Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পরম পূজনীয়া শ্রীমতী বঙ্গলক্ষ্মী ভারতীর কাছে লেখা একটি চিঠি

IMG_20220923_093334
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • September 23, 2022
  • 9:37 am
  • No Comments

শ্রীচরণেষু মা,

বহুদিন পর তোমার চিঠি পেয়ে মন আনন্দে ভরে উঠেছে। তুমি লিখেছ সংবাদপত্রে আর টিভিতে আমার দৃপ্ত ছবি ঘন ঘন দেখছ ইদানীং। তাতে দেখা যাচ্ছে আমি আগ্নেয়াস্ত্র হাতে পাহারা দিচ্ছি। কাগজে ছবি বেরোচ্ছে দেখে, তুমি লিখেছ, গর্বে বুক ভরে যাচ্ছে।

মাগো, কতদিন তোমার সঙ্গে দেখা হয় না। আমরা চার ভাই, পিতৃদেবের পদাঙ্ক অনুসরণে, তোমার উৎসাহে ছোটোবেলার থেকে শরীর চর্চা করেছিলাম। তুমি বলেছিলে আমাদের বংশের ধারা মেনে কোনও না কোনও শৃঙ্খলাবদ্ধ সেনা বা আধাসেনা বাহিনীতে যুক্ত হতে হবে। সেই মত উদ্বুদ্ধ হয়ে কঠোর পরীক্ষাবিধি আর তার পরের রক্ত জল করা ট্রেনিংএর পরে আমরা সব কজন ভাইই নানান বাহিনীতে ঢুকেছি। কিন্তু মা, তোমাকে বলি, আমরা কেউই শান্তিতে নেই। না মা, দেশে বা সীমান্তে যে বলবার মত খুব অশান্তি আছে তা না। কিন্তু তবু আমাদের মনে শান্তি নেই। এই কিন্তুর কথাগুলি একে একে বলি।

এই কথাগুলি ভাইয়েরা নিজেরাই যে আমাকে জানিয়েছে তা নয়। এই কথাগুলি দেশ যারা চালায় সেই বিভিন্ন মাপের বীর নেতারাই একে অপরকে গালি দেবার সময় সোচ্চারে জানিয়েছে। সাংবাদিক সম্মেলনে, টিভিতে সর্বত্র বলেছে। সব জেনে লজ্জায় মাথা নীচু হয়ে গেছে আমার। ভাইদেরও এই সব শুনলে নিশ্চয়ই মাথা নীচু হয়।

আমাদের মেজভাই লক্ষ্মণকান্ত, যে বিএসএফএ আছে, তার সীমান্ত পাহারায় অতন্দ্র থাকার কথা। তার বদলে তাকে নাকি বাহিনীর বিপথগামী কমান্ডারের নির্দেশে সীমান্তে গোরু পাচার, নারী ও শিশু পাচার, এমনকি নারীনির্যাতনেরও সহায়তা করতে হয় আজকাল। তোমার দেওয়া আজন্ম শিক্ষা আর কর্মস্থলের কাণ্ডকারখানার মধ্যের বিরোধ এতই তীব্র যে আন্দাজ করি, ইছামতীতে ডুবে মরতে নিশ্চয়ই ইচ্ছে করে তার।

আমাদের চতুর্থভাই শত্রুঘ্নসিংহ খুবই সম্মানের বাহিনী সিআইএসএফএর জওয়ান। তার আসল কাজ কী তা তো তোমাকে সে বিস্তারিত জানিয়েছিল, ট্রেনিং চলাকালীনই। কিন্তু বড়ই খারাপ কাজ করতে হয় তাকে ইদানীং। খনিজ কালো মাণিক নাকি পাচার হয়। চোরেদের নির্দেশে তাকে দেখেও না দেখার ভান করে থাকতে হয় তো বটেই, এমনকি সহায়তাও নাকি করতে হয়।

তোমার বড় স্নেহের সেজ পুত্র ভরতসুন্দর রাজ্যের পুলিশ বাহিনীতে ঢুকেছিল। তুমি বড় মুখ করে বলতে পাড়ার সবাইকে, সেজ খোকার দাপটে দেশের চোর ডাকাত সবাই জব্দ হবে। মা গো শুনি সেও নাকি দারুণ ব্যর্থ। চোরদের ধরা পড়ার উদ্যোগ হলেই তাকেই নাকি আজকাল কী কী সব নামের আড়ালে তদন্ত ভণ্ডুল করতে পাঠানো হয়। তাকে জোর করে চোখ বুজে থাকতে হয়। গোরু তো আর ঝড়ের মুখে কুটো নয় যে গোরুহাট থেকে সীমান্ত অবধি সে উড়ে উড়ে চলে যাবে! কয়লা-বালি-পাথরও তাই। এ ছাড়াও মধ্যবিত্ত লোভের জন্য আর যা যা সে করে পাপমুখে বলতে ইচ্ছে করছে না।

সব শেষে আমার কথা বলি। আমি যে সিআরপিতে আছি সে তো তুমি জানো। হ্যাঁ, যে চোরেরা এতদ্‌সত্ত্বেও গিরেফতার হয়েছে, তাদের স্বাস্থ্য পরীক্ষা আর হোল বডি চেকিংএর জন্য দামী গাড়িতে যখন স্বাস্থ্যকেন্দ্রে আনা নেওয়া করা হয়, সে চোরেদের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র হাতে পাহারা দেয় তোমার এই সন্তান। তুমি আমার সেই পাহারারত ছবিই কাগজে দেখেছ।

আমাদের চার ভাইকেই ভোট পাহারায় মানে গণতন্ত্র রক্ষার কাজেও যথাকালে নিয়োগ করা হয়। সেখানে কী হয় তারও সাক্ষী নিরুপায় আমরা এই কজন ভাই।

বস্তুত আমরা খুবই কষ্টে আছি মাগো!

ইতি,
তোমার লজ্জিত আত্মজ,
শ্রী রামচন্দ্র সামন্ত।

PrevPreviousতবু মনে রেখো
NextApostas Esportivas E CassinNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635844
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]