Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কাল ছিল ‘ডারউইন ডে’

IMG_20220213_214353
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • February 13, 2022
  • 9:44 pm
  • No Comments

১০ই জুলাই, ১৯২৫ সাল। টেনেসির ডেইটন শহরে কাঠগড়ায় এক শিক্ষক, টেনেসি হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক জন স্কোপস। অভিযোগ? ক্লাসে পড়াতে গিয়ে তিনি ভেঙেছেন “বাটলার আইন”। অভিব্যক্তিবাদ পড়িয়েছেন ছাত্রছাত্রীদের। মহা অপরাধ করেছেন। ছোট ছোট কচি মনে বিষ ঢেলেছেন। তারা বুঝতে শিখেছে যে ঈশ্বর মানুষ তৈরি করেনি, মানুষ এসেছে বাঁদর থেকে। একদল হো হো করে হেসেছে। তারা মামলাটার নামই দিয়েছে “স্কোপস মাঙ্কি ট্রায়াল”। অনেকে হাসেনি। তারা বুঝতে পেরেছে যে তাদের ধর্মের নামে ভুঙ চুং আওড়ানোর দিন শেষ হতে বসেছে। তাদের একজন হলেন মস্ত পন্ডিত উইলিয়াম জেনিংস ব্রায়ান, তিন তিন বারের প্রেসিডেন্ট নমিনি আর গোটা দেশ জুড়ে সবচেয়ে নামকরা এন্টি এভলিউশন এক্টিভিস্ট।

এভলিউশন থিওরির সপক্ষের লোকরাও ছাড়বার পাত্র না। হতে পারে সাজা মাত্র ১০০ ডলার। কিন্তু হেরে গেলে চলবে না। স্কোপসের হয়ে দাঁড়ানোর জন্য প্রথমে যাওয়া হল এইচ জি ওয়েলসের কাছে। প্রত্যাখ্যান। তারপরে যাওয়া হল ক্ল্যারেন্স ডারোর কাছে। অবসরের মুখে দাঁড়িয়ে আমেরিকার সর্বকালের অন্যতম সেরা ডিফেন্স কাউনসেল ডারো রাজি হলেন না।

এক সাংবাদিক গিয়ে ডারোর কানে এই কথা তুলে দিল যে বাদী পক্ষের হয়ে নামতে চলেছেন ব্রায়ান। অমনি রাজি হয়ে গেলেন ডারো। দাঁড়ালেন। দিলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একখানা দুর্দান্ত ওপেনিং স্টেটমেন্ট। মামলা এগোতে থাকলো। সারা আমেরিকায় ছড়িয়ে পড়ছে সেই মামলার খবর।

শেষের দিকে এসে ডারো দিলেন দারুণ এক চমক। ক্রস এক্সজামিন করার জন্য এক্সপার্ট উইটনেস হিসাবে ডেকে বললেন ব্রায়ানকে। সওয়াল জবাব শোনার জন্য কোর্টরুমে এত ভিড় হল যে আদালত বসলো কোর্টের সামনের লনে। সৃষ্টি তত্ব নিয়ে একের পর এক প্রশ্নবাণ। বিজ্ঞানের ব না জানা ব্রায়ান ল্যাজে গোবরে।

অনেক দিন কেটে গেছে। টেনেসির সেই কোর্টরুমের চত্বরের ঝালমুড়ি বিক্রিওয়ালা থেকে শুরু করে সাক্ষী বাদী বিবাদী সবাই বাড়ি ফিরে গেছে। অনেকেই মারা গেছেন। ১০০ ডলার ফাইনের সাজা শুনিয়েছিলেন আদালত। (পরে সুপ্রিম কোর্টে অবশ্য রায় উল্টে যায়)।

আমেরিকার অনেক জায়গায় এখনো বিবর্তনবাদ পড়ানোটা বিপদজনক কোনো বিজ্ঞান শিক্ষকের পক্ষে। পাছার স্রেফ ছোট্ট একটু হাড়, নাম ককসিস, একাই ধসিয়ে দিতে পারে সৃষ্টিকর্তার অস্তিত্ব। লুপ্তপ্রায় অঙ্গটি মনে করিয়ে দেয় আমার কোনও না কোনো পূর্বপুরুষের লেজ ছিল। ভগবান মানুষ বানায় নি বরং মানুষই ভগবান বানিয়েছে। ক’টা স্কোপসের মুখ বন্ধ করা যাবে, হে মহান ব্রায়ান। আমাদের হয়ে লড়তে আসবেন ক্ল্যারেন্স সুয়ার্ড ডারো।

চালর্স ডারউইন এখনো বিপদজনক একটা লোকের নাম। আজ “ডারউইন ডে”।

PrevPreviousমানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান
Nextডারউইন এবং তাঁর তত্ত্বের বিবর্তন পর্ব ১Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

সাম্প্রতিক পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669735
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]