Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

থাইরোটক্সিকোসিস

IMG_20240530_075029
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • May 30, 2024
  • 7:51 am
  • One Comment

সন্ধ্যের কিছু পরে চেম্বারে ততক্ষণে বেশ কিছু রোগী দেখা শেষ করে ফেলেছি। প্রতিদিনের গড্ডালিকা প্রবাহে এখন রোগের থেকেও বেশি লড়তে হয় রোগীর ভুল ধারণা বা ভুল চিকিৎসার বিরুদ্ধে। সেদিনের সন্ধ্যেও ব্যতিক্রমী হলো না। মধ্য তিরিশের এক শীর্ণকায় ভদ্রমহিলা দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। জানুয়ারীর ঠান্ডাতেও রীতিমতো ঘেমে নেয়ে একসা। হাত দুটি থরথর করে কাঁপছে। বিস্ফারিত চোখদুটো। 

চেয়ার টেনে ধপ করে বসেই বললেন – আমায় বাঁচান ডাক্তারবাবু। গত দুমাস ধরে রাত্রে ঘুম হচ্ছে না। সারা শরীরে ধড়পড়ানি। অস্বস্তি ভাব।

কথাগুলো শ্রুতিকটু ভাবেই অত্যন্ত দ্রুত বললেন বলেই মনে হলো। 

হাত দুটো টেনে নিয়ে শুন্যে ঝুলিয়ে দেখলাম অসংলগ্ন ভাবে কেঁপে কেঁপে উঠছে। গলায় জড়ানো স্কার্ফটা সরাতেই দেখলাম গলাও যেন স্বাভাবিকের থেকে একটু বেশিমাত্রায়ই ফোলা। চাপ দিয়ে দেখলাম গলায় কোনও ব্যথা নেই।জিভ বের করতে বলতেই ফোলা অংশটা কিছুটা ওপরে উঠে এলো।আবার জিভ ঢোকাতেই নিচেও নেমে গেলো আগের মতই।

অর্থাৎ কিনা থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা। প্রশ্ন করলাম,ক্ষিদে কেমন? ভদ্রমহিলা লজ্জিত মুখে বললেন,প্রায় সবসময়ই ক্ষিদে পায়। কিন্তু খেলেও গতরে লাগছে কই? এই তো চেহারা!

 গলার ফোলা, হাতের কাঁপুনি, অতিরিক্ত ঘাম, বিস্ফারিত চোখ,অনিদ্রা, রোগা গড়ন। আমি ততক্ষণে অংক মেলাতে শুরু করেছি। হাত টেনে পালস দেখলাম। স্বাভাবিকের থেকে অনেক দ্রুতই চলছে পালস। প্রেসারও ঊর্ধ্বমূখী। অর্থাৎ কিনা থাইরোটক্সিকোসিস। থাইরয়েড গ্ল্যান্ডের থেকে বেরোনো থাইরক্সিন হরমোনের আধিক্যের ফলে সাধারণত এই সমস্যা হয়।

ভদ্রমহিলাকে সেকথা বলতেই ব্যাগ থেকে একখান রিপোর্ট বের করলেন। থাইরয়েড প্রোফাইলের রিপোর্ট। আমার অনুমান সঠিক। থাইরক্সিন হরমোনের পরিমাণ মাত্রাতিরিক্ত ভাবে বাড়া। আর তার সাথে সামঞ্জস্য রেখেই নেগেটিভ ফিডব্যাকের প্রভাবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের (টি.সি.এইচ) পরিমাণ দৃষ্টিকটুভাবে স্বাভাবিকের থেকে কম।

চিকিৎসা দরকার অবিলম্বেই।

ভদ্রমহিলা আমাকে অবাক করে বললেন থাইরয়েডের চিকিৎসা তো তিনমাস ধরেই চলছে। তাও কমছে না। শুনে ঈষৎ ভ্রূ কুঁচকে জিজ্ঞেস করলাম, কি চিকিৎসা চলছে, প্রেসক্রিপশনটা দেখান।

এরপর আমাকে আরও অবাক করে ভদ্রমহিলা বের করলেন হাইপোথাইরয়েডের রোগীর জন্য বহুল ব্যবহৃত থাইরক্সিন হরমোনের সাপ্লিমেন্টের একখান ছোটো বোতল। 

রিপোর্ট অনুযায়ী উনি ভুগছেন থাইরক্সিন হরমোনের আধিক্যজনিত অসুখে। আবার চিকিৎসা হিসেবে ব্যবহার করছেন সেই থাইরক্সিন হরমোনেরই ট্যাবলেট। অর্থাৎ কিনা একরকম যার জন্য ভুগছেন সেটাই আবার শরীরে প্রয়োগ করে চলেছেন। অবাক হয়ে প্রশ্ন করলাম, কোন ডাক্তারবাবু দিয়েছেন এই ওষুধ? 

উত্তর এলো, পাড়ার এক ভুঁইফোঁড় চিকিৎসক। 

হা হতোস্মি! চমকে উঠলাম আমি। 

আমার পাঁচ বছরের এমবিবিএস, দু বছরের ডিপ্লোমা, তিন বছরের এম ডি ডিগ্রি মুহূর্তেই যেন ফিকে হয়ে এলো উনার মুখের দিকে তাকিয়ে। উনার বাড়ি থেকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের দূরত্ব মেরেকেটে ক্রোশ খানেক। উনি লাইন দিয়ে সময় নষ্ট করে সুচিকিৎসার সুপরামর্শ নেওয়ার থেকে অপচিকিৎসাকেই সযত্নে বেছে নিয়েছেন সানন্দে।

কথা না বাড়িয়ে কার্বামিজোল আর বিটা ব্লকার সহযোগে প্রেসক্রিপশন লিখে দিলাম উনাকে। 

দিন পনেরো পরে ফিরে এলেন আবার। এবার আর হাতের কাঁপুনি নেই। ধড়ফড়ানি উধাও।নপালস, ব্লাড প্রেসারও স্বাভাবিক। থাইরয়েডের আল্ট্রাসাউন্ডও খুব অস্বাভাবিক নয়। গলার ফোলা আর চোখের বিস্ফারিত ভাব আগের থেকে একটু যেন কমেছে। ঘামও কমেছে। 

আমার চিকিৎসার পরে উনি সেই ভুঁইফোঁড় চিকিৎসকের কাছেও গেছিলেন। তিনি কপট আত্মবিশ্বাসের সাথে তাঁর করা ভুল চিকিৎসার তত্ত্বে চপেটাঘাত করে বলেছেন-পছন্দ না হলে হাসপাতালে লাইন দিয়ে দেখান। 

আমি দীর্ঘনিশ্বাস ফেলে বাঙালির ভবিষ্যতের দিকে তাকিয়ে রইলাম।  

PrevPreviousআমাদের হান্স
Nextচাকর-বাকরদের ঘরোয়া কথাNext
4.5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Md. Joynal Abedin
Md. Joynal Abedin
1 year ago

আমার অবস্থাও ঐ ভদ্র মহিলার মতোই। তবে আমি কোন হাতুড়ে ডাক্তারের ঔষুধ সেবন করছি। লাইন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের থাইরয়েড ডাক্তারদের পরামর্শে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার থেকে TSH, FT3, FT4 এবং usg of thyroyed টেস্ট করেছি। তারা রিপোর্ট দেখে আমাকে ৯/১/২০২৫ তারিখে অত্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তারা আরো টেস্ট যেমন CBC, F. LIpid frofile, TRAB, thyroyed scan করতে বলেছেন। এজন্য তারা এখন শুধু আমাকে ৪ বার indever 20mg খেতে বলেছেন। রিপোর্ট দেখে পরবর্তী

0
Reply

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 No Comments

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635600
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]