আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে এবার সরব হল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা।ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা ঝাড়গ্রাম পাঁচমাথা মোড়ে জমায়েত করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা পালন করে।গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের মহিলা স্বাস্থ্য কর্মীরা তাদের নিরাপত্তার দাবি তুলেন। আর জি করের ঘটনায় দোষীদের শাস্তি দিতে হবে। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা দিতে হবে।এদিনের কর্মসূচিতেও উপস্থিত ছিলো আশা কর্মী,স্বাস্থ্যকর্মী, আইসিডিএস কর্মী ভিআরপি কর্মী সম্মিলিতভাবে পাঁচমাথা মোড় ঘেরাও করে হাতে প্লে কার্ড নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে।যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ৯ নম্বর রাজ্য সড়ক।

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক
২৪ সেপ্টেম্বর ২০২৬ সংগ্রামী গণমঞ্চ একটি মঞ্চ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই লাগাতার SIR নিয়ে লড়াই করে চলেছে ও এই নিয়ে তার প্রবল বিরোধিতা ব্যক্ত করে








