Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রথম বার সঠিক চিকিৎসা ক্যান্সার মুক্তির চাবিকাঠি

1920_cancerribbons
Dr. Sayan Paul

Dr. Sayan Paul

Oncologist
My Other Posts
  • July 11, 2024
  • 9:41 am
  • No Comments

একটা সময় ছিল যখন মানুষ ক্যান্সার মানেই ভাবত মৃত্যুর পরোয়ানা। কিন্তু অত্যাধুনিক চিকিৎসার সাহায্যে ক্যান্সার এখন সম্পুর্ন সারিয়ে তোলা সম্ভব। আমরা যারা ক্যান্সার বিশেষজ্ঞ তারা বিভিন্ন বৈজ্ঞানিক পত্র পত্রিকায় ক্যান্সার চিকিৎসায় অত্যন্ত আশানুরূপ ফলাফল প্রকাশিত হতে দেখি। নিজেদের প্র‍্যাক্টিসেও দেখি। কিন্তু তা সত্ত্বেও আপনারা কেন এত ক্যান্সারে মৃত্যু বা অসফল চিকিৎসার খবর শোনেন। এর কিছু কারণ আছে।

ক্যান্সার চিকিৎসায় সম্পুর্ণ সারে যদি সেটি সারা শরীরে ছড়িয়ে পড়ার আগেই চিকিৎসা করে সারিয়ে তোলা যায়। মানে আর্লি ক্যান্সার ডিটেকশন। দেরি না করে তাড়াতাড়ি সমস্যা হলেই ক্যান্সার চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা করানো এবং সুস্থ হওয়া।

এছাড়া আরো একটা অত্যন্ত জরুরি শর্ত আছে তা হল প্রথমবার, মানে ধরা পড়ার পরই সঠিক চিকিৎসা করানো। সোজা কথায় কারও ক্যান্সার ধরা পড়লে তার ঠিক ঠিক যে চিকিৎসা যে ক্রমে দরকার সেভাবে করানো। একবার অসম্পুর্ণ বা সঠিক ক্রমে চিকিৎসা না হলে ক্যান্সার ফিরে আসে এবং একবার ফিরে এলে তা ঠিক করা খুব কঠিন। ঠিক করা যায় না তা নয় কিন্তু ব্যার্থতার সম্ভাবনা প্রবল।

সঠিক চিকিৎসা এবং সঠিক ক্রম মানে কি?
ক্যান্সারের চিকিৎসায় মূলত রেডিয়েশন, অপারেশন, কেমোথেরাপি, ইমুনোথেরাপি, টার্গেটেড থেরাপি এ সব গুলি বিভিন্ন ক্রমে প্রয়োগ করা হয়। মুলত রেডিয়েশন ও অপারেশন করে সলিড অরগ্যানের ক্যান্সার (ব্রেস্ট, ফুসফুস, প্রস্টেট, গলা, ইত্যাদি ) সারিয়ে তোলা যায়। কেমোথেরাপি তাতে সাহায্য করে।

এবার এই চিকিৎসাগুলো যখন যে ক্যান্সারে যে স্টেজে যা যা লাগবে সেই সেই চিকিৎসা সঠিক ক্রমে (কোনটা আগে কোনটা পরে) দিতে পারাই হল সঠিক চিকিৎসা। মানে ধরুন রেক্টাম বা মলদ্বারের ক্যান্সার আগে রেডিয়েশন দিতে হবে সাথে কেমোথেরাপি তারপর অপারেশন করতে হবে। যদি তা না করে আগেই অপারেশন করা হয় তাহলে সুস্থতা অনিশ্চিত। এবার ক্যান্সার ফিরে এলে আর প্রথমবার চিকিৎসায় যে সাফল্য ছিল সেই হারে এবার সাফল্য পাওয়া যাবে না।

ঠিক তেমনি যে ব্রেস্ট ক্যান্সারে আগে কেমোথেরাপি দিয়ে তারপর অপারেশন করতে হবে তার আগেই অপারেশন করলে সুস্থতার হার কমে যাবে।

এক্ষেত্রে বলে রাখা ভালো, চিকিৎসা সম্পুর্ণ না করলেও কিন্তু একই ব্যাপার। যেমন ব্রেস্ট ক্যান্সারে অপারেশন হল, কেমোথেরাপি হল কিন্তু রেডিয়েশন দরকার ছিল অথচ কেউ তা নিলেন না। এবার অসুখ ফেরত এলো, এখন কিন্তু আর রেডিয়েশন নিলে বা আবার অন্যান্য চিকিৎসা করলে সুস্থ করা সম্ভব নাও হতে পারে।

আপনি একজন সাধারণ মানুষ হয়ে বুঝবেন কেমন করে চিকিৎসা সঠিক বা সম্পুর্ন হলো কিনা?

সেটা ক্যান্সারের ডাক্তার ছাড়া বোঝা সম্ভব নয়। তাই ক্যান্সার ধরা পড়লে এমন একটা হাসপাতালে যেতে হবে যেখানে ক্যান্সা্ররে সব বিভাগ যেমন রেডিয়েশন, ক্যান্সার সার্জারী, কেমোথেরাপি এই সব বিভাগের ডাক্তার বাবুরা আছেন। ওনারা নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান, প্রকাশিত তথ্য বা এভিডেন্সের ওপর ভিত্তি করে যে যে চিকিৎসা যে যে ক্রমে করা উচিত তা নিজেদের মধ্যে আলোচনা বা টিউমার বোর্ড করে সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত হবে বৈজ্ঞানিক পত্র পত্রিকায় প্রকাশিত তথ্য বা এভিডেন্স ভিত্তিক, নৈতিক বা এথিক্যাল ও একজন রোগী র প্রেক্ষিতে যথোপযুক্ত (ইন্ডিভিজুয়ালাইজড)।

যদি প্রথম বার সঠিক চিকিৎসা হয় ক্যান্সার সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব। কিন্তু মনে রাখবেন একবার ক্যান্সার ফিরে এলে দ্বিতীয় বা তৃতীয় বার সেই সুস্থতার হার কমে যায়,চিকিৎসা আরো জটিল হয় ও তার পার্শ্বপ্রতিক্রিয়রও বেশী হয়। তাই প্রথমবার সঠিক চিকিৎসা ক্যান্সার মুক্তির চাবিকাঠি।

PrevPreviousশিশুর মোটা হওয়া
Nextডক্টর অনির্বাণ দত্তর সাথেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

সাম্প্রতিক পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669706
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]