Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তিন-বছরে-ডাক্তার প্রকল্প

Screenshot_2023-05-13-09-20-19-42_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • May 13, 2023
  • 9:22 am
  • No Comments
তিন-বছরে-ডাক্তার প্রকল্প নিয়ে বলার কিছু নেই। বড়রা ভেবেচিন্তে যখন করছেন, নিশ্চয়ই ভালো ভেবেই করছেন। তবু মনের মধ্যে একটা খটকা বড্ড জ্বালাচ্ছে।
সেটা হল, কেন এই উদ্যোগ?
শুনছি, দেশে ডাক্তারের বড় অভাব। সিকি শতক আগে আমরা যখন পাস করেছিলাম, তখন রাজ্যে এমবিবিএস-এর আসন মেরেকেটে সাড়ে সাতশ। এখন সংখ্যাটা ঠিক বলতে পারব না, কেননা রোজই তো এদিক-ওদিক মেডিকেল কলেজ খুলে যাচ্ছে, সিট-ও বাড়ছে, বাড়াবাড়ি হয়ে গেলে মাঝেমধ্যে দিল্লির হর্তাকর্তারা এসে কমিয়েও দিচ্ছেন, আবার সেগুলো ‘নিয়ম মেনে’ চালু হয়ে যাচ্ছে। তবু, যদ্দূর শুনলাম, এই মুহূর্তে আসনসংখ্যা সাড়ে চার হাজারের বেশিই (মানে, পঁচিশ বছরে ছয় গুণেরও বেশি বৃদ্ধি!!) সম্ভবত। তারপরও নাকি ঘাটতি পূরণ হচ্ছে না।
তাহলে সংখ্যায় ঠিক কতজন ডাক্তার বছরে তৈরি হলে ঘাটতি পূরণ হবে? সেরকম কোনও হিসেব আছে কি? যদি না থাকে, তাহলে তো এমনও হতে পারে, যে, তিন-বছরে-ডাক্তার তৈরি করেও ঘাটতি রয়েই গেল! বড় বড় লোকেদের বড় বড় মাথা থেকে আসা পরিকল্পনা জলে যাক, এমন তো চাইতে পারি না, তাই না?
আবার দেখুন, সংখ্যায় ঠিক কত ডাক্তার তৈরি হলে আর ঘাটতি থাকবে না, এমন হিসেব যদি সরকারের কাছে থাকে, তাহলে এমবিবিএস-এর আসন সেই অনুযায়ী বাড়িয়ে দেওয়া হচ্ছে না কেন? পূর্বতন বাম সরকারের কল্পনাশক্তির ঘাটতির কারণে তাঁরা ভেবে উঠতে পারেননি যে যখন ইচ্ছে যেখানে ইচ্ছে মেডিকেল কলেজ খুলে এমবিবিএস-এর আসন মুড়িমুড়কির মতো বাড়িয়ে ফেলা যায়, তাই তাঁরা এসব শর্টকাটের কথা ভেবেছিলেন। কিন্তু এখন তো সেই দিন আর নেই। উদ্যোগই বলুন বা উদ্ভাবনী শক্তি অথবা কল্পনাশক্তি, এসব দিকে বর্তমান সরকার যাকে বলে সেকেন্ড টু নন। যা যা পরিকাঠামোয় এঁরা নতুন নতুন মেডিকেল কলেজ খুলে এমবিবিএস-এর আসন বাড়িয়ে ফেলেছেন, তাকে চমকপ্রদ বললেও কিছুই বলা হয় না। তাহলে এমবিবিএস আসন আরও হাজার কয়েক না বাড়িয়ে এই তিন-বছরে-ডাক্তার প্রকল্প কেন? কেন এই সঙ্কোচের বিহ্বলতা??
নাকি, শীর্ষে থাকা সদিচ্ছাপ্রবণ মানুষগুলো এতই উতলা হয়ে পড়েছেন, যে – প্রাক-নির্বাচনী স্লোগানের মতোই, ‘অনেক হয়েছে, আর না’ আউড়ে – স্থির করে ফেলেছেন, নাহ্, গাঁয়ের লোকের স্বাস্থ্যসমস্যার সুরাহা এখুনি করে ফেলতে হবে? আপাতত তিন বছর – অত সবুর না সইলে, পরে হয়ত বছরখানেক!!
তবে হ্যাঁ, সরকারের পক্ষেও যুক্তি কিছু কম নেই। আজকের খবরের কাগজে প্রকাশ, রাজ্যের সবচাইতে মান্যগণ্য মেডিকেল কলেজের কিছু ছাত্রছাত্রী পরীক্ষায় সত্তর শতাংশ নম্বর পেয়ে একেবারে মর্মাহত হয়ে পড়েছিলেন। কেননা, যেখানে তাঁদের সহপাঠীদের অধিকাংশই নাকি পঁচাত্তর শতাংশ না পেয়ে থামেননি, সেক্ষেত্রে সত্তর শতাংশ তো অত্যন্ত ডিজ্যাপয়েন্টিং! তো তাঁরা খাতা রিভিউ করতে দিয়েছিলেন। রিভিউ-এর পরে দেখা গেছে, তাঁদের প্রাপ্ত নম্বর তিরিশ শতাংশ বা তারও কম!! মেডিকেল পরীক্ষায় যেহেতু পাসমার্ক পঞ্চাশ শতাংশ, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কর্তারা একটু সমস্যায় পড়ে গিয়েছেন – কেননা, পাস করা ছাত্র খাতা রিভিউ করে ফেল করে গিয়েছেন, এমন নজির স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের হ্রস্ব ইতিহাসে তো নেইই, সুপ্রাচীন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও রয়েছে কিনা বলা মুশকিল।
তো পরীক্ষার এমম্বিধ ফলই প্রমাণ – বড়কর্তারা বলতেই পারেন – রাজ্যে এডুকেশন ব্যাপারটা (মেডিকেলই হোক বা অন্য স্ট্রিম) এমন উচ্চস্তরে পৌঁছে গিয়েছে, যেখানে কত বছর কোথায় পড়ানো হচ্ছে, তা পুরোপুরি অবান্তর। সাড়ে চার বছর পড়ানোর কারিকুলামে যখন এমন অবস্থা, তখন তিন বছরে আলাদা কী হবে!!
সেক্ষেত্রে অবশ্য বাড়তি আশঙ্কার কিছু নেই।
PrevPreviousঅথ ডিপ্লোমা ডাক্তার কথা
NextCumin SeedsNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

October 8, 2026 No Comments

আমার চারপাশে বিদগ্ধ মানুষ গিজগিজ করছে। তাঁদের বিশাল বিদ্যা, বিচক্ষণতা ইত্যাদি দেখে আমার মুখ সর্বদা “Wow” অভিব্যক্তিতে হাঁ হয়ে থাকে। তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দেখেও আমি

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

October 8, 2026 No Comments

পাক – ভারত যুদ্ধ ১: সীমান্ত সংঘর্ষ, ছায়া যুদ্ধ (Proxy War), অন্তর্ঘাত (Saboutage) এবং মদতপুষ্ট সন্ত্রাসবাদী আক্রমণ (Terrorist Attack) ছাড়াও ঔপনিবেশিক ব্রিটিশ সৃষ্ট ভারত এবং

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

October 8, 2026 1 Comment

এই বছর ফিজিওলজি তথা চিকিৎসা বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে নোবেল কমিটির পক্ষ থেকে। এবার পুরস্কৃত হয়েছেন তিন বিজ্ঞানী। এঁরা হলেন

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

October 7, 2026 No Comments

৫ অক্টোবর ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

October 7, 2026 No Comments

অত্যাধুনিক যন্ত্র বা রোবটের ক্রিয়াকলাপের দুটো অংশ থাকে। সেনসর আর অ্যাকচুয়েটর। পারিপার্শ্বিক পরিস্থিতির খবর আসে সেনসরের মাধ্যমে – আর যন্ত্র সেই খবর অনুযায়ী কাজ করে

সাম্প্রতিক পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

Dr. Koushik Dutta October 8, 2026

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

Bappaditya Roy October 8, 2026

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

Somnath Mukhopadhyay October 8, 2026

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

Doctors' Dialogue October 7, 2026

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

Dr. Bishan Basu October 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

687462
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]