Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শিশুর মোটা হওয়া

WhatsApp Image 2024-07-10 at 6.57.44 AM
Dr. Palash Bandyopadhyay

Dr. Palash Bandyopadhyay

Pediatrician, poet, writer
My Other Posts
  • July 11, 2024
  • 9:39 am
  • No Comments

ইদানিং শিশু এবং কিশোয়ারদের মধ্যে খুব বেশি ওজন বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। আধুনিক দ্রুতগতির জীবন ও নগরায়নের যুগে এ বিষয়টি নিয়ে অভিভাবকদের সচেতন হওয়া ভীষণ জরুরি। একদম ছোটবেলা থেকে এর বিরুদ্ধে ঠিকঠাক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে তা মোটা অসুস্থ পরিণত বয়স্ক প্রজন্মের সৃষ্টি করবে। সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের মতো ‘আধুনিক মহামারি’র সম্ভাবনা বাড়াবে সুতরাং সাবধান!

অভিভাবকেরা নিচের বিষয়গুলো জেনে রাখুন/মেনে চলুন:

  • মোটা হওয়ার সহজ মানে হলো, শরীরে চর্বি জমার কারণে বয়স এবং লিঙ্গের তুলনায় এমন ওজন বেশি যা দৈনিক জীবনযাত্রার পক্ষে অস্বস্তিকর অসুবিধার এবং ঝুঁকির।
  • পরিবেশগত এবং জিনগত দুটো কারণণেই এটা হতে পারে। মোটা বাবা মায়ের মোটা সন্তান জিনের কারণে হয়, তা আরও বাড়ে বাবা মায়ের খাদ্য বিষয়ক সচেতনতা না থাকলে।
  • প্ৰতি বয়সে লিঙ্গভেদে শিশু এবং কিশোরদের সুষমখাদ্যে ভিন্ন ভিন্ন উপাদান ভিন্ন ভিন্ন মাত্রায় দরকার হয়।আপনার চিকিৎসকের কথা মতো সেই রীতি মেনে বাচ্চার খাদ্যতালিকা প্রস্তুত করুন। খাবার দরকারের থেকে বেশি দিয়ে আদর অথবা কম দিয়ে শাস্তি দেবেন না বাচ্চাকে।
  • প্রথম ছমাস পর্যন্ত বাচ্চার জন্য বুকের দুধের কোনও বিকল্প নেই।এতে সঠিক খাদ্য উপাদান বাচ্চার বয়স অনুযায়ী সঠিক মাত্রায় থাকার কারণে বাচ্চার মোটা হওয়ার বিশেষ সম্ভাবনা নেই। ছমাস থেকে পারতপক্ষে বাড়ির তৈরি পুষ্টিকর সুষম খাবার বাচ্চাকে দিন। গোটা দিনে চার থেকে ছবার বাড়ির তৈরি অর্ধতরল বা শক্ত খাবারই যথেষ্ট।খাবারের দানা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে।খাবার জোর করে নয়,চাহিদা অনুসারে দেবেন।আপনার চিকিৎসকের পরামর্শ এ বিষয়ে খুব জরুরি। বেশির ভাগ অভিভাবক বাচ্চাকে দরকারের বেশি খাওয়ান।
  • কোনও খাবার স্কিপ করবেন না, তাতে পরের খাবার বেশি দ্রুততার সঙ্গে শরীর শোষণ করবে।
  • খাবারের স্বাদ বৃদ্ধির জন্য তাতে অকারণে চিনি মেশালে মোটা হওয়ার সম্ভাবনা বাড়ে।
  • শিশু কিশোরদের খাবার দেওয়ার সময় প্লেটের অর্ধেকটা যেন ফল এবং সব্জি দিয়ে ভর্তি থাকে,তাতে ভাত রুটি এবং অন্য শক্তিবর্ধক খাবার দরকারের বেশি না দিলেও চলে, যা মোট হওয়ার একটা প্রধান কারণ।
  • অভ্যাস করান গোটা দিনে চারটে মিলের। এবং তাদের মধ্যে ব্যবধান চার থেকে পাঁচ ঘণ্টা। যেমন সকাল সাতটা, দুপুর বারোটা, বিকেল পাঁচটা, রাত নটা। সকাল সকালের সময়ে শুরু করুন, দশটায় নয়।
  • রাস্তার খাবার,তৈলাক্ত খাবার, ক্রিম জাতীয় খাবার, বার্গার, পেস্ট্রি, মাখন,পাঁঠার মাংস, আইসক্রিম এগুলো ওজন বাড়ায়, সাবধান।
  • খেতে খেতে টিভি দেখা খুবই বিপজ্জনক এবং ক্ষতিকারক স্বভাব,এতে বাচ্চা বেশি খেয়ে ফেলে।দুবছর পর্যন্ত টিভি দেখা উচিত না,ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার উচিত না,দুবছরের পরেও সর্বমোট দুই ঘণ্টার বেশি টিভি দেখা ক্ষতিকর।
  • বিকেলবেলাটা বাচ্চার খেলার জন্য বরাদ্দ রাখুন পড়া,নাচ গান তবলা এবং আবৃত্তি শেখার জন্য নয়। তাতে ক্যালোরি বার্ন হবে। শরীরের প্রতিটা কোষে রক্ত সঞ্চালিত হয়ে তা তরতাজা থাকবে।
  • প্রতি বয়সে নির্দিষ্ট পরিমাণ ঘুমের দরকার, রাত জাগা মানে বেশি খাওয়া এবং মোটা হওয়া। ন্যূনতম আট ঘণ্টা ঘুম অবশ্যই দরকার।
  • দুটো খাবারের মাঝে খাওয়া কে বলে snacking. এটা মোটা হওয়ার অব্যর্থ সহায়ক।
  • অনেক সময় হরমোনের আধিক্য এবং স্বল্পতাতে মোটা হওয়ার সম্ভাবনা বাড়ে। এই রোগ তাড়াতাড়ি নিরুপন করে তার চিকিৎসা চালু করতে হবে।
    খাবার এবং লাইফস্টাইলের ব্যাপারে আপনাকে আপনার বাচ্চার রোল মডেল হতে হবে কারণ সে আপনার দেখেই শেখে।

সংক্ষেপে, সঠিক বয়সে সঠিক খাদ্য নির্বাচন,পরিমিত ঘুম,শরীর চর্চা, পরিমিত অথবা কম ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার,শৃঙ্খলাবদ্ধ জীবন, রোগের চিকিৎসা,বাইরের খাবার পরিহার এবং বাবামায়ের নৈতিক সমর্থন এগুলো সবই হলো শিশু ও কিশোরদের মোটা না হওয়ার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার।

০৮.০৭.২০২৪

PrevPreviousরথ
Nextপ্রথম বার সঠিক চিকিৎসা ক্যান্সার মুক্তির চাবিকাঠিNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

October 17, 2026 1 Comment

বুদ্ধদেব বসু প্রসঙ্গটি এভাবে উত্থাপন করেছিলেন – “ধর্ম নিয়ে বাদানুবাদ যেমন মহাভারতে একটি নিত্যকর্ম, রামায়ণে সে-রকম নয়। কেননা রামই সেখানে সর্বাধিপতি ও সর্বতোভাবে প্রতিদ্বন্দীহীন …

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

October 17, 2026 No Comments

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে, বুধবার অনেকদিন ডায়েরি লেখা হয়নি। বিষয়বস্তুর অভাব ঘটেনি, মনকে সংহত করতে অপারগ হয়েছি। পথে আলো, ঘাটে আলো, হাটে-বাটে-মাঠে আলো, আকাশে বাতাসে

অমলেন্দুভূষণ চৌধুরী এবং বাবুন চ্যাটার্জির উপর আক্রমণকারীদের শাস্তি চাই।

October 17, 2026 No Comments

সুনীল আকাশ, সাদা পেঁজা তুলোর মত মেঘ, কাশ ফুল, ঢাকের বাদ্যের সঙ্গে পুজো সংখ্যার বই, গান ও দশভুজার প্যান্ডেলের সামনে বামপন্থীদের বইয়ের স্টল বাংলার শারদ

ইন্ডিয়ান রোড কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়

October 16, 2026 No Comments

১৮৮৫ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরী হয় – একথা এমনকি ডিপ-স্টেটের পে-রোলে থাকা ইতিহাসবিদরাও আমাদের জানতে দিয়েছিলেন। ঘটনা এতই পুরোনো যে এমনকি মোহনদাসজিও তখন প্রাপ্তবয়স্ক

রঙিন

October 16, 2026 No Comments

★ রঙিন ★ জীবনের ব্যাগে রঙ না থাকুক, রাস্তায় সাত রঙ বাধ্য হয়েই দ্রুতগতি যারা, মরে যা তারা বরং! বিদেশে ওরম মাল্টিকালার রাস্তা প্রচুর আছে।

সাম্প্রতিক পোস্ট

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

Dr. Jayanta Bhattacharya October 17, 2026

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

Dr. Sukanya Bandopadhyay October 17, 2026

অমলেন্দুভূষণ চৌধুরী এবং বাবুন চ্যাটার্জির উপর আক্রমণকারীদের শাস্তি চাই।

Dr. Punyabrata Gun October 17, 2026

ইন্ডিয়ান রোড কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়

Dr. Bishan Basu October 16, 2026

রঙিন

Dr. Arunachal Datta Choudhury October 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

691641
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]