Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ইতিহাসের যাত্রা

Universal-Children’s-Day
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • November 16, 2022
  • 8:40 am
  • No Comments
ইতিহাস একদিন রাষ্ট্রকে ডেকে জিজ্ঞেস করলো,
একটি শিশুর জন্য আপনি কী করতে পারেন?
উত্তরে রাষ্ট্র বললেন, খেতে দেবো, পরতে দেবো,
দিকে দিকে ইস্কুল খুলে যত খুশি পড়তে দেবো,
টিকা দেবো. পুষ্টি দেবো, প্রথম দশে খিদের সূচক দেবো,
যাতে সবকটা বাচ্চা বড় হয়ে আমাকেই ভোট দেয়!
এই কথা শুনে ইতিহাস তার হাসি আর থামাতেই পারছিলো না,
তার দিকে কটমট করে তাকিয়ে রাষ্ট্র বললেন,
দাঁড়া, তোকে বদলে দিই, তখন বুঝবি।
দরকারে সিলেবাস থেকে দেবো বাদ,
আজীবন হাতড়িয়ে সত্যি খুঁজবি,
দেখবি, শিশুদের কাজে লাগিয়ে আমি কী করতে পারি!
মানে মানে পালিয়ে ইতিহাস গেলো ধর্মের কাছে।
সেখানে ক্রশ তসবি আর রুদ্রাক্ষের মালা
জপযন্ত্রের সাথে আড্ডা মারছিলো।
ধর্মকে ইতিহাস জিজ্ঞেস করলো,
শিশুদের নিয়ে আপনার বক্তব্য কি?
ধর্ম বললেন, ছোটোবেলা থেকে ওদের বিবেক জাগাতে হবে।
হিংসা দ্বেষ রাগ ঘৃণা মুছে যেন জেগে থাকে ভালোবাসা।
শিশুর মধ্যে ঈশ্বর থাকেন,
কাজেই ওদের নিজের মতো বাড়তে দিতে হবে,
সব বিভেদ মুছে বড় করতে হবে প্রকৃত ধার্মিক হিসেবে।
বলতে বলতে এক ঝামেলার শব্দে
ইতিহাস পেছন ফিরে দেখলো,
রুদ্রাক্ষ আর তসবি ভয়ানক কুস্তি লড়ছে,
ওদিকে জপযন্ত্র আর ক্রসের মারামারি বেঁধে গেছে,
কোলাহলের মধ্যে শুধু একটা কথাই শোনা যাচ্ছে,
শুধু আমার বাচ্চারা ঈশ্বরকে জানবে,
অন্যগুলোর জন্য এই পৃথিবী নয়!
ইতিহাস এ ঝগড়াতে পেয়ে গেলো ভীষণ ভয়।
পালাতে পালাতে সে গিয়ে হাঁপাতে লাগলো তন্ত্রের পাড়ায়,
যেখানে মোড়ের মাথায়
রাজতন্ত্র আর সমাজতন্ত্র খুব তর্ক করছে,
গণতন্ত্র আদৌ আছে,
না ওটা কিছু উটকো লোকের কল্পনা।
ইতিহাস একটু শুনলো সে আলোচনা,
তারপর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো,
ইয়ে, শিশুদের নিয়ে আপনাদের বক্তব্য যদি বলেন।
দুজনে একসাথে বলে উঠলো,
বক্তব্য আবার কি,
জন্ম থেকেই ওদের বাধ্য প্রজা হিসেবে বড় করতে হবে,
যা নির্দেশ হবে, চোখ বুজে যেন পালন করে।
বলতে বলতে দুজনে বের করলো দুটো ছাঁচ,
যারা দেখতে আলাদা বটে, কিন্তু কোথাও যেন একও।
তারপরে যৌথস্বরে বললো,
এই দেখো, সব শিশুর মগজ এতে ফিট করাতে হয়,
একটাও যেন বাদ না পড়ে।
ইতিহাস বললো, কোনো শিশুর মাথা যদি ফিট না করে?
দুজনের কেউই কিছু বললো না উত্তরে,
শুধু রাজতন্ত্র তরোয়াল বের করলো
আর সমাজতন্ত্র একটা পিস্তল।                                                                                                  তারপর , ঢেউহীন স্বরে বলে উঠলো ‘কে সেটা, বল!’
ইতিহাস আর সাহস পেলো না,
সরে পড়লো সেখান থেকে,
যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালো বিজ্ঞানকে দেখে।
শেষ অবধি তাকে জিজ্ঞেস করেই ফেললো সে,
শিশুদের জন্য কী ভাবছেন?
বিজ্ঞান মাথা নেড়ে বললো,
উঁহু , আমার ভাবা বারণ।
যেমন রাষ্ট্র হুকুম দেন,
যেমন ধর্ম বিধি বেঁধে দেন
আর তন্ত্র উপায় বাতলান,
আমি ঠিক তেমন জিনিস তৈরি করি।
আপাতত মোবাইল গেমস বানাচ্ছি,
যাতে ছোটোবেলা থেকেই ফোনের নেশাটা
ঢুকে যায় বাচ্চাগুলোর মগজে।
ইতিহাস এর পরে কাকে আর খোঁজে!
ফিরে আসতে আসতে হঠাৎই কানে এলো তার,
শিশুদের কারা যেন বলছে
‘প্রশ্ন করো, জবাব না পেলেও।
স্বপ্ন দেখো, সফল না হলেও।
শান্তি খোঁজো, চারিদিকে যুদ্ধ থাকলেও।
আলোর দিকে দেখো, অন্ধকার ডোবাতে চাইলেও’।
কারা ওরা?
উঁকি মেরে ইতিহাস দেখে, একদল লোক,
কেউ লেখক, কেউ আঁকিয়ে, কেউ কবি, কেউ বা গায়ক,
রাষ্ট্র পেরিয়ে, ধর্ম গুঁড়িয়ে, তন্ত্র ছাড়িয়ে, বিজ্ঞান এড়িয়ে
ওসব আনাপশানাপ শেখাচ্ছে শিশুদের।
ওরা জানে, গারদ বা গর্দান যাওয়া ভবিতব্য,
যদি ওপরের কেউ পায় সেটা টের।
ইতিহাস আগামীকে হৈহৈ করে বলে উঠলো,
যা ব্যবস্থা করে রাখ,
একদিন সত্যিই মানুষ বুঝবে মানে শিশুদিবসের।
PrevPreviousদল্লী রাজহরার ডায়েরী পর্ব ১২
Nextঅপরাজিত পরাজিতNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

‘নাকছাবিটা হারিয়ে গেছে, সুখ নেই কো মনে’

June 25, 2026 No Comments

জামাইষষ্ঠী শব্দটি উচ্চারণ করলেই আমার দিদার মৃত্যুদিনের কথা মনে পড়ে যায়। সতের বছর বয়সে সেই প্রথম কোনও আপনজনের চিরতরে হারিয়ে যাওয়ার সাক্ষী হয়েছিলাম। ভরা ভাদরের

অগ্নিসংযোগ

June 25, 2026 No Comments

আরশোলাদের আরশোলাত্বের দায় কি তাদের? ৭ জুন ২০২৬ ‘প্রতিদিন’-এর রবিবাসরীয় ক্রোড়পত্র ‘রোববার’-এর ‘ককরোচ’ সংখ্যায় প্রকাশিত একটি লেখা। আন্দোলন ঘটে কেন? এ নিয়ে তত্ত্বের কচকচানি যত

যোগ-য়োগা

June 25, 2026 No Comments

য়োগা দিনে যোগ দিন, প্রচারিত রাতদিন ফেসবুক ভরে ওঠে য়োগা-চারী ছবিতে, মুখেতে স্মাইলি এঁকে , নানা ‘আসনা’তে বেঁকে প্রত‍্যেকে বলে হেঁকে য়োগা রাখি হবি’তে কারো

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

সাম্প্রতিক পোস্ট

‘নাকছাবিটা হারিয়ে গেছে, সুখ নেই কো মনে’

Dr. Sukanya Bandopadhyay June 25, 2026

অগ্নিসংযোগ

Satabdi Das June 25, 2026

যোগ-য়োগা

Arya Tirtha June 25, 2026

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

636226
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]