Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এক সেনা ডাক্তারের ডায়েরী পর্ব ১

Screenshot_2024-02-25-08-29-36-88_680d03679600f7af0b4c700c6b270fe7
Brigd (Retired) Dr Pannalal Ghosh

Brigd (Retired) Dr Pannalal Ghosh

Retired Army Doctor
My Other Posts
  • February 25, 2024
  • 8:30 am
  • No Comments

——————————-

Dr Panna Lal Ghosh
NRS Medical College
1952 Batch
———————————

প্রবেশ ও প্রশিক্ষণ

১৯৫৮ সাল। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ডাক্তারী পাশ করে ইন্টার্নশিপের পর শিশুবিভাগে হাউস্টাফশিপ করছি। মাইনে সামান্য, মাসে ৭৫ টাকা। একদিন ওয়ার্ড রাউন্ড দিয়ে আউটডোর শেষ করে ক্যান্টিনে ফিরছি। হঠাৎ শুনি ক্যান্টিনেই শোরগোল। গিয়ে দেখি বডি বিল্ডিং-এ নীলরতনশ্রী – শৈলেনদা। গতবছর সেনাবাহিনীতে short service এ যোগ দিয়েছে। সেনা ডাক্তারদের চাকরি নিয়ে গুণগান করছে। পরিবেশ, ব্যবস্থাপনা, থাকা-খাওয়া ও সুরক্ষার বন্দোবস্ত নিয়ে চায়ের কাপে তুফান তুলছে। এখন পুজোর সময় এক মাসের ছুটিতে এসেছে। তারপর সেনা জীবনের অনেক সুযোগ-সুবিধা জানলাম।

আমরা কয়েকজন বন্ধুবান্ধব যুক্তি করলাম। অন্য জায়গায় চাকরীর চেষ্টা ছেড়ে সেনাতেই যাওয়া মনস্থ করলাম। কিন্তু short service মানে ৫-৭ বছর সার্ভিস, তারপর ফিরে আসা। চাইলে permanent হওয়া যায়, তবে তার জন্য পরীক্ষা দিতে হয়। সহজ নয়। যদিও short service join করতে খুব বেশী কাঠখড় পোড়াতে হয় না। Application এবং interview। Demand আছে, তাই ভর্তিও সহজ। তখন জানতাম না যে, সেনাতে যে আগে যোগ দেবে, সে-ই সিনিয়র। বেতন এবং প্রোমোশনের দিক থেকে। তবে permanent commision পাওয়া সময় সাপেক্ষ। আমি ও আমার বন্ধুরা মনে মনে ঠিক করলাম সেনাতেই যাব- তবে অনিশ্চয়তার short service নয়। Permanent commision-এ যাব এবং পরীক্ষা দিয়ে।

খোঁজ খবর করলাম। পিজি হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ছিলেন মেজর জেনারেল (Retd.) গুপ্ত। উনি আর্মিতে ভর্তির জন্য ক্লাস নিতেন। সুবিধাই হল। ওনার কাছে জানলাম permanent commission-এর জন্য UPSC-তে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়। আর সেনাবাহিনীতে প্রিভেন্টিভ মেডিসিনের উপর জোর বেশী দেয়। উনি ওই সাবজেক্টে Stress দিয়ে বেশ কিছু ক্লাস নিলেন। আমরা ও অন্য কলেজের ডাক্তাররা ক্লাস করলাম এবং ১৯৫৯ সালের পরীক্ষার জন্য তৈরী হতে লাগলাম।

এমন সময় আমার বাবা কঠিন অসুখে রোগগ্রস্ত হলেন। অনেক দিন প্যারালাইসিস থাকার পর এবং আমাদের হাসপাতালে অনেক দিন চিকিৎসার পর সিদ্ধান্ত হয় ব্রেন টিউমার অপারেশন করতে হবে। তখন পিজি হাসপাতালে বিশিষ্ট নিউরোসার্জেন অশোক বাগচী এই অপারেশন করেন। উনি রাজী হলেন এবং অপারেশন করে জানা গেল – Fungal abscess of brain হয়েছিল। A rare disease. কিন্তু তখন anaesthesia এবং brain surgery এত উন্নত হয়নি। Hypothermia করে অপারেশন করা হয়েছিল। কিন্তু বাবা সুস্থ হল না। বাড়িতে নিয়ে আসা হল ওই অবস্থায়। মাঝে মাঝে convulsion হত। অসময়েই ৫৩ বছর বয়সে মারা যান।

আমার আর সেনা যাওয়ার পরীক্ষা দেওয়া হল না। কয়েকজন বন্ধু পরীক্ষা দিয়ে চাকরীতে যোগ দিল।

মাথার উপর দাদা ছিলেন। আর দুই ছোট ভাই পড়াশুনা করছে। রোজগার করতে হবে। কিন্তু বাড়িতে সকলের আপত্তি আমার সেনাতে যাওয়া নিয়ে। নীলরতন হাসপাতালে একটা ছোট চাকরী clinical pathologist জোগাড় করলাম। আর ভেতরে ভেতরে পরের বছরের জন্য চেষ্টা করতে লাগলাম। ১৯৬০ সালে UPSC-এর পরীক্ষা দিলাম এবং ভালভাবেই পাশ করলাম। সেনায় যোগদান করব – বাড়িতে মিথ্যা বলতে হয়েছিল যে ৭ বছর পর ফিরে আসছি।

২৮ ফেব্রুয়ারী ১৯৬১ সালে direct permanent commission নিয়ে সেনাতে যোগ দিলাম। আমাকে AMC centre লক্ষ্ণৌতে যোগদান করতে হল। আমাদের কলেজের আরো তিনজন যোগ দিল।

এবার আমাদের শুরু হল প্রশিক্ষণ। প্রথম তিনমাস শরীরচর্চা এবং সেনার Dress-এ marching, saluting, behaviour training ও shooting practice.আমাদের বাসা থেকে training centre প্রায় ২ কিলোমিটার হেঁটে যাওয়া। সময়ের নিয়মে প্রায় অসম্ভব। আমাদের ২ জনের পেছনে একজন সেবাদার থাকত। সেই ব্যবস্থা করে দিল সাইকেল, কন্ট্রাক্টর-এর কাছ থেকে। মাসিক ভাড়া ১০ টাকা।

যারা সাইকেল চালাতে জানত না তাদের রাতারাতি শিখতে হত। আমরা যারা জানতাম তারা সাহায্য করতাম। খাওয়া দাওয়া মেসে। Well trained বেয়ারা আর তার উপর Mess Havildar-এর তীক্ষ্ণ নজর। একসঙ্গে ৫০-৬০ জনকে service দিচ্ছে ঠিক সময়মত।

পরের তিনমাস Pune-তে Armed Forces Medical College-এ professional training. সেখানে সব clinical subject পড়তে হত বিশেষ করে preventive medicine training. তার জন্য আলাদা বই ছিল। Training শেষে পরীক্ষা নেওয়া হল। ভালই ফল করলাম।

তারপর আরও একমাস Field training. আমাদের Batch এর চারজনকে পাঠাল Ferozpur, Punjab এ Field Ambulance-এ। ওখানে কর্তা ছিলেন একজন কড়া Anglo-Indian ডাক্তারবাবু।

আমাদের parade দেখে কর্তা খুবই অসন্তুষ্ট। Marching-এ পা মিলছে না, Salute টাইমিং ঠিক নয়- অতএব শাস্তি। দুপুরে খাওয়া-দাওয়ার ১ ঘন্টা পরে extra parade, সেও প্রায় ঘন্টাখানেক। কয়েকদিন চলল এইরকম।

তারপর পেলাম নিমন্ত্রণ- আমরা ৪ জন। CO সাহেবের বাড়িতে চায়ের নিমন্ত্রণ। ছোট করে কার্ডে লেখা ‘Dress- Shirt & Tie, Be punctual’.

Training-এর মধ্যেই আমাদের posting এল। আমার posting এল as Medical Officer, Infantry Battalion, 9 Grenadiers. খোঁজ নিয়ে জানলাম- unit Jammu-তে আছে। আমরা posting যাবার আগে ১ মাসের ছুটির আবেদন করেছিলাম, পেয়ে গেলাম। Leave cum posting।

বাড়ি ফিরে এলাম ৭ মাস Training পর্ব শেষ করে। এত বড় ট্রেনিং শুধু Permanent Commission Officer-দের জন্য।

বাড়ি ফিরে এলে সকলে শান্তি পেল।

(ক্রমশঃ)

PrevPreviousনিভৃতকথন পর্ব ৩
Nextএবার ভোটযুদ্ধে পাঁচ শতাব্দীর ওপার থেকে সন্ত রবিদাসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

April 29, 2026 No Comments

।।বহু ক্ষোভ বুকে জমা।।

April 29, 2026 No Comments

আমি তো চাইছি কালো মেঘে যাক দূর দিগন্ত ছেয়ে তপ্ত পৃথিবী নব রূপ পাক বর্ষায় ভিজে নেয়ে !! পথ শিশুরাও রাজপথে নেমে নিক অধিকার চেয়ে

।।প্রভু, নষ্ট হয়ে যাই।।

April 29, 2026 No Comments

মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা কুৎসিৎ যৌনগন্ধী মিম সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা নাকি ছড়িয়েছে হিন্দী বলয়ের বিজেপি সমর্থকরা! কেউ সন্দেহ প্রকাশ করছে এটা নাকি তৃণমূলই ছড়িয়ে

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

April 28, 2026 No Comments

‘আনন্দবাজার পত্রিকা’-য় আমার এই চিঠিটি প্রকাশিত হয়েছে। ছবি থেকে লেখাটা পড়া মুশকিল, তাই এখানে মূল লেখার পুরোটাই দিয়ে রাখছি। খবরের কাগজে প্রকাশের সময়, স্থানসঙ্কুলানের জন্যই,

প্রতিবাদ ও চরমপত্র

April 28, 2026 No Comments

চিকিৎসক ডঃ তাপস প্রামাণিকের অনৈতিক, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ​১. ধারাবাহিক অসদাচরণের প্রেক্ষাপট: জেপিডি-র অভিযোগ অনুযায়ী, আর.জি.কর মেডিকেল কলেজের সরকারি চিকিৎসক

সাম্প্রতিক পোস্ট

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

Abhaya Mancha April 29, 2026

।।বহু ক্ষোভ বুকে জমা।।

Shila Chakraborty April 29, 2026

।।প্রভু, নষ্ট হয়ে যাই।।

Pallab Kirtania April 29, 2026

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

Dr. Bishan Basu April 28, 2026

প্রতিবাদ ও চরমপত্র

The Joint Platform of Doctors West Bengal April 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

619959
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]