Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চিরন্তন

IMG_20240119_000453
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • January 20, 2024
  • 7:21 am
  • One Comment

পৌষের শেষবেলায় যখন আকাশে মেঘ-তখন হাতুড়ের ফোন বেজে উঠলো। সেই সিনেমা হলের পাশের-দেশী মদের গন্ধভরা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা চাটের অবশিষ্টাংশের পাশেই এক দোকানীর কাছ থেকে। খবর এলো-একজন মেথর মারা গেছে। এক বেলা মদ পান না করলে তার হাতপা কাঁপতো, ঘাম হতো; এমন‌ও হয়েছে এই বুড়ো হাতুড়ে ওকে মদ কেনার টাকা দিয়েছে-সে মারা গেছে-জোনাথন বাসফোর। কুয়াশার মতো ঝুপ করে’ সেই সব পুরোনো স্মৃতি এসে হাতুড়েকে ঘিরে ধরলো। দৃষ্টি চলে না। চুপটি করে শুধু ভাবতে হয়। সেই কুয়াশা কাটিয়ে বাইরে তাকিয়ে দেখে একটা কিশোর বিজলি খুঁটির তলায় দাঁড়িয়ে। জোনাথনের ছেলে। শীতে কুন্ডলী পাকিয়ে থাকা বুড়ি কুকুরের মাথা থাবড়ে দিয়ে একটা পুরোনো প্রেসক্রিপশন লেখার প‍্যাড বার করে’ হাতুড়ে চললো সেই কিশোরের সঙ্গে।

একটা বাজারের সামনে ঢাকা জায়গায় ওদের বাস। আব্রু নেই। ছাদ আছে-দেওয়াল নেই। পাশে সিনেমার পোস্টার।নিচে মরা জোনাথন আর তার পরিবার। ওখানেই রমণ;ওখানেই মরণ। বহু দিনের চেনা। তখন জোনাথন কিশোর। তবু হাতুড়ের চোখে জল এলো না-দুঃখ হলো না। এদের এভাবেই মরণ হয়। প্রতিদিন। প্রতি মুহূর্তে।হাজারে হাজারে।এই রকম হাতুড়েরা মৃত্যুর কাগজ তৈরি করে দেয়। জোনাথনের আধার কার্ড নেই। ভোটার কার্ড আছে। নাম আছে।বয়স আছে- আটচল্লিশ।  ধর্ম লেখা নেই।মেথরের আবার ধর্ম কিসের?

হাতুড়ে মৃত্যুর কাগজ লিখে ওর মেয়ের হাতে তুলে দিলো। মেয়ের কোলে তার সন্তান।  বৈবাহিক চিহ্ন নেই।বিয়েই হয়নি তার চিহ্ন!

হাতুড়ের কাছেই সন্তান হয়েছিল। জোনাথন এবং সবাই সেই শিশুকে নিয়ে বড়ো আনন্দে ছিলো। প্রাইড কিলিং নেই।থানা পুলিশ নেই। অত‍্যাচার নেই। নতুন প্রাণকে বরণ করার আনন্দ ছিলো। তখন এক পাকা দাড়ি-চলচ্চিত্র অভিনেতা দেশী মদ‍্য পান করতে আসতেন। তিনি গেলাস হাতে বলেছিলেন-’এটাই আমাদের দেশ, এটাই আমাদের সভ‍্যতা। নেপালে অবিবাহিত নারীর সন্তান এলে বলা হয় “ভুলি হুয়ি”; ভুল করে হয়ে গেছে এবং সমাজ সংসার সবাই তাকে সাদরে গ্রহণ করে। আদিবাসী সমাজের কোথাও নারীদের আমাদের মতো এতো কঠিন নিগড়ে বাঁধা হয়নি’।
জোনাথনের মেয়ে কাগজ নিয়ে বাবার বুকের ওপরে লুটিয়ে নিঃশব্দে কাঁদছে। হাতুড়ে কুয়াশা সরিয়ে সরিয়ে ফিরতে থাকে। কে যেন তার হাতে একটা সিগারেট তুলে দেয়, দেশলাই জ্বেলে ধরে। জোনাথন মরে গেছে।

PrevPreviousকলেজ জীবনের গান
NextKing MakingNext
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
2 years ago

অসাধারন

0
Reply

সম্পর্কিত পোস্ট

যে উত্তরের কোনো প্রশ্ন নেই

November 22, 2026 No Comments

_Yes, and how many deaths will it take ’til he knows_/ _That too many people have died_ উৎসবের রেশ কেটে যাওয়ার সময় হলো, কিন্তু অনেকগুলো

মাওবাদী ডাক্তার

November 22, 2026 No Comments

এক ছিলো দিদিমনি, প্রতিবাদী ধরে, ছুমন্তরে দিতো মাওবাদী করে। দিদি গেলো, দাদা এলো, বদলায়নি কিছু, মাওবাদী ভূত ঘোরে তারও পিছু পিছু। এটা নেই, ওটা নেই,

লং লিভ মেডিকেল কলেজ। লং লিভ এম সি ডি এস এ।

November 22, 2026 No Comments

আমি একজন খুপরিজীবী চিকিৎসক। সারাদিন ধরে রোগী দেখি। জ্বর সর্দি কাশি, পেটে ব্যথা, সুগার প্রেসার। একেবারে মধ্যমেধার ডাক্তার। মাস্টার ডিগ্রী করার সময় যে দু’চারটি জার্নালে

মালদা মেডিকেল কলেজের ব্যাপারে এক অর্ডারের বিষয়ে আমার কিছু কথা।

November 21, 2026 No Comments

সম্প্রতি একটা ছবি ভাইরাল হয়েছে। মালদা মেডিকেল কলেজের ব্যাপারে এক অর্ডার। সেই ব্যাপারে আমার কিছু কথা। এই ছবিতে যে Order নিয়ে প্রতিবাদ, তার Exact Rule টা

ডাক্তারদের কাজ করার পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে হবে।

November 21, 2026 No Comments

১৯ নভেম্বর ২০২৬ চোরবাগানে কতগুলি প্রাণ চলে গেল। কেন এমন হলো? দোষ কি কেবলমাত্র একজন অ্যানাউন্সারের? কারা অনুমতি দিল, কারা এরকম মরণকূপ তৈরি করল, খুঁজে

সাম্প্রতিক পোস্ট

যে উত্তরের কোনো প্রশ্ন নেই

Vishak Gupta November 22, 2026

মাওবাদী ডাক্তার

Dr. Arunima Ghosh November 22, 2026

লং লিভ মেডিকেল কলেজ। লং লিভ এম সি ডি এস এ।

Dr. Aindril Bhowmik November 22, 2026

মালদা মেডিকেল কলেজের ব্যাপারে এক অর্ডারের বিষয়ে আমার কিছু কথা।

Dr. Arunachal Datta Choudhury November 21, 2026

ডাক্তারদের কাজ করার পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে হবে।

Abhaya Mancha November 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

703023
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]