Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তবু মনে রেখো

FB_IMG_1663806532914
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • September 23, 2022
  • 9:06 am
  • No Comments

ডাক্তারি বই পড়ে শিখেছি ভুলে যাওয়া বা স্মৃতি হারানোর একটা বড় কারণ Alzheimer’s disease।

২১ সেপ্টেম্বর ছিল অ্যালঝাইমারস ডে। এই অসুখ কিন্তু একদিনে শরীরে বাসা বাধে না। বেশ কিছুদিন বলা ভাল, প্রায় ১৫- ২০ বছর সময় নেয়। একটু আধটু সমস্যা বুঝলে আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এই অসুখ দমন করা তেমন কঠিন কিছু কাজ নয়। আপনার নিজের বা পরিবারের কারও এই সমস্যা আছে কিনা বোঝার কয়েকটি উপসর্গের কথা জেনে রাখুন।

১) স্মৃতি নষ্ট হয়ে যাওয়া- কোনও জিনিস কোথায় রাখলেন তা পরমুহূর্তে ভুলে যাওয়া। এক কথা বারবার বলা, একই প্রশ্ন বারবার করা।

২) সমস্যা সমাধানে সমস্যা হওয়া- আগে যে হিসেবনিকেশ সহজেই করতে পারতেন, কোথায় কত টাকা খরচ করলেন সব মনে রাখতে পারতেন, পরিবারের সবার ভাল-মন্দ বুঝে সবাইকে বোঝাতেন তা ঠিকভাবে করতে না পারা।

৩) রোজকার কাজে সমস্যা হওয়া- কোন কাজটা কীভাবে করবেন তা মনে করতে অনেক বেশি সময় লাগা। যেমন আপেল কাটতে গিয়ে কীভাবে কাটবেন বা কোন সবজির সঙ্গে কোন আনুসঙ্গিক ভাল যাবে তা মনে করতে না পারা।

৪) সময় এবং জায়গা সম্পর্কে ভুলে যাওয়া- ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এর ডেট ভুলে যাওয়া, হাঁটতে হাঁটতে বা গাড়ি চালানোর সময় গন্তব্য ভুলে যাওয়া। লিস্ট করে নিয়ে কাজ শুরু করার পর লিস্টটাই ভুলে যাওয়া।

৫) কথা বলার সময় ভুলে যাওয়া- কথা বলতে গিয়ে উপযুক্ত শব্দ খুঁজে না পাওয়া, কোন কথার উত্তরে কী বলা উচিত তা বুঝতে না পারা।

৬) জিনিস হারানো- এই সমস্যা প্রায় কমন। একটা জিনিস এই মুহুর্তে রেখে পরের মুহুর্তে ভুলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করা।

৭) সাধারন জিনিসে ভুল করা- লেখাপড়ার সময় কোন চিহ্ন কোথায় বসানো উচিত, কতটা দূরে দুটো শব্দের ব্যবধান থাকা দরকার সেসব বুঝতে না পারা।

৮) বিচারবুদ্ধি কমে যাওয়া- অকারণে টাকা খরচ করা, ভুল পথে রোজগারের চেষ্টা বা নিজের পক্ষে ক্ষতিকর এমন সিদ্ধান্ত নেওয়া।

৯) ব্যক্তিত্বের বদল- ঘন ঘন মুড বদল, হতাশা, মনের মধ্যে অকারণ ভয় ইতাদি দেখা দেওয়া।

১০) নিজেকে বিচ্ছিন্ন করে রাখা- বন্ধু-বান্ধব, আত্মীয় সবার থেকে নিজেকে গুঁটিয়ে নেওয়া, কোনও সামাজিক অনুষ্ঠানে অংশ না নেওয়া।

এতো গেলো ডাক্তারি।কিছু জীবনের গল্প বলে লেখাটা শেষ করছি।

এক ভদ্রলোক রোজ বিকেলে স্ত্রীর হাত ধরে তাকে নিয়ে ঘুরতে বেরোন। একদিন তার বন্ধু তাকে বলেন, তুমি রোজ ওকে নিয়ে বেরোও কিন্তু উনি তো ভুলে গেছেন তুমি ওনার কে হও। শুনে ভদ্রলোক বললেন, কিন্তু আমি তো ভুলিনি উনি আমার কে।
এক ছেলে তার মায়ের সব জিনিষ ভুলে যাওয়া নিয়ে খুব বিরক্ত, তোমায় একই কথা বার বার বলতে হয়, কিছুই মনে রাখতে পারোনা । সব শুনে তার বাবা আর থাকতে না পেরে বলে ওঠেন, বর্ণ পরিচয় করবার সময় তোর মাও যদি একই রকম ভাবত তাহলে আজও তোর অক্ষর জ্ঞান হতো না।

জীবন শিখিয়েছে ভুলে যাওয়ার আরো বড় কারণ প্রয়োজন ফুরিয়ে যাওয়া। যদি আমরা কাউকে সত্যিই ভালোবাসি তাহলে আমাদের উচিত তার হাত ধরে গুনগুন করে তার সেই প্রিয় গানগুলো শোনানো, যখন সে গানগুলো আর গায়ক, দুজনকেই ভুলে গেছে।

PrevPrevious‘গণমিত্র’ প্রসঙ্গে (তৃতীয় তথা শেষ পর্ব)
Nextপরম পূজনীয়া শ্রীমতী বঙ্গলক্ষ্মী ভারতীর কাছে লেখা একটি চিঠিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বাঁধ ভেঙে দাও……

June 16, 2026 3 Comments

সকলের খুব পরিচিত এক কবিতার দুটি চরণকে বদলে নিয়ে বলি – নদীকে আপন খাতে বহিবার / কেন নাহি দিবে অধিকার? বৃহত্তর মানবকল্যাণের নামে, নদীর স্বাভাবিক

অভয়া মঞ্চের অনীক-স্মরণ

June 16, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চ।

বাচ্চা বন্ধের অপারেশানের পরেও কী ভাবে মা হবেন?

June 16, 2026 No Comments

কিছুই বলতে চাইছি না

June 15, 2026 No Comments

কোন একটা হিন্দি সিনেমার একটা দৃশ্য মনে পড়ল। খোলা গর্তের পাশে দাঁড়িয়ে এক মাতাল গর্তের দিকে আঙুল তুলে জড়ানো গলায় বলছে – পঁচ্‌চিশ, পঁচ্‌চিশ… কোনও

অভয়া মঞ্চের প্রলয়-স্মরণ

June 14, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চ।

সাম্প্রতিক পোস্ট

বাঁধ ভেঙে দাও……

Somnath Mukhopadhyay June 16, 2026

অভয়া মঞ্চের অনীক-স্মরণ

Abhaya Mancha June 16, 2026

বাচ্চা বন্ধের অপারেশানের পরেও কী ভাবে মা হবেন?

Dr. Indranil Saha June 16, 2026

কিছুই বলতে চাইছি না

Dr. Bishan Basu June 15, 2026

অভয়া মঞ্চের প্রলয়-স্মরণ

Abhaya Mancha June 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

631717
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]