Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভগবান আজ তোমার পরীক্ষা

Screenshot_2022-11-02-18-42-22-42_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • November 3, 2022
  • 7:02 am
  • One Comment

বেস্ট অফ লাক মা।

থ্যাংক ইউ।

মেয়ের পরীক্ষা। এই দু লাইনেই খেলা শেষ। সে গাড়ি থেকে নেমে গেলো।

ফ্ল্যাশব্যাক।

আমার অ্যানুয়াল পরীক্ষা। তখন পরীক্ষা হতো শীতকালে। চৌবাচ্চার ঠান্ডা জলে চান করে স্কুলের জামাকাপড় পরো। তারপর ঠাকুর ঘরে। সব ঠাকুরের ছবিতে প্রণাম করা, সরস্বতী ঠাকুরকে একটু বেশী। তারপর একটা কাগজে ঠাকুরের পায়ের ফুল নেওয়া। পেন্সিল বক্সে রাখবো। ঠাকুর ঘর থেকে বেরোবার আগে বড়মা মাথায় হাত রেখে গুরু মন্ত্র জপ করে দিত। এবার নিচে নেমে খাওয়া। খেতে বসার আগে কপালে একটা দইয়ের ফোঁটা। টক দই হলে ভালো, না পেলে মিষ্টি দই। মেজদা একটু কম পড়তো, তাই ওর ভক্তি পরীক্ষার সময় একটু বেশি। পাশের শীতলা মন্দির থেকে মন্ত্র পড়া পেন আনতো। ঠাকুরমশাই মন্ত্র পড়ে পেনের ওপর দুটি ফুঁ দিতো, তার পর মায়ের পায়ে ঠেকিয়ে দিতো। ৫০ পয়সা দক্ষিণা। সেই পয়সাটা আবার জেঠুর পকেট থেকে না বলে নেওয়া। অন্য সময় ওর ভক্তি তলানিতে। ঠাকুর ঘরে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে, জানলা খুলে দিয়ে সিগারেট খেত। একদিন জেঠু দেখলো ঠাকুর ঘরের জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ছাদে এসে দেখে ঠাকুর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। উনি বাইরে থেকে ছিটকিনি দিয়ে তালা ঝুলিয়ে দিলেন। পরের বারো ঘণ্টা দাদার ছিলো নির্জলা উপোস।

পরীক্ষার আগে বড়দের প্রণাম করে যেতে হতো। ঠাকুমা চুমু খেয়ে বলতো, আমার নাতি ফাস্ট হবে। নাতির মন তখন কোথায় কোন চোতা আছে সেদিকে। তারপর স্কুলে ঢোকা। ততক্ষণে দইয়ের টিপ গায়েব। তিন ঘণ্টা অনেক পাপ করতাম। কিন্ত শেষ পাতে একটু পুণ্য করা চাই। তাই কাগজে মোড়া ঠাকুরের ফুল পরীক্ষার খাতায় বুলিয়ে দিতাম, যদি কিছু নম্বর বাড়ে। পরীক্ষার শেষে আবার ঠাকুর ঘরে। ওখানেই লুকানো থাকতো আমাদের ঘুড়ি, লাটাই, গুলি। পরের পরীক্ষা অবধি ঠাকুরদের আর বিরক্ত করতাম না।

PrevPreviousকাশি কাশি কাশি
Nextচব্বিশ ঘন্টা মেপে চলেছে ওই স্মার্ট ফোনটিওNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dr Samir Kumar Pramanik MBBS
Dr Samir Kumar Pramanik MBBS
3 years ago

দারুণ লেখা ইন্দ্রনীল 😄

0
Reply

সম্পর্কিত পোস্ট

লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব নয়

May 12, 2026 2 Comments

দু কোটি নব্বই লক্ষ (৪৬%) ভোট পেয়ে বিজেপি আজ পশ্চিমবঙ্গের মসনদে। কারা এদের এতো ভোট দিলেন? সরকারি আর বেসরকারি তৃণমূলীরা যথারীতি এদের পুরো নির্বাচকমন্ডলিকেই (electorate)

জননেত্রী জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন

May 12, 2026 1 Comment

নিজ বাসস্থানের সন্নিকটে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রজয়ন্তী পালন করছেন – তাঁর সঙ্গে তাল মিলিয়ে বেসুরো গলায় গান গাইছেন কুনাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (যিনি, যদ্দূর সম্ভব,

দ্রোহে শপথে রবি স্মরণ ll আহ্বায়ক মনীষা আদকের বক্তব্য

May 12, 2026 No Comments

।।মেঘের আড়ালে সূর্য।।

May 11, 2026 No Comments

কোথায় চল্লে, মক্কা মদিনা তুমি বুঝি মায়াপুর? পীঠ স্থানেই মোক্ষ মেলেনা পুণ্যের পথ দূর!! পুণ্যের আশা মক্কায় ফাঁকা ব্রজ ধামে নেই পুণ্য বহুজাতিকের ঢাক ঢোলে

“থ্রেট কালচার”

May 11, 2026 No Comments

রবীন্দ্রনাথের জন্মদিনে কি লিখবো ভাবতে গিয়ে দেখলাম ওঁকে নিয়ে অনেক লেখা লিখেছি। সুধী পাঠক, মার্জনা করবেন, আত্মপ্রচার এর মতো শোনালেও আজ নিজের কথা একটু লিখি।

সাম্প্রতিক পোস্ট

লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব নয়

Kanchan Sarker May 12, 2026

জননেত্রী জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন

Dr. Bishan Basu May 12, 2026

দ্রোহে শপথে রবি স্মরণ ll আহ্বায়ক মনীষা আদকের বক্তব্য

Manisha Adak May 12, 2026

।।মেঘের আড়ালে সূর্য।।

Shila Chakraborty May 11, 2026

“থ্রেট কালচার”

Dr. Samudra Sengupta May 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621913
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]