Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হরতালের সময়কার ভাতা জুনিয়র ডাক্তারদের কি ফেরত দেওয়া উচিত?

Oplus_131072
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • September 8, 2024
  • 9:03 am
  • One Comment

যেহেতু জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সমর্থন রয়েছে তাই আর এই ঘৃণ্য হত্যা ধর্ষণ, administration এর মদতে প্রমাণ লোপ, অধ্যক্ষের পোস্টিং, ভাঙচুর, থ্রেট কালচার, দুর্নীতি, ইত্যাদি ঘটনার মেরিট এ ঢুকলাম না। শুধুমাত্র টাকা ফেরতের পয়েন্টেই confined রইলাম।

প্রথমেই কতগুলি ভ্রান্ত ধারণা পরিস্কার করে নেওয়া দরকার সেটা হোলো এই যে এরা জুনিয়র ডাক্তার এবং এরা কোনো সরকারী মাইনে পায় না। যেটা পায় সেটা হোলো stipend মাত্র এবং অত্যন্ত কম amount এর। এ ধরনের stipend master degree stage এ IIT, ISI এবং আরো বিভিন্ন ইনস্টিটিউশনে দেওয়া হয়। শিক্ষিত হবার জন্য। অত্যাচার, অবিচার , থ্রেট, রেপ, হত্যা সহ্য করার জন্য নয়। এই জুনিয়র ডাক্তারদের কোনো official দায়বদ্ধতা নেই রুগী দেখার। তবু তারা সেটা করে থাকে practical শিক্ষা লাভের জন্যই যেটা তাদের পেশায় অভিজ্ঞতা বাড়াবে। যেমন PhD students কিছু ক্লাস নেয় তাদের ভবিষ্যত শিক্ষকতা পেশায় অভিজ্ঞতা সঞ্চয়ের উদ্দ্যেশ্যে।

তবুও এটা অনস্বীকার্য যে এই জুনিয়র ডাক্তারদেরই সরকারী হাসপাতালে অনেক দায়িত্ব নিতে হয়। তার সব থেকে বড় কারণ হলো under recruitment। যেমন ধরা যাক CNMC তে Pathology তে চারজন মেডিকেল টিচার এর পোস্ট। কিন্তু তিনটে তে বহু বছর recruitment হয় নি। মাত্র একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেই কাজ এবং সাথে ল্যাবরেটরির দায়িত্ব সামলাচ্ছেন, যিনি আমার সামনে বাড়িতে থাকেন। যাঁরা পড়ান না এবং শুধুই রুগী দেখেন তাঁদের আরো দুরবস্থা। তাহলে এই ধরনের non-recruited পোষ্ট গুলোর যে মাইনে হওয়া উচিত তার টাকা সরকার কি এই জুনিয়রদের এতকাল দিয়ে এসেছে তাদের কাজের জন্য?

এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পাশে থাকতে সিনিয়র ডাক্তাররা এবং ডাক্তার শিক্ষকরা উদয়াস্ত আউটডোর, ইমারজেন্সি তে এক্সট্রা পরিষেবা দিয়ে চলেছেন। সে জন্যই তাঁরা ফিজিক্যালি আন্দোলনে শামিল হতে পারছেন না।

ইচ্ছাকৃত ভাবে একটা ভুল ন্যারেটিভ চালানো হচ্ছে যে সরকারী পরিষেবা ব্যাহত হচ্ছে যেটা একটা রাজনৈতিক চাল এই আন্দোলনে সাধারণ মানুষ কে ক্ষেপিয়ে দেবার জন্য। অথচ পরিষেবা তো বন্ধ নেই সংবেদী সিনিয়র ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমে। উল্টে সোম থেকে শনি Abhaya telemedicine Clinic চালু করা ১০ am – ২ pm এবং রবিবার সারাদিন জায়গায় জায়গায় Abhaya clinic চালানো অত্যন্ত দৃপ্ত পদক্ষেপ আন্দোলনরত ডাক্তারদের পক্ষ থেকে।

যদি ডাক্তারদের আন্দোলনকে সম্মান ও সমর্থন করেও সরকারী কোষাগারের কথা ভেবে বা না ভেবে এই জুনিয়র ডাক্তারদের নৈতিকতার কেউ প্রশ্ন তোলেন তাহলে জানাই –

১) জনসাধারণের চিকিৎসা পরিষেবায় যে under recruitment, যার ভার এই ছাত্রদের বইতে হয়, তার জন্য সরকারের নীতিহীনতার কথা ভাবা হোক আগে।

২) স্বাস্থ্যের মতন একটা জরুরী পরিষেবায় করদাতার পয়সা নয়ছয় করে যে মাফিয়ারাজ চালানো হচ্ছে তার নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠুক।

৩) যে ডাক্তাররা ওই পরিবেশে তাদের পরিষেবা দেবে তাদের উপযুক্ত বাতাবরণ, নিরাপত্তার কথা ভাবা হোক।

যে কোনো stipend, ভাতা ইত্যাদি করদাতার পকেট থেকে যায়। যদি ওই stipend সরকারী কোষাগার প্রেমী, রাজনৈতিক উদ্দ্যেশ্যকামীদের ভৌতিক নৈতিকতার প্রকোপে ফেরত দেবার প্রশ্ন আসে তাহলে আরো অনেক বিচারও করতে হয়, যেমন-

১) যখন কোনো MLA/ MP কোনো সেশন বয়কট করেন তখন তাঁরা তাঁদের ভাতা ফেরত দেন কিনা।, ইত্যাদি।

২) একটা ঘৃণ্য অপরাধকে ডিফেন্ড করতে সরকারী কোষাগার থেকে যে পরিমাণে করদাতাদের অর্থ কপিল সিব্বল & কোর জন্য ব্যয় হচ্ছে সে ব্যাপারেও ভাবা হোক।

সবশেষে বলি যে যারা এই আন্দোলনকে পূর্ণ মাত্রায় সমর্থন করছেন তারা সংঘবদ্ধ হয়ে এই সামান্য টাকা সরকার কে ফেরত দিতে এতটুকুও পিছপা হবে না। কিন্তু সেটা করলে নৈতিকতার প্রশ্নে concede করে যেতে হয়, যেটা একেবারেই মানা যায় না। আজ অবধি ছাত্র আন্দোলনের ইতিহাসে যারা যারা stipend প্রাপ্তরা নেমেছেন সেযুগের থেকে এ যুগের (অযথা নাম উল্লেখ করলাম না) কেউই এর মধ্যে কোনো অনৈতিকতার গন্ধ পান নি।

এই লেখাটির লেখক একজন সরকারি আধিকারিক। সহজ বোধ্যা কারণেই তার নাম দেওয়া হলো না।

PrevPreviousপ্রতি মণ্ডপে
Nextতিনটি ছোট গল্প (কয়েকটি চরিত্র কাল্পনিক)Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rinka Mukhopadhyay
Rinka Mukhopadhyay
1 year ago

যথার্থ নিবন্ধ। সরকারি জুনিয়র ডাক্তাররা যা ভাতা পায় তার তুলনায় অনেক বেশি কাজ তাদের সামলাতে হয়। তার ওপর সিনিয়ার ডাক্তাররা এখনও তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং জুনিয়ররা অভয়া ক্লিনিকের মাধ্যমে পরিষেবা চালিয়ে যাচ্ছে। সরকারের উচিত তাদের কাজের জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত করা। তাই প্রাপ্য ভাতা ফেরত দেওয়ার কোন প্রশ্নই ওঠে না।।

0
Reply

সম্পর্কিত পোস্ট

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

September 1, 2026 1 Comment

Published in British Journal of Hospital Medicine  on 18 August 2026 as editorial The significant rise in healthcare costs arising from precision medicine and artificial

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

September 1, 2026 No Comments

(এক) জ্ঞান হওয়া থেকেই দেখছি পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস দলের লড়াই। পঞ্চাশের দশক থেকেই। কংগ্রেসের কোনও মিটিং মিছিল ছোটবেলায় কখনও দেখেছি বলে মনে পড়েনা।

সেই টাকা দিয়ে সরকারি স্বাস্থ্যব্যবস্থার খোলনলচে বদলে দেওয়া যায়

September 1, 2026 1 Comment

স্বাস্থ্যমন্ত্রী যদি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সত্যিই করতে চান, এই ঢপের স্কিম সব বন্ধ করুন। স্বাস্থ্য সাথী মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত পয়সা মারার এক অভিনব পন্থা।

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 2 Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

সাম্প্রতিক পোস্ট

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

Dr. Rahul Mukherjee September 1, 2026

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

Dipak Piplai September 1, 2026

সেই টাকা দিয়ে সরকারি স্বাস্থ্যব্যবস্থার খোলনলচে বদলে দেওয়া যায়

Dr. Subhanshu Pal September 1, 2026

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671895
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]