আজ কার্নিভাল (দ্রোহের আর মোহের দুটোই) দেখতে দেখতে খুব মনে পড়ছিল, আর
তেমনটি স্মৃতিধর হলে নাকি পূর্বজন্ম-স্মৃতি মনে পড়ে
বাল্যকালে চেষ্টাও করেছি,
যদি তার কিছু মনে পড়ে…
পশু পাখি কীট জন্মে স্মৃতি বলে কিছুই থাকে কি?
সেসবও ছিলাম হয় তো কোনও জন্মান্তরে…
কিছু তার স্মরণে আসেনি।
আজন্ম শখটুকু মিটে গেল অপরাহ্নে এসে
এই এক খোলসের মধ্যেই আগেকার জন্ম পালটে
ঢুকে পড়ল আনকোরা এক নতুন জন্ম
মনে পড়ে গেল,
আগের জন্মে আমি কবি ছিলাম,
রাণাঘাট, কৃষ্ণনগর, কাকদ্বীপ, জলপাইগুড়িতে।
নতুন জন্মে আমি চাকর হয়েছি।
কবেকার কবি-জন্মে কিছুমিছু বইটই ছিল
আর এই চাকর-জন্মে
কমিটি ও আকাদেমি ইত্যাদি প্রভৃতি
গত জন্মের রয়ালটি আর
এই জন্মের ভাতা-ভিক্ষে মিলিয়ে
সত্যি বলছি আমি রসেবশে দিব্যিই রয়েছি।
শুধু মাঝে মধ্যে পূর্বজন্মের স্মৃতি এসে কামড়ায়
মনে পড়ে,
সুবোধ্য সমস্ত যত জয় পরাজয়… মনে পড়ে যায়!
★
ছবি- মশিউল চৌধুরী









