Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তব চরণে ৩

IMG-20240204-WA0007
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • February 4, 2024
  • 11:59 pm
  • No Comments

বাবা একখানে। আমরা আরেক খানে। এরমধ্যে আমার হলো গলায় সেলুলাইটিস।ধুম জ্বর। কোয়ার্টারের দেওয়ালগুলো সব হিজিবিজি ছবির মতো।কখনও বা দানবের মতো। কখনও ফুলের বাগান। মা’কে বললে মা ভয় পেতো। এক সন্তান এক বছর বয়সে নিউমোনিয়ায় মারা গেছে।বাঁকুড়ার এক গ্রামে। বাবাকে চিঠি লিখলে উত্তর নেই। বাবার কোনও চিঠিপত্র নেই। তখন ওষুধ তো কটা মাত্র। ওরিসুল, পেনিসিলিন আর প‍্যারাসিটামল। রাতে যখন জ্বর বাড়তো মা তখন গল্প বলতো।মায়ের ছোটবেলার গল্প।অভাব ছিলো, অভিযোগ ছিলো না। অপ্রাপ্তির ছোঁয়া থাকতো না। কতো কম চাহিদায় কতো বেশী পাওয়া যায়-তার গল্প।

“আমি স্কুলে যাই নি। ঘরে তোর দোদো আর আমার দাদু আমাকে পড়াতো। ফ‌এর উচ্চারণে কতোটা হাওয়া মেশালে সেটা ঠিকঠাক ইংরেজি হয় আর হাওয়া না দিলে বাংলা হয়-দাদু এই সব শেখাতো”
বাটিতে জলপটি ভিজিয়ে কপালে দিতে দিতে বলতো

“দি শব্দের উচ্চারণ কখন দি আর কখন দ‍্য এসব বলতো….চোখ বন্ধ করলে আর ঐসব দানবগুলো আসছে না তো? তাহলে জ্বর কমছে… .এবার একটু ঘুমো তো দেখি…”

সারাদিন হাসপাতালে কাজ করা মায়ের চোখ বন্ধ হয়ে আসতো। দিন যায় তবু জ্বর কমে না। সেই প্রথম আর সেই শেষ আমাদের বাড়িতে হোমিওপ্যাথি ডাক্তারবাবু এলেন। পাড়ার মজুমদারকাকু। এসে আমার ফুলে ওঠা গলা, আর শীর্ণ চেহারা দেখে ওনার মুখের যা অবস্থা হয়েছিল তাতে আমি বুঝেছিলাম এই বিদ‍্যার দৌড় কতটা।

আস্তে আস্তে জ্বর কমে এলো। তখন বাড়িতে সোভিয়েত দেশ আর প্রগতি প্রকাশনীর একগুচ্ছ নতুন ব‌ই এলো।

তারপর পর‌ই বাবা এলো। তখন আমি সুস্থ। তবে ক্লান্ত। অসুখের সঙ্গে লড়াই করে ক্লান্ত।

এরপর ছুটির দুপুরে মায়ের ডাক্তারির গল্প শুনতাম। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশের বিষয়ে কিছু বলতো না। পরে মার্কশিট দেখেছি।প্রাইভেটে পরীক্ষা দিয়েছে এবং আমার থেকেও ভালো নম্বর পেয়ে পাশ করেছে।

“বুঝলি জুলু তো প্রথম থেকেই একটু ডাকাবুকো-পার্ক সার্কাসে তখন তোর ছোটমামা রীতিমতো নামকরা হয়ে উঠছে। বোমা বানায়, ওখানকার গুন্ডারাও ভয় পায়….দাদা তো তখন ডাক্তারি পাশ করার মুখে…বাড়ি আমিই সামলাতাম ফুলু শান্ত, নরম সরম ছিলো-প্রচুর পড়াশোনা করতো।”

“ছোটমামা বোমা বানাতো?
কি করতো বোমা দিয়ে?”

“আমি সকালে সবাইকার রান্না করে-বুঝিয়ে দিয়ে মেডিক্যাল কলেজে যেতাম…ও কী করতো জানবো কী করে?”

এই উত্তরে আমার মন ভরতো না। মনে মনে ছোটমামা আমার হীরো হয়ে উঠেছিলো।

“এই যে দেখছিস দাগগুলো? তখন আন্দোলন চলছে…খাবার নেই.. লোকের টাকা নেই…এটা পুলিশের লাঠিচার্জের ফল। হাড়টা সরে গেছিলো…আর কাঁধের দাগটা…”

সেটা আর জানা হয় না। কী যেন কাজে মা উঠে গেল। অথচ জানা উচিত ছিলো। খুব দরকার ছিলো। ওটা কোন আন্দোলনের চিহ্ন…কারা ছিলো তোমার সঙ্গে মিছিলে…কতো কী তো জানা হয় নি।শুধু স্মৃতি খুঁড়ে যতটুকু পাওয়া যায় বার করা।

ক্রমশঃ

PrevPreviousতব চরণে ২
Nextনামী ওষুধ মানেই ভালো ওষুধ নয়!!Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

উৎসব মানুষের প্রাণের চেয়ে বড় হতে পারে না

October 18, 2026 No Comments

চোরবাগান সার্বজনীনে পদপিষ্ট হয়ে প্রাণহানি: উদ্যোক্তাদের চরম গাফিলতি ও প্রশাসনিক ব্যর্থতার জবাবদিহি চাই! ভয়াবহ, মর্মান্তিক! চোরবাগান সার্বজনীনে দুর্গাপুজোর ভিড়ে পদপিষ্ট হয়ে ২০ জনের মৃত্যু এবং

এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!

October 18, 2026 No Comments

জনগণকে ন্যায়বিচারের স্বপ্ন দেখিয়ে ক্ষমতা দখলের রাজনীতি, এক তরুণীর মর্মান্তিক মৃত্যুকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার করে তোলা এবং সাধারণ মানুষের আবেগ ও ন্যায়বিচারের দাবিকে ক্ষমতার লড়াইয়ে

সন্দীপ ঘোষের জামিন আসলে অভয়া হত্যার ন্যায়বিচারকেই পিছিয়ে দেয়।

October 18, 2026 No Comments

দুর্গাপুজোর ঠিক আগেই আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ জামিন পেলেন। এমন আশঙ্কা আমাদের মনে ছিল না তা নয়, কিন্তু অনেকেই ভরসায়

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

October 17, 2026 1 Comment

বুদ্ধদেব বসু প্রসঙ্গটি এভাবে উত্থাপন করেছিলেন – “ধর্ম নিয়ে বাদানুবাদ যেমন মহাভারতে একটি নিত্যকর্ম, রামায়ণে সে-রকম নয়। কেননা রামই সেখানে সর্বাধিপতি ও সর্বতোভাবে প্রতিদ্বন্দীহীন …

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

October 17, 2026 No Comments

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে, বুধবার অনেকদিন ডায়েরি লেখা হয়নি। বিষয়বস্তুর অভাব ঘটেনি, মনকে সংহত করতে অপারগ হয়েছি। পথে আলো, ঘাটে আলো, হাটে-বাটে-মাঠে আলো, আকাশে বাতাসে

সাম্প্রতিক পোস্ট

উৎসব মানুষের প্রাণের চেয়ে বড় হতে পারে না

West Bengal Junior Doctors Front October 18, 2026

এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!

West Bengal Junior Doctors Front October 18, 2026

সন্দীপ ঘোষের জামিন আসলে অভয়া হত্যার ন্যায়বিচারকেই পিছিয়ে দেয়।

Abhaya Mancha October 18, 2026

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

Dr. Jayanta Bhattacharya October 17, 2026

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

Dr. Sukanya Bandopadhyay October 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

692100
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]