Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS)

IMG-20200110-WA0015
Dr. Suvajit Shit

Dr. Suvajit Shit

General Physician
My Other Posts
  • January 11, 2020
  • 4:48 pm
  • One Comment

গত ক’মাস ধরেই সুপর্ণার চুল পড়ে যাচ্ছে, মুখ জুড়ে ব্রণ, শরীরে মেদ জমছে, পিরিয়ডও নিয়মিত হয় না, সমস্ত কাজেই কেমন যেন ক্লান্তি-ভাব। রক্তের কিছু পরীক্ষা এবং আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে PCOS।

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা PCOS আজকের দিনে মেয়েদের খুব সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা।

১৯৩৫ সালে সর্বপ্রথম বিজ্ঞানী স্টেইন ও লিভানথাল এই বিষয়টিকে চিকিৎসা বিজ্ঞানের সামনে হাজির করেন। এটিকে একটি ‘ডিজিজ’ না বলে ‘সিনড্রোম’ বলাটাই বেশি যুক্তিযুক্ত কারণ শুধুমাত্র ওভারিই নয় বরং শরীর জুড়ে নানা সমস্যার প্রাদুর্ভাব দেখা দেয় এতে। রোগটির অপর নাম স্টেইন-লিভানথাল সিনড্রোম (Stein-Leventhal Syndrome)।

মূল উপসর্গসমূহ
সাধারণত ১৩ থেকে ৩৫ বছরের মেয়েদের মধ্যে বেশি দেখা দেয় এই সমস্যা। আক্রান্তদের মধ্যে নানা উপসর্গের মধ্যে অন্যতম হল-
১. অনিয়মিত পিরিয়ড (মাসিক রজঃস্রাব একেবারেই বন্ধ বা রক্তক্ষরণ কমে যাওয়া বা কয়েকমাস বন্ধ থাকার পর হঠাৎ করে বেশি পরিমাণ/দীর্ঘকালীন রক্তক্ষরণ হতে পারে),
২. ওজন বৃদ্ধি (যদিও এক তৃতীয়াংশের ক্ষেত্রে স্বাভাবিক থাকে),
৩. ব্রণ (অনেকের ক্ষেত্রে নাও থাকতে পারে),
৪. ৭০% ক্ষেত্রে অবাঞ্ছিত রোম (Hirsutism)/ ঠোঁটের ওপর গোঁফের রেখার মতো লোম,
৫. চুল পড়া (androgenic alopecia),
৬. ৫% ক্ষেত্রে ঘাড়ের নীচে বা বগলে ভেলভেটের মতো পুরু কালো চামড়া (Acanthosis Nigricans)।

কেন হয় এই রোগ ?
গবেষণায় দেখা গেছে ‘ইনসুলিন রেজিসট্যানস’ (Insulin resistance) এই রোগে কেন্দ্রীয় ভূমিকা নেয়। জেনেটিক ফ্যাক্টর খানিকটা দায়ী হলেও মেদ সঞ্চয় বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখে। শরীরের কোষগুলিতে ইনসুলিনের ক্রিয়া কমে যাওয়ার দরুন ওভারি থেকে আনড্রোজেন হরমোন (androgens) বেশি নিঃসৃত হয়। ফলত ডিম্বাশয় (Ovary)-এর থেকে নির্দিষ্ট সময়ে (মাসিক রক্তক্ষরণের ২ সপ্তাহ আগে) ডিম্বাণু (ovum) নিঃসরণ হয় না, তা ওভারির মধ্যেই থেকে যায় এবং ছোট ছোট সিস্ট তৈরি করে। ফলস্বরূপ রজঃস্রাব অনিয়মিত হয়ে পড়ে এবং সন্তান ধারণ ক্ষমতা কমে যায়।

দৈনন্দিন যন্ত্রনির্ভর জীবনে শারীরিক পরিশ্রমের অভাব এবং প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি খাদ্যের মাধ্যমে গ্রহণই এর মূলে রয়েছে। তাছাড়া বর্তমান ফাস্ট ফুড সংস্কৃতির কথাও না উল্লেখ করলেই নয়। প্রতিযোগিতার জীবনে অতিরিক্ত মানসিক চাপ, অ্যালকোহোলিসম (মদ্যপান), ধূমপান ইত্যাদিও অনেকাংশেই দায়ী।

দীর্ঘকালীন প্রভাব
দীর্ঘসময় জুড়ে এই প্রক্রিয়া চলতে থাকলে পরবর্তীকালে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস, হাইপারলিপিডেমিয়া (রক্তে অতিরিক্ত কোলেস্টেরল), হাইপারটেনশন (উচ্চ রক্তচাপ), জরায়ু ক্যানসার-এর প্রকোপ বাড়ে।
বেশিরভাগ সময়ই প্রজনন ক্ষমতা হ্রাসের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এই রোগ। ১৫% ক্ষেত্রে গর্ভবতী অবস্থার প্রথম তিন মাসের মধ্যে গর্ভপাতের সম্ভাবনা থাকে।

রোগ-নির্ণয়
রোগের উপসর্গ ও লক্ষণ গুলির ওপর ভিত্তি করে রক্তের পরীক্ষা এবং আলট্রাসোনোগ্রাফি করানো হয়। কমন মিথ হোল ওভারিতে সিস্ট থাকা মানেই PCOS । এটি অত্যন্ত ভুল একটি ধারণা ।

প্রজননক্ষম যে কোন মহিলার ওভারিতে সিস্ট থাকতে পারে, যা স্বাভাবিক ধরা হয়। অনেক সময় এগুলো সিস্টের মতো দেখতে লাগে, কিন্তু প্রকৃত অর্থে সিস্ট নয়। তাই মনে রাখতে হবে ওভারিতে সিস্ট থাকা মানেই PCOS নয়।

কোনও একটি লক্ষণ থাকাও যেমন জরুরি নয়, তেমনই কোনও একটি রোগ লক্ষণ বা বিশেষ পরীক্ষা ফলের ওপর ভিত্তি করে ডায়াগনোসিস হয় না। অর্থাৎ অনেকগুলি বৈশিষ্ট্য একসাথে পাওয়া দরকার। কিছু নির্দিষ্ট গাইডলাইন যেমন ROTTERDAM CRITERIA-র ওপর ভিত্তি করে ডায়াগনোসিস করা হয়।
রক্তে আনড্রোজেন হরমোন মাত্রা, LH/FSH হরমোন মাত্রার অনুপাত দেখা হয়। আলট্রাসোনোগ্রাফিতে ডিম্বাশয়ে ‘মুক্তোর মালা’-র মতো বিন্যস্ত অনেক সিস্ট পাওয়া যেতে পারে (যদিও থাকতেই হবে এমন নয়)।

চিকিৎসা
অহেতুক ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই। দেখা গেছে শরীরের ওজন কমার সঙ্গে ডিম্বাণু নিঃসরণের সরাসরি সম্পর্ক রয়েছে। জীবনযাত্রার পরিবর্তন (Lifestyle Modification)-ই হল চিকিৎসার আসল কথা। শারীরিক পরিশ্রম,অতিরিক্ত স্ট্রেস কমানো, ফাস্ট ফুড ও অতিরিক্ত শর্করা খাবার পরিহার, বেশি পরিমাণ ফল ও শাক-সব্জী গ্রহণ এবং মদ্যপান/ধূমপান থেকে বিরত থাকা চিকিৎসার মূল অঙ্গ ।
পিরিয়ড নিয়ন্ত্রণে হরমোন পিল ব্যবহার করা হয়। রক্তে শর্করা কমানোর ওষুধ যেমন মেটফরমিন-র ভূমিকা কতখানি তা এখনও সংশয়ের বিষয়। তাই সুস্থ জীবনযাত্রাই হোল প্রতিরোধের অস্ত্র।

PrevPreviousকৃমি থেকে মৃত্যুর সম্ভাবনা কতটা ?
Nextহ্যান্ড ফুট এন্ড মাউথ ডিজিজNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
নরেন্দ্র নাথ
নরেন্দ্র নাথ
6 years ago

খুব সুন্দর বিশ্লেষণ ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 No Comments

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 1 Comment

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

May 23, 2026 No Comments

যে কোন মহানগরী সেটি যদি জনবহুল হয়, একাধারে বাণিজ্য কেন্দ্র হয়, পর্যটক বিদেশি রা আসেন সেখানে হকার নামক ভ্রাম্যমাণ ছোট ব্যবসায়ীরা থাকবেনই। লন্ডন, প্যারিস, রোম

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

May 22, 2026 1 Comment

২১ মে, ২০২৬ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি দেবালয় ভট্টাচার্য নামের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা। গবেষণায় দেখা

আরশোলার চিঠি

May 22, 2026 No Comments

দুশুঁড় ছ’পা’য় গড় দুপায়ে, ধর্মাবতার, ভাবনা যেটা ধরতে গেলে সকল নেতার তাকেই কেমন স্পষ্ট করে বিনা সময় নষ্ট করে বলেই দিলেন, রাষ্ট্র ভাবেন কাদের ভিলেন

সাম্প্রতিক পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

Bappaditya Roy May 23, 2026

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

Abhaya Mancha May 22, 2026

আরশোলার চিঠি

Arya Tirtha May 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624634
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]