Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চব্বিশ ঘন্টা মেপে চলেছে ওই স্মার্ট ফোনটিও

IMG_20221102_160749
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • November 3, 2022
  • 7:03 am
  • No Comments

বিশ্বাস করুন, বিরাট কোহলি হতে হবে না! প্রতিমুহূর্তে অদৃশ্য, অজস্র রোবট (আজকের ভাষায় বট) আমাদের মেপে চলেছে ?হ্যাঁ আমার আপনার মত রাম-শ্যাম-যদু-মধু সবাই কে !

সমরেশ বসুর স্বীকারোক্তি বলে একটা অসাধারণ গল্পে ছিল, ছোটবেলায় স্কুল পালিয়ে আম চুরি করা, নিষিদ্ধ কম্যুনিস্ট পার্টির ট্রেড ইউনিয়নে গোপনে জড়িত থাকা আর বাড়ি ফেরার পথে রিকশায় হালকা পরকীয়ার পাপ, বাবা, পুলিশ আর স্ত্রীর কাছে ধরা পড়ে যাওয়ার গা শিরশিরে আখ্যান!

চাকরির পরীক্ষা দিতে গিয়ে, এক ধুতি পাঞ্জাবি পরা, সেজো পিশেমশাই টাইপ আমলা নিতান্ত নিরীহ মুখে আমার কাছে জানতে চেয়েছিলেন, সাতবছর আগের অমুক দিনে কার্জন গেটে, একটা স্ট্রিট কর্নারিং এ উল্টোনো প্যাকিং বাক্সের ওপর দাঁড়িয়ে আমি মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী বক্তৃতা দিয়েছিলাম কি না !!!

এ কিন্তু তার থেকে আরো ভয়ঙ্কর!

ধরুন আপনি গুগল সার্চ করলেন সিমলা ওয়েদার, ব্যাস! পরের কয়েকদিন আপনার জি মেইলে আসতে শুরু করবে সিমলার গুচ্ছ গুচ্ছ হোটেলের সুলুক সন্ধান, ফেসবুক খুললেই ‘নাক-মুখ-থেঁৎলে’ নানান ট্যুর অপারেটর আর রেস্টুরেন্টের বিজ্ঞাপনের দেওয়ালে হোঁচট!

এই ব্যাপারটা ম্যাট্রেস থেকে পিৎজা, আলপিন থেকে এলিফ্যান্ট, কেমিস্ট্রির গৃহশিক্ষক থেকে মন্দারমনিতে মাছভাজা প্রতিটি বিষয়ে সত্যি!

আমরা পুর্ণেন্দু পত্রীর কথোপকথন পড়ে মুগ্ধ হয়ে যেতাম, কবি কিভাবে যেন সেই যুগলের প্রাণিত, জৈবিক, গোপন ফিসফিসে বার্তাবিনিময় শুনে ফেলতেন! আর আমাদের শোনাতেন! আমরা শিহরিত হতাম! কিন্তু সে সব কান পেতে শোনা ছিল নিতান্ত নির্দোষ, নির্বিরোধ।

এক ঘোড়ার (মানে একটি বিলিতি ব্যাঙ্কের উচ্চপদস্থ, উচ্চশিক্ষিত যুবকের) মুখে শুনলাম আজকাল আর সার্চ করতেও হয় না, অ্যালেক্সা কান পেতে শোনে আমাদের যাবতীয় কথোপকথন!
বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবছি কি না, মেয়ের বিয়ে দেবো কি না, ব্যাঙ্ক লোন লাগবে কি না, লাগলে ঠিক কি ধরণের লোন ইত্যাদি!

এমনকি আমায় চব্বিশ ঘন্টা মেপে চলেছে বালিশের পাশে রাখা ওই স্মার্ট ফোনটিও! সে যত দামী, ততই গুপ্তচর বৃত্তিতে ততই দড়!

আজ্ঞে হ্যাঁ! ডেটা মাইনিং, প্রোফাইলিং, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়াটা এই রকমই !

আপনার বাড়তে থাকা ট্রাইগ্লিসারাইড লেভেল ভবিষ্যতে আপনাকে বিরিয়ানির সুইগি করা থেকে বিরত করে দিতে পারে!ফেসবুকে আপনার সরকার বিরোধী কথায় আটকে যেতে পারে আপনার পুত্র বা কন্যার চাকরি! এমনকি অন্যদেশে যুদ্ধে শান্তির পক্ষ নেবার অভিযোগে বিষিয়ে উঠতে পারে আপনার ভিসা পাবার সম্ভাবনাও!

দার্জিলিং গিয়েছিলাম গেলো হপ্তায়! ম্যালে যাবার পথে বিশ্ববাংলার দোকানটি তে ঢুঁ মেরেছিলাম শুধু, কিছু কিনি নি, দোকানে দাঁড়িয়ে স্টেটাস আপডেট করি নি আর হ্যাঁ ফার্স্ট ফ্ল্যাশ চা কেনার ব্যাপারে আলোচনা করেছিলাম বেশ কয়েক বার!
ব্যাস! এই বিজ্ঞাপনটি মোবাইলে এসে হাজির !

ভয় পাবো, না বিরক্ত হবো না কি গর্বিত হবো কিছুতেই বুঝে উঠতে পারলাম না!

আপনারা কি বলেন?

PrevPreviousভগবান আজ তোমার পরীক্ষা
Next“azərbaycanda Rəsmi SayNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

October 8, 2026 No Comments

আমার চারপাশে বিদগ্ধ মানুষ গিজগিজ করছে। তাঁদের বিশাল বিদ্যা, বিচক্ষণতা ইত্যাদি দেখে আমার মুখ সর্বদা “Wow” অভিব্যক্তিতে হাঁ হয়ে থাকে। তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দেখেও আমি

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

October 8, 2026 No Comments

পাক – ভারত যুদ্ধ ১: সীমান্ত সংঘর্ষ, ছায়া যুদ্ধ (Proxy War), অন্তর্ঘাত (Saboutage) এবং মদতপুষ্ট সন্ত্রাসবাদী আক্রমণ (Terrorist Attack) ছাড়াও ঔপনিবেশিক ব্রিটিশ সৃষ্ট ভারত এবং

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

October 8, 2026 No Comments

এই বছর ফিজিওলজি তথা চিকিৎসা বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে নোবেল কমিটির পক্ষ থেকে। এবার পুরস্কৃত হয়েছেন তিন বিজ্ঞানী। এঁরা হলেন

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

October 7, 2026 No Comments

৫ অক্টোবর ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

October 7, 2026 No Comments

অত্যাধুনিক যন্ত্র বা রোবটের ক্রিয়াকলাপের দুটো অংশ থাকে। সেনসর আর অ্যাকচুয়েটর। পারিপার্শ্বিক পরিস্থিতির খবর আসে সেনসরের মাধ্যমে – আর যন্ত্র সেই খবর অনুযায়ী কাজ করে

সাম্প্রতিক পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

Dr. Koushik Dutta October 8, 2026

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

Bappaditya Roy October 8, 2026

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

Somnath Mukhopadhyay October 8, 2026

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

Doctors' Dialogue October 7, 2026

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

Dr. Bishan Basu October 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

687355
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]