Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চিরন্তন

IMG_20240119_000453
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • January 20, 2024
  • 7:21 am
  • One Comment

পৌষের শেষবেলায় যখন আকাশে মেঘ-তখন হাতুড়ের ফোন বেজে উঠলো। সেই সিনেমা হলের পাশের-দেশী মদের গন্ধভরা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা চাটের অবশিষ্টাংশের পাশেই এক দোকানীর কাছ থেকে। খবর এলো-একজন মেথর মারা গেছে। এক বেলা মদ পান না করলে তার হাতপা কাঁপতো, ঘাম হতো; এমন‌ও হয়েছে এই বুড়ো হাতুড়ে ওকে মদ কেনার টাকা দিয়েছে-সে মারা গেছে-জোনাথন বাসফোর। কুয়াশার মতো ঝুপ করে’ সেই সব পুরোনো স্মৃতি এসে হাতুড়েকে ঘিরে ধরলো। দৃষ্টি চলে না। চুপটি করে শুধু ভাবতে হয়। সেই কুয়াশা কাটিয়ে বাইরে তাকিয়ে দেখে একটা কিশোর বিজলি খুঁটির তলায় দাঁড়িয়ে। জোনাথনের ছেলে। শীতে কুন্ডলী পাকিয়ে থাকা বুড়ি কুকুরের মাথা থাবড়ে দিয়ে একটা পুরোনো প্রেসক্রিপশন লেখার প‍্যাড বার করে’ হাতুড়ে চললো সেই কিশোরের সঙ্গে।

একটা বাজারের সামনে ঢাকা জায়গায় ওদের বাস। আব্রু নেই। ছাদ আছে-দেওয়াল নেই। পাশে সিনেমার পোস্টার।নিচে মরা জোনাথন আর তার পরিবার। ওখানেই রমণ;ওখানেই মরণ। বহু দিনের চেনা। তখন জোনাথন কিশোর। তবু হাতুড়ের চোখে জল এলো না-দুঃখ হলো না। এদের এভাবেই মরণ হয়। প্রতিদিন। প্রতি মুহূর্তে।হাজারে হাজারে।এই রকম হাতুড়েরা মৃত্যুর কাগজ তৈরি করে দেয়। জোনাথনের আধার কার্ড নেই। ভোটার কার্ড আছে। নাম আছে।বয়স আছে- আটচল্লিশ।  ধর্ম লেখা নেই।মেথরের আবার ধর্ম কিসের?

হাতুড়ে মৃত্যুর কাগজ লিখে ওর মেয়ের হাতে তুলে দিলো। মেয়ের কোলে তার সন্তান।  বৈবাহিক চিহ্ন নেই।বিয়েই হয়নি তার চিহ্ন!

হাতুড়ের কাছেই সন্তান হয়েছিল। জোনাথন এবং সবাই সেই শিশুকে নিয়ে বড়ো আনন্দে ছিলো। প্রাইড কিলিং নেই।থানা পুলিশ নেই। অত‍্যাচার নেই। নতুন প্রাণকে বরণ করার আনন্দ ছিলো। তখন এক পাকা দাড়ি-চলচ্চিত্র অভিনেতা দেশী মদ‍্য পান করতে আসতেন। তিনি গেলাস হাতে বলেছিলেন-’এটাই আমাদের দেশ, এটাই আমাদের সভ‍্যতা। নেপালে অবিবাহিত নারীর সন্তান এলে বলা হয় “ভুলি হুয়ি”; ভুল করে হয়ে গেছে এবং সমাজ সংসার সবাই তাকে সাদরে গ্রহণ করে। আদিবাসী সমাজের কোথাও নারীদের আমাদের মতো এতো কঠিন নিগড়ে বাঁধা হয়নি’।
জোনাথনের মেয়ে কাগজ নিয়ে বাবার বুকের ওপরে লুটিয়ে নিঃশব্দে কাঁদছে। হাতুড়ে কুয়াশা সরিয়ে সরিয়ে ফিরতে থাকে। কে যেন তার হাতে একটা সিগারেট তুলে দেয়, দেশলাই জ্বেলে ধরে। জোনাথন মরে গেছে।

PrevPreviousকলেজ জীবনের গান
NextKing MakingNext
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
2 years ago

অসাধারন

0
Reply

সম্পর্কিত পোস্ট

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

September 5, 2026 No Comments

৩১ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

মরণোত্তর দেহদান বিতর্ক

September 5, 2026 No Comments

আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কারণেই হোক, ভেবে কিংবা না ভেবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। বাস্তবিক পক্ষে, এটা ঠিক একটা নয় তিনটে ভাগে বিভক্ত। ১) মারা

নিরাপদ ক্যাম্পাস প্রত্যেক ছাত্রছাত্রীর মৌলিক অধিকার।

September 5, 2026 No Comments

উত্তরবঙ্গ সহ রাজ্যের নানান মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হাতাহাতি, বহিরাগতদের দ্বারা ছাত্রদের হুমকি ও মারধরের যে অভিযোগ সামনে এসেছে, পশ্চিমবঙ্গ জুনিয়র

মহাজাগতিক

September 4, 2026 No Comments

চায়ের কাপে ছাইরঙা ভোর, ঝাপসা কাঁচে জলকবিতা, তুমি তো খুব দূরের মানুষ, মেঘের সঙ্গে কুটুম্বিতা। কাটছিল বেশ। একলা বিকেল – কুড়িয়ে নুড়ি জীবনপথের, মনখারাপি চরকাবুড়ি

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

September 4, 2026 1 Comment

অ্যাকাডেমি এবং আনন্দবাজারের দেওয়ালে গেরুয়া রং। যাদবপুরের দেওয়াল থেকে কার্ল মার্কসের লেখা, বিখ্যাত চিত্রশিল্পী চিত্তপ্রসাদের ছবি, বর্ধমান মেডিক্যাল কলেজের দেওয়ালে We want justice লেখা মোছার

সাম্প্রতিক পোস্ট

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

Doctors' Dialogue September 5, 2026

মরণোত্তর দেহদান বিতর্ক

Dr. Amit Pan September 5, 2026

নিরাপদ ক্যাম্পাস প্রত্যেক ছাত্রছাত্রীর মৌলিক অধিকার।

West Bengal Junior Doctors Front September 5, 2026

মহাজাগতিক

Dr. Sukanya Bandopadhyay September 4, 2026

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

Abhaya Mancha September 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672906
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]