Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কৃমি থেকে মৃত্যুর সম্ভাবনা কতটা ?

IMG-20200110-WA0102
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • January 11, 2020
  • 4:46 pm
  • 9 Comments

নানা ধরণের কৃমি আমাদের শরীরে বাসা বাঁধে এবং নানান বিদঘুটে ভয়ঙ্কর সব অসুখের লক্ষণ তৈরি করে । এই বিষয়ে একটি লেখা ।

এক বেচারা রোগা ডিগডিগে – খড়গনাসা – একমাথা সাঁইবাবামার্কা চুল , ভীতু গরুর মতো চোখ – ঝুপো গোঁফ এবং ভয়ানক নার্ভাস একটা তরুণ ডাক্তারের স্মৃতিকথা। সে হাসপাতালের সামনের কালভার্টে বসে বসে একটার পর একটা সিগারেট খুব আয়েশ করে টানছিলো। এবং পুরোনো কথা মনে করছিলো।

১) একটা অবোধ ছ বছরের বাচ্চা। রাতে মা বাবার মাঝখানে শুয়ে ঘুমোচ্ছিলো। হঠাৎ ভয়ানক শ্বাসকষ্টে ধড়ফড়িয়ে উঠে বসে পড়ে। চোখ ঠিকরে বেরিয়ে আসছে। মুখে গ‍্যাঁজলা উঠছে। হাত নাক সব নীল হয়ে যাচ্ছে। ডাক্তার ডাকা তো দূরস্থান উঠে পাশের বাড়ির লোকজনকে ডাকার আগেই শিশুটির ভবলীলা শেষ। বিষক্রিয়া ভেবে পুলিশ এলো পরে পরীক্ষায় জানা গেলো একটি সাধারণ রাউন্ড ওয়র্ম বা কেঁচো মার্কা কৃমি পেট থেকে উঠে রাতে নৈশভ্রমণে বেরিয়ে ভুল করে শ্বাস নালীর ভেতর ঢুকে পড়ে ফলে শিশুটি শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।
এছাড়া অপারেশনের সময় অজ্ঞান করা হলে এরা অবাধে শ্বাসনালীর ভেতরে ঢুকে রোগীকে মেরে ফেলার ক্ষমতা রাখে। এই কৃমিটার নাম অ্যাস্কারিস লুম্ব্রিকয়ডিস। অবশ্য নামে কিবা আসে যায় ? এই কৃমির ডিম বাতাসে ভেসে নিঃশ্বাসের সঙ্গে শরীরে ঢুকতে পারে বা খাবারের সঙ্গেও ঢুকতে পারে। আর হ‍্যাঁ মিষ্টি খাওয়া বা ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করার সঙ্গে এসবের কোনও যোগাযোগ নেই।

২) এক মধ‍্যরাতে এক মধ‍্যবয়স্কা ভদ্রমহিলাকে চাদরে বেঁধে ঝুলিয়ে হাসপাতালে আনা হলো। ছোক্রা ডাক্তার লাফিয়ে ঝাঁপিয়ে গিয়ে দেখে ভদ্রমহিলার নাড়ি নেই – জ্ঞান নেই – রক্তচাপ মাপা যাচ্ছে না – রক্তে অক্সিজেন‌ও প্রায় নেই। কোনও ক্রমে প্রচুর স‍্যালাইন ওষুধ পত্র দিয়ে ওনাকে বাঁচানো হলো। পরে জানা গেল প্রথমে গা চুলকে ওনার ভয়ানক রকমের অ্যালার্জি হয় তারপর ক্রমশঃ উনি জ্ঞান হারিয়ে ফেলেন। কিসে অ্যালার্জি? জানা গেল পচা পোকা ধরা আম খেয়েছিলেন। যাই হোক ওসব খেতে বারণ টারণ করে ওনাকে বাড়ি পাঠানো হলো। কিন্তু আবার মাসখানেক পরে একই অবস্থায় ফেরত এলেন। আবার হৈহৈ কান্ড – এবার চোখ খুলেই ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন
“ও ডাক্তারবাবু এবার তো আমি পোকা – আম কিস‍্যু খাইনি – কেবল রুটি আর আলুর ছোঁকা খেয়েছি – তাহলে?” ডাক্তার মাথা টাথা চুলকে দুটো উকুন মেরে ফেললো। তারপর অ্যালার্জি আর শক নিয়ে পড়তে পড়তে দেখলো ইকাইনোকক্কাস গ্র‍্যানিউলোসা বলে খুবই পরিচিত একটি কৃমিকীট এই ঘটনা ঘটাতে পারে। সুতরাং পরীক্ষা করে প্রমাণ করার পালা। ঠিক তাই। ভদ্রমহিলা ভালো হয়ে গেছেন।

৩) একবার ভোররাতে একটি সাত আট বছরের ছেলেকে নিয়ে তার মা বাবা হাজির। বাচ্চার তড়কা (না খাওয়ার তড়কা নয় কনভালশন বা খিঁচুনি ) হচ্ছে। এটিও ভীষণ পরিচিত রোগ শূকরের মাংস থেকে আসা একটা কৃমিকীট মাথার ঘিলুতে ঢুকে এই কান্ড করতে পারে। { গো মাংসের কৃমিকীট কিন্তু তুলনায় নিরীহ } – সুতরাং চিকিৎসা এবং সুস্থ হ‌ওয়া তো কেবলমাত্র সময়ের অপেক্ষা !

৪ ) এক বৃদ্ধা ভর্তি হলেন ভয়ঙ্কর রক্তহীনতা নিয়ে । কতো পরীক্ষা – কতো নিরীক্ষা – কিন্তু সব বিফলে গেল। পরে ছোকরা ডাক্তারের শুভ্র কেশ বৃদ্ধ মাস্টারমশাই এসে বললেন “দ‍্যাখেন তো পেটে কৃমি আছে কিনা?” বুড়োর অগাধ পান্ডিত্য। দেখা গেল সত্যিই তাই অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিন‍্যালি নামের কৃমি হলো সেই অপরাধী যে বৃদ্ধাকে মৃত‍্যুর দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলো।

সবাইকার কিন্তু এ্যাতো ভালো কপাল হয় না। কেউ কেউ মরেও যায়। সুতরাং ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখুন। নিয়মিত কৃমির ওষুধ খান। এটা কেবলমাত্র মানুষের সচেতনতার পাতা – চিকিৎসা আপনার ডাক্তারবাবুই করবেন।

PrevPreviousদোকানী যখন চিকিৎসক
Nextপলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
9 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Supriyo Halder
Supriyo Halder
6 years ago

“Ascaris Lumbricoides এর ডিম বাতাসে ভেসে নিশ্বাস এর মাধ্যমে শরীরে ঢুকতে পারে”।এটা কি সঠিক তথ্য?

0
Reply
Haradhan samanta
Haradhan samanta
6 years ago

Ascaris lumb . ডিম inhalation দ্বারা ছড়ায় কোন দিন পড়িনি।

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
Reply to  Haradhan samanta
5 years ago

ঘটনাচক্রে ডাক্তারি পড়ার সময় আমি পড়েছি

0
Reply
Arindam
Arindam
6 years ago

“”নিয়মিত কৃমির ওষুধ খান।””
কি ভাবে বুঝব কৃমি আছে কিনা?

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
Reply to  Arindam
5 years ago

বোঝার দরকার নেই । ওষুধগুলো সাধারণতঃ রক্তে মেশেনা । নিয়ম করে খাবেন । নাহলে অনেক পরীক্ষা নিরীক্ষা করে খেতে হবে ।

0
Reply
Nandita Dey
Nandita Dey
6 years ago

Khub joruri

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
Reply to  Nandita Dey
5 years ago

ঠিক

0
Reply
Rejina Kabir
Rejina Kabir
6 years ago

বেশ ভয়ঙ্কর।

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
Reply to  Rejina Kabir
5 years ago

হ‍্যাঁ । কৃমি থেকে প্রতি বছর বহু মানুষ ভোগেন ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ডাক্তার, তবুও….

September 6, 2026 No Comments

“মৃত পশুদের মতো আমাদের মাংস ল’য়ে আমরাও প’ড়ে থাকি।” এই লাইনটি জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতা থেকে নেওয়া। তেমন কোনো গূঢ় উদ্দেশ্য নেই। ইতিহাস লিখতে বসে

আলো

September 6, 2026 No Comments

নিচের লেখাটা গল্প – আবার গল্প নয়ও। আজ আমার এক খ্যাতনামা সাহিত্যিক দিদির কাছে জানতে পারলাম, জীবনদায়ী রক্তেরও ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে কোনও কোনও

ওয়াচ ডগ

September 6, 2026 No Comments

ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে সাংবাদিকরা হলেন গণতন্ত্রের ওয়াচ ডগ। চাকরি করতে এসে ভাবতাম আমরা সরকারি কর্মচারী বা তাহলে কি? এত দিন চাকরি

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

September 5, 2026 No Comments

৩১ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

মরণোত্তর দেহদান বিতর্ক

September 5, 2026 No Comments

আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কারণেই হোক, ভেবে কিংবা না ভেবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। বাস্তবিক পক্ষে, এটা ঠিক একটা নয় তিনটে ভাগে বিভক্ত। ১) মারা

সাম্প্রতিক পোস্ট

ডাক্তার, তবুও….

Smaran Mazumder September 6, 2026

আলো

Dr. Sukanya Bandopadhyay September 6, 2026

ওয়াচ ডগ

Dr. Samudra Sengupta September 6, 2026

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

Doctors' Dialogue September 5, 2026

মরণোত্তর দেহদান বিতর্ক

Dr. Amit Pan September 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673073
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]