ে ফেলে। তাই সকালে এসে ল্যাব টেকনিশিয়ানরা কেবল সুস্থ বাচ্চাগুলোকে দেখতে পেত। সারারাত ধরে পর্যবেক্ষণ ও সিজারিয়ান সেকশন করে দেখা গেল যে সত্যি সত্যিই বিকলাঙ্গ বাচ্চা জন্ম নিচ্ছে। এসব ফলাফলের পরে ১৯৬৮ সালে ইউকে-তে মেডিসিন এক্ট তৈরি হয়।

আজ বিভিন্ন ওষুধ ভ্যাকসিন ইত্যাদি বাজারজাত করার আগে সরকারি ভাবে যে ছাড়পত্র পেতে হয় সেগুলো তৈরির এক দীর্ঘ ইতিহাস আছে। বিজ্ঞান নানান বেদনাদায়ক ভুল করতে করতে এগিয়েছে। এটা ভুলে গেলে চলবে না যে বিজ্ঞান কোনো মৌলবাদী ধর্ম শাস্ত্র নয় যে সে অভ্রান্ত বলে দাবি করতে পারে। বিজ্ঞানের দর্শনের মধ্যে অন্তর্লীন উপাদান হচ্ছে তার এই ভ্রান্তির সম্ভাব্যতা যাকে কার্ল পপার ফলসিফায়েবিলিটি আখ্যা দিয়ে ছিলেন।

মরণশীল মানুষ ভুল করবে, করতে করতেই এগোবে। অসংখ্য বিজ্ঞানীর সাধনার ফলে কঠোর পরিশ্রমের ফলে আমরা সঠিক রাস্তা খুঁজে পাবো, ইঁদুরের বাচ্চার জন্ম দেওয়া দেখতে সারারাত ধরে জেগে থাকা ওই উন্মুখ মানুষগুলোর কথা মনে রাখবেন। মনে রাখবেন যে কোনো আকাশের দৈববাণী আমাদের সঠিক রাস্তা বাৎলে দিয়ে যাবে না, থ্যালিডমাইড এই শিক্ষা আমাদের দিয়ে গেছে। আমরা হাল ছেড়ে দেবো না

PrevPreviousআরেক জ্যোতি বসুর গল্প
Nextমারীর দেশের বিষন্ন দিনের পাঁচালিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 No Comments

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669359
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]