Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বহ্নিতাপে রাঙা কুসুম

IMG-20220326-WA0089
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • July 21, 2022
  • 7:18 am
  • No Comments

 

হাওয়া বয় শনশন
তারারা কাঁপে ।
হৃদয়ে কি জং ধরে
পুরনো খাপে !

কার চুল এলোমেলো
কিবা তাতে আসে গেল!
কার চোখে কত জল
কেবা তা মাপে?

দিনগুলো কুড়াতে
কত কি তো হারাল
ব্যথা কই সেই ফলা-র
বিধেঁছে যা ধারালো!

হাওয়া বয় শনশন
তারারা কাঁপে ।
জেনে কিবা প্রয়োজন
অনেক দূরের বন ।
রাঙা হলো কুসুমে, না
বহ্নিতাপে?
হৃদয় মর্চে ধরা
পুরনো খাপে!!

জং – প্রেমেন্দ্র মিত্র

শেষ কবে এমন গ্রন্থপ্রকাশ অনুষ্ঠান দেখেছে কলকাতা ?

লিভার ফাউন্ডেশনের কাছে ঋণী হয়ে রইল স্মৃতি-সুখ-বৃষ্টি-ভেজা শহর !

প্রকাশিত হলো শতাধিক বাঙালি চিকিৎসকের মহাজীবনের অভাবনীয় আলেখ্য!

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের হাত ছুঁয়ে এই মহাগ্রন্থ পৌঁছে গেল মঞ্চের অন্য বুধজনের হাতে। ডাঃ সুবীরকুমার চট্টোপাধ্যায়, ডাঃ দেবেন্দ্রনাথ গুহমজুমদার, ডাঃ অরুণাভ চৌধুরী , ডাঃ সুকুমার মুখার্জি,ডাঃ অশোকানন্দ কোনার, ডঃ সৌগত বসু।

ধীর পদক্ষেপে সিঁড়ি ভেঙ্গে মঞ্চে উঠেছিলেন প্রবীণ সুশ্রুতেরা !
অভিনেতা দেবশঙ্কর হালদারের গলার ঝরে পড়ল অকৃত্রিম শ্রদ্ধা আর বিস্ময়, কতটা পথ পেরোলে তবে এই এক একটা পদক্ষেপ পাওয়া যায় ?

ডাঃ মণি ছেত্ৰী উপস্থিত ছিলেন একটি চলচ্ছবির মাধ্যমে ! পূর্ণ প্রেক্ষাগৃহ মন্ত্রমুগ্ধ হয়ে উপলব্ধি করলো পর্দায় প্রক্ষেপিত শতাব্দী পেরিয়ে আসা মহাচিকিৎসকের ঋজু, সটান, সতেজ উপস্থিতি ।

প্রকাশক গাঙচিলের প্রাণপুরুষ কবি অধীর বিশ্বাস শব্দে শব্দে কি অবলীলায় এঁকে ফেললেন এক অবিস্মরণীয় জলছবি!

চোখ ঝাপসা হয়ে, গলার কাছে দলা পাকিয়ে ওঠে কান্না ।
তাঁর লেখাটি গ্রন্থের পরবর্তী সংস্করণে ঠাঁই পেতে পারে কি !

যেমন ঠাঁই পেতেই পারেন সারা বাংলার বিভিন্ন জেলা শহরে, মফস্বলে, চা বাগানে প্রবাদ হয়ে চিরস্মরণীয় হয়ে থাকা আরো অনেক চিকিৎসক । অনেককে জায়গা দেওয়া যায়নি সে আক্ষেপ অন্যতম সম্পাদক ডাঃ অশোকানন্দ কোনারের কণ্ঠেও ।

ফটোগ্রাফ বা পোর্ট্রেট স্কেচ নয়, অবয়বে যথাযথ করার চেষ্টাও করা হয় নি, তবে প্রতিটি ছবিতেই চেষ্টা হয়েছে সেই মানুষগুলির অন্তরাত্মা ছোঁয়ার, তাঁদের সামগ্রিকতায় ধরার ! অলঙ্করণ তো নয়, রেখায় রেখায় লেখাগুলির অনুভববেদ্য অনুরণন সুগত দাশগুপ্ত র তুলিতে !

আর ডাঃ অভিজিৎ চৌধুরী!
তাঁরই কল্প-সন্তান এই মহাসঙ্কলন!
তৃপ্তি নয়, ক্লান্তি ও নয় তাঁর কণ্ঠে ফুটলো এক আশ্চর্য উচ্চারণ!

একশো তারার আলোয় দাঁড়িয়ে বিনম্র প্রত্যয়ে সহস্র তারার আলো ফোটাবার স্বপ্ন দেখালেন মানুষটি!

নাকি শপথ নিলেন?

PrevPreviousগেরিলা
Nextআসল ইস্যু নিয়ে বিতর্কে ওদের বাধ্য করুন।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

July 6, 2026 No Comments

বড়ো পাপ হে: স্বাধীনতার আগে পরে ভারতের সবচাইতে শিল্পোন্নত রাজ্য যা কর্মসংস্থানের জন্য সারা ভারতের কর্ম প্রার্থীদের আহ্বান করত, আমাদের সেই রাজ্য বাংলা (অবিভক্ত) এবং

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

July 6, 2026 No Comments

বাংলায় একটা কথা চালু আছে, “ভাত দেবার মুরোদ নেই, কিল মারার গোঁসাই”। দশকের পর দশক ধরে, হকার সমস্যা নিয়ে সরকারগুলোর মনোভাব আমাদের বারবার সেই কথাটা

যোগ: অন্তর্জাগরণের সাধনা নাকি প্রদর্শনীর উপকরণ?

July 6, 2026 No Comments

যোগের প্রকৃত দর্শন, ভিত্তি এবং সমকালীন বিকৃতির সমালোচনা ভূমিকা একবিংশ শতাব্দীতে ‘যোগ’ শব্দটি বিশ্বজুড়ে এক অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছে। আন্তর্জাতিক যোগ দিবস, কর্পোরেট ওয়েলনেস কর্মসূচি,

নরেন্দ্রপুরে ছাত্র মৃত্যু: হোক প্রকৃত সত্যের উদঘাটন

July 5, 2026 2 Comments

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যেভাবে একটি ছাত্রের মৃত্যু ঘটেছে সেটা যেমন চরম দুর্ভাগ্যজনক তেমনি সন্দেহজনক। কারণ, গরম চা খেয়ে ফেললে, সহ্যের অতিরিক্ত অত্যাধিক গরম হলে মুখ

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে…….(৩)

July 5, 2026 4 Comments

এক সময় খবরের কাগজের অনেক খবরের ভিড়ে ছোট্ট কয়েক কলমের কিছু বিজ্ঞাপন থাকতো যার শিরোনাম — নিরুদ্দিষ্টের প্রতি পত্র অর্থাৎ বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানুষের

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

Bappaditya Roy July 6, 2026

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

Dipak Piplai July 6, 2026

যোগ: অন্তর্জাগরণের সাধনা নাকি প্রদর্শনীর উপকরণ?

Dr. Sukanti Bhattacharya July 6, 2026

নরেন্দ্রপুরে ছাত্র মৃত্যু: হোক প্রকৃত সত্যের উদঘাটন

Sanjoy Mukherjee July 5, 2026

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে…….(৩)

Somnath Mukhopadhyay July 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

646484
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]