Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চিঠি

362659743_6455088491250228_3744711688233967023_n
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • August 3, 2023
  • 8:01 am
  • No Comments
আজ ভোরে স্বপ্ন দেখছিলাম, সামনে ছড়িয়ে রয়েছে থরে থরে চিঠি। কোনও বিশেষ রকম কার্ডটার্ড নয়, আদি ও অকৃত্রিম চিঠি। পোস্ট অফিসের কাগজের স্ট্যাম্প দেওয়া ঘিয়ে রঙের মোটা কাগজের চিঠি। সব চিঠি আমাকে লেখা। বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমিও লিখবো বলে একগোছা ফাঁকা চিঠি টেবিলে সাজিয়ে রেখেছি। যত্ন করে দু’লাইন লিখে তারপর প্রাপকের নাম-ঠিকানা লিখে পোস্ট অফিসের বাক্সে ফেলতে হবে। তারপর পিয়নের বাক্সে, ট্রেনে, গাড়িতে, প্লেনে চিঠিগুলো উড়ে যাবে। আমার লেখা ওই দু-লাইন নিয়ে।
ঝর্না কলমে লিখবো। অনেকগুলো রঙের দোয়াত সামনে সাজানো থাকবে। বিভিন্ন কলমে লেখার চরিত্র আলাদা৷ লেখা দেখেই বলে দিতে পারবো কোনটা কোন কলমে লেখা। প্রতিটি চিঠির চরিত্র আলাদা হবে। চিঠি দেখলেই বোঝা যাবে কোনটা খুব তাড়াহুড়োয় লেখা। কোনটা জানলার পাশে বসে, চায়ের কাপে চুমুক দিতে দিতে আলগোছে লেখা। লেখায় হাতের স্পর্শটা থাকবে। নিষ্প্রাণ স্যোশাল মিডিয়ার মতো সব ‘ক, খ, গ’ সব ‘এ, বি, সি’র চরিত্র একরকম ফ্যাটফেটে হবে না। ব্যক্তিভেদে, স্থানভেদে, সময়ভেদে লেখাগুলো বদলে যাবে। চিঠির বুকে শব্দ ভেসে উঠবে। অক্ষরেরা খেলবে। প্রতিটি চিঠিতে প্রেরকের স্পর্শ লেগে থাকবে।
ছোটোবেলায় দাদুর লেখা চিঠি পেতাম। সব সাধুভাষায় লেখা। আমিও লিখতাম। এবড়োখেবড়ো লেখা। লাইন বেঁকে যেত। চিঠিগুলো গোছানো থাকতো। অনেক বছর বাদে চিঠিগুলো চোখে পড়লে মনে হ’ত, চিঠিগুলো হাতে নিয়ে কোনও দ্রুতগতির ট্রেনে বসে আছি। দু’পাশে হু হু করে পেরিয়ে যাচ্ছে সময়। সময়ের স্রোতে হাবুডুবু খেতে খেতেও চিঠিটায় মুখ গুঁজে খানিকটা ইতিহাসের গন্ধ শুঁকে নিচ্ছি। সেপিয়া রঙা দিন। মোবাইল আসেনি, শারজায় সচিনের মরুঝড় হয়নি, পোখরানে বুদ্ধ হাসেনি। দোমড়ানো টিনের বাক্স হাতে ইস্কুলে যাই, দুলে দুলে পড়া মুখস্থ করি, তিড়বিড়িয়ে সারা পাড়া চরে বেড়াই। সেসব দিনের গন্ধ নিয়ে চিঠিগুলো বেঁচে থাকে। চিঠিরা বুড়ো হয়। কোণগুলো উই কেটে যায়, লেখা লালচে হ’তে হ’তে আবছা হয়ে আসে। কোন বইয়ের, কোন ফাইলের মধ্যে হারিয়ে যায় খোঁজ পাওয়া যায় না। বহু বছর বাদে চিঠি ফিরে আসে; বহুদিনের না-খোলা বাক্স, ট্রাঙ্ক, আলমারির অন্ধকার থেকে।
তারপর অনেক বছর কেটে যায়। চিঠি লেখার সময় থাকে না কারো। চিঠির সাথে জুড়ে থাকা মানুষগুলোও এক এক করে কোথায় হারিয়ে যায়! আমার ছুটতেই থাকি। ইঁদুর দৌড়ে পিছিয়ে গেলে মুশকিল। আরও আরও দ্রুত হওয়ার দৌড়ে চিঠি এঁটে উঠতে পারে না। ‘যোগ্যতমের নির্বাচনের’ সূত্র মেনে চিঠি হারিয়ে যায়। মোবাইল, ল্যাপটপের স্ক্রিন ট্যাপটেপিয়ে দু-কথা লিখলেই কাজ সারা গেলে আর কষ্ট করে চিঠি লেখা কেন?
তবু কেন জানি না মনে হচ্ছে, চিঠি ফিরবে। চিঠি আবার ফিরবে। যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসুক, হাতের স্পর্শের কোনও বিকল্প হয় না। মানুষের গভীরতম অনুভূতি ছুঁয়ে, বৃদ্ধাঙ্গুলি-তর্জনী হয়ে যে অক্ষরের ভালোবাসা চুঁইয়ে পড়ে তাকে ধারণ করতে পারে কোন স্ক্রিন? কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? চোখের জল পড়ে যে চিঠির শেষ লাইনটা মুছে গেল, কোন স্যোশাল মিডিয়া তার নাগাল পায়? বাড়ির দরজার সামনে চিঠি আসার ডাক পেলে যে ঔৎসুক্য জাগে কোন ই-মেইল তার সাথে পাল্লা দেয়?
ঝর্না কলম ফিরছে। চিঠিও ফিরবে। কোনও দুরপাল্লার দ্রুতগামী ট্রেনের জানলার সামনে বসে কোনও ভবিষ্যতের ‘নায়ক’ হঠাৎই অতীতচারী হয়ে উঠবে। হয়তো পকেটে স্মার্টফোনের চেয়েও উন্নত কোনও যন্ত্র থাকবে। সামনে সুপার-ল্যাপটপ। কিন্তু সাথে একটা ছোট্ট, চামড়া-বাঁধানো নোটবুকও থাকবে। মোটা কালো ফ্রেমের চশমা পরা মেয়েটির দিকে তাকিয়ে হৃৎস্পন্দন দ্রুত হ’লে ফোন নম্বরের সাথে সাথে ঠিকানাটাও লিখে নেবে খসখসিয়ে।
সপ্তাহখানেক বাদে একটা মোটা ঘিয়ে কাগজ পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়। ফোনের মেসেজ, ই-মেইল খুলে দেখার ইচ্ছে না-ই হ’তে পারে; চিঠির আবেদন উপেক্ষা করা কঠিন। ‘নায়ক’-এর অসমাপ্ত গল্প নাহয় কোনও অনাগত চিঠিতেই লেখা থাক…
চিঠি ফিরুক। স্পর্শ ফিরুক।
PrevPreviousThe Crazy Pavement: A Cocktail Journey to Poet-Hood
Nextপুনর্মিলন ৩Next
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মহিলাদের প্রসূতি কালীন স্বাস্থ্য পরিষেবা এবং কিছু প্রশ্ন

October 22, 2026 No Comments

মাতৃত্ব – মহিলাদের জীবনে এক রোমাঞ্চকর অনুভূতির জন্ম দেয়। সৃষ্টির উদ্ভাসে পরিপূর্ণ হয়ে ওঠে মায়ের শরীর,মন। পৃথিবীর সবচেয়ে সুন্দর আবেগঘন প্রাণস্পর্শী ডাক হলো ‘মা’। সেই

বই-এর বহ্নুৎসব

October 22, 2026 No Comments

১৯৩৩ সালে হিটলারের জার্মানিতে বই পোড়ানো হয়েছিল। ১০ মে একরাতে শুধুমাত্র বার্লিনের অপেরা স্কোয়ারে পোড়ানো হয়েছিল ২০০০০ বই। আর ওই সময় সারা জার্মানিতে পোড়ানো হয়েছিল

সন্দীপ ঘোষের জামিন: দায় কার?

October 22, 2026 No Comments

Statement of Solidarity with Randall Sequeira and Laxman Naik

October 21, 2026 No Comments

Dear friends, We express our solidarity with Randall Sequeira, a people’s doctor, and Laxman Naik, a Dalit leader of the Maa Mati Mali Surakhya Manch,

রাম, রাবণ এবং বই

October 21, 2026 2 Comments

রামকে দিয়েই শুরু করা যাক। বিশ্বামিত্র এর কাছে শস্ত্র শিক্ষার পাশাপাশি বশিষ্ঠ এর কাছে প্রথাগত শাস্ত্র শিক্ষা যেমন বেদ পুরাণ ইত্যাদিতে শিক্ষিত রাম যে যথেষ্ট

সাম্প্রতিক পোস্ট

মহিলাদের প্রসূতি কালীন স্বাস্থ্য পরিষেবা এবং কিছু প্রশ্ন

Somnath Mukhopadhyay October 22, 2026

বই-এর বহ্নুৎসব

Pallab Kirtania October 22, 2026

সন্দীপ ঘোষের জামিন: দায় কার?

Abhaya Mancha October 22, 2026

Statement of Solidarity with Randall Sequeira and Laxman Naik

Doctors' Dialogue October 21, 2026

রাম, রাবণ এবং বই

Dr. Samudra Sengupta October 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

693536
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]