Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রমিথিউসের মা

Screenshot_2022-04-09-09-04-01-73_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • April 9, 2022
  • 9:05 am
  • No Comments

আজ, ৩০২১ খ্রিস্টাব্দের ২৯শে জুলাই।

অনলাইন বাংলা সাহিত্যের ক্লাসে অনুপম স্যার আসতেই স্ক্রিনে স্ক্রিনে আনন্দধ্বনি শোনা গেল। নানা রকম ব্যতিক্রমী ভাবনায় ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেন বলে খুবই জনপ্রিয় এই অনুপম স্যার।

হলোগ্রাফিক ইমেজের শিক্ষক বললেন- আজকের বিষয় উত্তরণের গল্প! তাই তো?

– হ্যাঁ স্যার। পুরোনো দিনের মত কোরাসে সায় দিল সাহিত্যের ছাত্র ছাত্রীরা।

– বলো দেখি, এই উত্তরণ শব্দটার মানে কী?

স্যারের মুখ থেকে কথাটা বেরোনো মাত্রই অনলাইন ডিকশনারি থেকে অর্থটা বার করে ফেলল সবাই। স্ক্রিনে জ্বল জ্বল করতে লাগল ডিকশনারির ভাষ্য।

উত্তরণ হল, বি. ১ (প্রধানত নদী সাগর প্রভৃতি) পার হওয়া; ২ পৌঁছানো; ৩ উপরে ওঠা, এগিয়ে যাওয়া, নীচের দিক থেকে উপরে ওঠা; ৪ পরীক্ষায় সাফল্য।
[সং. উত্ + √ তৃ + অন]।

অনুপম ভুরু কুঁচকে চিন্তা করলেন কয়েক মুহূর্ত। হোম ওয়ার্ক করতেই হয়। আজ সকাল থেকেই অভিধানের এই অর্থটা নিয়ে তিনি সংশয়ে রয়েছেন।

ছাত্রদেরকে বলেই ফেললেন তাঁর মনের কথাটা- উত্তরণ মানে কি শুধুই এগিয়ে যাওয়া? নীচে থেকে ওপরে ওঠা? এই যে টেকনোলজির উন্নতি, জন্ম-মৃত্যু নিয়ন্ত্রণ করে প্রায় অমরত্ব লাভ, মহাকাশ জয় এই সবই খালি উত্তরণ? পিছিয়ে যাওয়া, পিছিয়ে গিয়ে আদিমতার কাছে পৌঁছোনোতেও যদি উত্তরণের আভাস থাকে?

– স্যার, পিছিয়ে যাবার মধ্যে মানে পেছন দিকে এগিয়ে যাওয়া? নীচে নামার মধ্যে ওপরে ওঠার সঙ্কেত? কেমন স্ববিরোধী শোনাচ্ছে না?

– না হে, এ’টাকে বিরোধাভাস বলতে পারো তোমরা। আজ তোমাদের সাহিত্য পড়াব না। বিশ্ব বিজ্ঞান অ্যাকাডেমির ক্রোড়পত্রের একটা রিপোর্ট বরং পড়াই তোমাদের। শোনো।

স্যার সেই রিপোর্টটা পড়তে শুরু করলেন।
★
সর্বোচ্চ বিজ্ঞান পরিষদের তরফে মহা পরিচালক রুহু এক সাংবাদিক সম্মেলনে ” ইতিহাসের সর্বকালীন সেরা আবিষ্কারক”কে খোঁজার যে সাম্প্রতিকতম উদ্যোগ নেওয়া হয়েছিল, তার ব্যর্থতার কথা ঘোষণা করলেন।

ইতিহাসের সর্বকালীন সেরা আবিষ্কার হিসেবে তাঁরা আগুন আবিষ্কারকে চিহ্নিত করেছেন। এই আবিষ্কারের জন্য প্রাপ্য পুরস্কার “গ্যালাকটিক স্পেস টাইম মেডেল” দিয়ে আবিষ্কারক বিজ্ঞানী বা বিজ্ঞানীদের গ্রুপকে সম্মানিত করার জন্য সময়যানে করে বিখ্যাত মহিলা সময় পরিব্রাজক লুসি আর পুরুষ অভিযাত্রী সোহাকে সুদূর অতীতে পাঠানো হয়। লুসি এই অভিযানের নেত্রী ছিলেন। এবং পুরস্কারের ব্যাপারে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা দেওয়া হয়েছিল তাঁকে।

সেই সময়যান ফিরে এসেছে। কিন্তু তাতে সোহা একলা ফিরেছেন। তাঁর কাছে প্রাপ্য তথ্য অনুযায়ী ব্যাপক অনুসন্ধানের পরও অভিযাত্রীরা কোনও একক মানুষ বা গোষ্ঠীকে আবিষ্কারক হিসেবে চিহ্নিত করতে পারেন নি। কাজেই বিশেষ কোনও আবিষ্কারক ব্যক্তি বা গোষ্ঠীকে পুরস্কারটা দেওয়া যায়নি।

বিরাট কালখণ্ড জুড়ে মানুষেরা কেউ আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা থেকে, কেউ দাবানলের থেকে আগুন সংগ্রহ আর সংরক্ষণ করেছে। তারা আগুন দিয়ে হিংস্র শ্বাপদ তাড়িয়েছে। পশুপাখির মাংস ও শস্যকে আগুনে পুড়িয়ে বা সিদ্ধ করে স্বাদযুক্ত করার প্রকরণ শিখেছে। আগুনের ব্যবহার করে মাটি পুড়িয়ে শক্ত উপকরণ তৈরি করেছে। ধাতু নিষ্কাশন করেছে।

বস্তুত পাথরে পাথর ঘষে আগুন উৎপাদন থেকে দিয়াশলাই লাইটার ইত্যাদি বিবিধ উপকরণে বিধৃত এই অগ্নিসংক্রান্ত বিশাল ইতিহাস। আগুন আবিষ্কারের সমগ্র ইতিহাস বড়ই বিক্ষিপ্ত ও বিস্তৃত।

প্রাথমিক ব্যর্থতার পর অভিযাত্রীরা আগুনের প্রতি মানুষের মুগ্ধতার উৎস অনুসন্ধানে আরও অতীতে সময়যানকে চালিত করেন।

আদিম আফ্রিকার এক মনুষ্য গোষ্ঠীর মধ্যে সেই মুগ্ধতার প্রথম উন্মেষ পাওয়া গেলে, অভিযাত্রীরা অনুসন্ধানে ক্ষান্তি দেন। কিন্তু অভিযানের নেত্রী লুসি সিদ্ধান্ত নেন নিছক মেডেল নয়, পুরস্কার হিসেবে এদের প্রাপ্য উন্নততর জিন ।

সেই অনুযায়ী দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়ে তিনি আদিম পিতাদের সাথে নিজে মিলিত হয়ে উন্নততর জিন সমৃদ্ধ পরবর্তী প্রজন্ম তৈরির জন্য সেই সুপ্রাচীন সময়েই থেকে গিয়েছেন।

প্রসঙ্গত, বর্তমানের প্রচলিত বাধ্যতামূলক রাষ্ট্রীয় কম্পিউটার-নিয়ন্ত্রিত যন্ত্র-গর্ভে সন্তান উৎপাদনের বদলে প্রাচীন পদ্ধতিতে নিজের গর্ভে সন্তান লাভের রোমান্টিক অবসেশনের জন্য লুসির চিকিৎসা চলছিল।

সময় পরিব্রাজক লুসি না ফেরায় রুহু বিজ্ঞান পরিষদের তরফে আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

দুঃখ প্রকাশের সময় মহা পরিচালকের মুখে রহস্যজনক হাসি ভেসে ওঠায় সাংবাদিকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।
★
এতখানি রিপোর্ট পাঠের পর অনুপমের মুখেও ফুটে উঠল রহস্যময় হাসি।

স্যার বুঝিয়ে বললেন,- এই হল সেই বিরোধাভাস। এই যে লুসি, সময়রেখায় পিছিয়ে গিয়ে সেখানেই থেকে গেলেন, মানব প্রজাতির জিনের উন্নতির কথা ভেবে, এবং সেই উন্নতি হলও, এটাও তো এক উত্তরণের গল্পই।

ছাত্ররা জটিল গল্পটা শুনে মাথা নাড়ল।

স্যার আবারও বললেন, ধরো এই রিপোর্টটাই যদি একটা গল্প হয়, এ’টাকেই যদি একটা গল্প হিসেবে ধরি, গল্পটার কী নাম দেওয়া যায়?

– কী নাম দেব স্যার? সমস্বরে প্রশ্ন করল শিক্ষার্থীরা।

সর্দার পড়ুয়া বলল,- গল্পটার নাম রাখা হোক, প্রমিথিউসের মা।

স্যার সায় দিয়ে বললেন,- ভেরি গুড!

PrevPreviousএই মৃত্যু উপত্যকা আমার দেশ না…
Nextমেডিক্যাল কলেজের ছাদেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

April 29, 2026 No Comments

।।বহু ক্ষোভ বুকে জমা।।

April 29, 2026 No Comments

আমি তো চাইছি কালো মেঘে যাক দূর দিগন্ত ছেয়ে তপ্ত পৃথিবী নব রূপ পাক বর্ষায় ভিজে নেয়ে !! পথ শিশুরাও রাজপথে নেমে নিক অধিকার চেয়ে

।।প্রভু, নষ্ট হয়ে যাই।।

April 29, 2026 No Comments

মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা কুৎসিৎ যৌনগন্ধী মিম সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা নাকি ছড়িয়েছে হিন্দী বলয়ের বিজেপি সমর্থকরা! কেউ সন্দেহ প্রকাশ করছে এটা নাকি তৃণমূলই ছড়িয়ে

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

April 28, 2026 No Comments

‘আনন্দবাজার পত্রিকা’-য় আমার এই চিঠিটি প্রকাশিত হয়েছে। ছবি থেকে লেখাটা পড়া মুশকিল, তাই এখানে মূল লেখার পুরোটাই দিয়ে রাখছি। খবরের কাগজে প্রকাশের সময়, স্থানসঙ্কুলানের জন্যই,

প্রতিবাদ ও চরমপত্র

April 28, 2026 No Comments

চিকিৎসক ডঃ তাপস প্রামাণিকের অনৈতিক, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ​১. ধারাবাহিক অসদাচরণের প্রেক্ষাপট: জেপিডি-র অভিযোগ অনুযায়ী, আর.জি.কর মেডিকেল কলেজের সরকারি চিকিৎসক

সাম্প্রতিক পোস্ট

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

Abhaya Mancha April 29, 2026

।।বহু ক্ষোভ বুকে জমা।।

Shila Chakraborty April 29, 2026

।।প্রভু, নষ্ট হয়ে যাই।।

Pallab Kirtania April 29, 2026

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

Dr. Bishan Basu April 28, 2026

প্রতিবাদ ও চরমপত্র

The Joint Platform of Doctors West Bengal April 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

619942
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]