Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আব্বুলিশের গল্প

IMG_20221122_073340
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • November 22, 2022
  • 7:12 am
  • No Comments
মোড়ের মাথায় গণতন্ত্রের সাথে দেখা।
সৌভাগ্যবশত প্রতীক পতাকাহীন , একেবারে একা,
দৃষ্টি ঈষৎ ঘোলাটে, যেমনটা চেয়ে থাকে দিকভ্রষ্ট লোকে,
আমায় অনেকক্ষণ উল্টেপাল্টে দেখে অবশেষে রায় দিলো,
‘কোথায় দেখেছি যেন তোকে!’
আমি বললাম, ‘আমরা কিন্তু তোমায় চিনি সেই আঠেরো বছর থেকে,
তীর্থের মতো পাঁচ বছর অন্তর তোমায় প্রদক্ষিণ করে আসি প্রত্যেকে,
কি ঘটা করে তোমার উৎসব হয়, মান্যদের ধুলো পড়ে কুঁড়ে ও ফুটপাতে,
তুমিও গুটি গুটি দাঁড়াও তখন জোড়হাতে ওনাদের সাথে।’
গণতন্ত্র বললো, ‘আমরা মানে? তোর দলের পরিচয় দে,
কাদের ভালোবাসিস আর কাদের দেখলে ফেটে পড়িস ক্রোধে,
ডানঘেঁষা না বাঁয়ে বেঁকা, ভিবজিওরের কোন রঙটায় পতাকা চোবানো,
সবিস্তার বল দেখি। নাম মনে নেই তবু লাগে চেনা কেন!’
আমি আঁতকে বললাম, ‘ধুর, নাম বললেই যেন তুমি বুঝবে!
তাছাড়া, শুনলেই বোধহয় প্রদেশ, ধর্ম জাত এসব খুঁজবে ,
যা সব কঠিন কঠিন কথা জিজ্ঞেস করলে, মাথা গেলো ঘুরে!
ওসব রঙের ঠিকাদারদের থেকে আমার নিবাস বহুদূরে,
সেখানে ভাতের দানায় ঘামের গন্ধ, ঘুম ছাড়া স্বপ্ন দেখা মানা,
ভোটের নথি ছাড়া আর কারো মনে থাকে না সেসব ঠিকানা।
গণতন্ত্র হো হো করে হেসে বলে, ‘তাই বল! এইবারে চিনেছি ঠিক,
আমারই মতন তুই ফালতুর দলে, এদেশের কোনো এক
আমনাগরিক।
আমি ধুপ করে বসে পড়লাম গণতন্ত্রের পাশে। বললাম ফিসফিস করে
‘তোমার কাছে সব মানুষ সমান, তেমনই লিখেছিলাম পরীক্ষায় উত্তরে,
আর আজ তুমি জাত ধর্ম ভালোবাসা ঘৃণা সব জানতে চাইছো কেন হে?’
গণতন্ত্র তার ময়লা পোশাক সামলে তাকালো তীব্র সন্দেহে,
‘তুই সাংবাদিক নাকি? এসব প্রশ্ন করছিস শুনলে তোর নির্ঘাত হবে হাজতবাস,
আমাকেও বেশ কুকথা শুনতে হবে, প্যাঁদানিও জুটতে পারে। সেটাই কি চাস?’
আমি বললাম ‘এখন কেউ নেই। কানে কানেই বলো নাহয়, এতদিন কি জানতাম ভুল?’
‘বিলকুল!’ চেঁচালো গণতন্ত্র।’ধনী গরিবের থেকে বড়,গুরু লঘুর থেকে। যা কিছু শেখাক তোর স্কুল,
শাসকের সমর্থক আর বিরোধীর সমান চোখে বিচার হয়না কোনোখানে,
কাকে কেস দেবে আর কে জামিন পাবেনা, দেশের প্রহরীরা সেটা ভালো করে জানে।’
নাছোড় আমিও বলি ‘প্রহরী বলতে? নেতা মন্ত্রী জজ না পুলিশ?’
‘আহ!’মহা ধমকে ওঠে গণতন্ত্র। ‘চারদিক দেখেও আবার ওসব কথা তুলিস?’
আমি বললাম ‘বুঝেছি। মানে দাঁড়ালো গিয়ে’.. মুখ চেপে ধরে কাতরে বলে গণতন্ত্র,
‘ওরে পাগল, চুপ! মেনে নে ব্যাটা, এই খেলায় তুই আর আমি,
দুজনেই আব্বুলিশ।
PrevPreviousমণিমামার ডাক্তারী (২য় পর্ব)
Nextএকটি অকালমৃত্যু নিয়ে শোক ও দুঃখের মধ্যেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

স্কিজোফ্রেনিয়া

June 14, 2026 No Comments

আমি তখন বেশ ছোট। সদ্য সদ্য দেখা বোঝা শুরু হয়েছে এ পৃথিবীকে। আমার সেই সুদূর গ্রামের বাড়িতে থাকি।উত্তর চব্বিশপরগনার গোপালপুর। একদিন বোধহয় আট নয় বছর

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

স্কিজোফ্রেনিয়া

Dr. Sumit Das June 14, 2026

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630828
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]