Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সবুজ ঠোঁটে লাল পক্ষী

Oplus_131072
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • November 18, 2024
  • 7:30 am
  • No Comments

বছর ছয়েক আগে থিয়েটারের কাজে বার্মিংহামে অর্ধমাসেরও বেশি থাকতে হয়েছিল। এর আগেও বার্মিংহাম গিয়েছি ওখানকার নাট্যসংস্থার দ্বারা আমন্ত্রিত হয়ে৷ কিন্তু দ্বিতীয়বার বেশিদিন থাকার ফলে সেখানকার ভারতীয় ছাত্রদের সঙ্গে মেশবার সুযোগ পেয়েছি অনেক বেশি৷ মিশতে ভীষণভাবে চাইছিলামও৷ বারবার দেখতে চাইছিলাম –বিদ্যাশিক্ষাকে ওঁরা কতটা পেশাঅর্জন আর কতটা আনন্দ উপভোগের মাধ্যম হিসেবে দেখে৷ কোন দেখাটা তুল্যমূল্যভাবে বেশি৷ যে বিষয়টি আমার সবার আগে ও সবচেয়ে নজরে পড়ে, তা হলো বিশ্ববিদ্যালয়গুলোর পঠনব্যবস্থা ও প্রায় প্রতিটি বিভাগে ছাত্রছাত্রীদের নিজস্ব একটি থিয়েটার ইউনিট৷ এক রবিবারের ভীষণ এক ভোরে একটি ছাত্রীকে দেখলাম, পিঠের ওপর বইয়ের পেটিকা নিয়ে স্নানে ভেজা চুল নিয়ে প্রায় দৌড়াচ্ছেন অক্সফোর্ডের ট্রেন ধরতে৷ জিজ্ঞেস করলাম, রবিবার এমন অলস ভোরে কীসের এত পড়া রে? আজ — থেকেই যা আমার সাথে৷ মিষ্টি হাসি দিয়ে উত্তর এল —এখানে মাসের তিরিশ দিন চব্বিশ ঘন্টা ডিপার্টমেন্টাল লাইব্রেরি খোলা৷ অবাক হলাম৷ লোভীর মত জিজ্ঞেস করলাম — ভোর রাতে পড়তে ইচ্ছে হয় কারোর? উত্তর –ওই সময়ই তো বেশি পড়তে ভালো লাগে৷ চারদিক কুল আন্টি! গাছপালা চুপ –মানুষও চুপ৷ ওই সময়েই তো বইয়ে মন লাগে বেশি৷

ওই সামান্য কথালাপে মনে হয়েছিল, পাঠ্যবই পড়ায় এত আনন্দ এদের, বোধহয় নিজেদের পছন্দমত সময়ে পড়তে পায় বলে ৷ ঘাড়ের ওপর সময় শ্বাস ফেলে না ৷ পাঠ্যে প্রানের আনন্দ থাকে ৷ এই আনন্দ বাহিত হয় বিশ্ববিদ্যালয়ের সক্রিয় উদ্যোগে এঁদের পাঠ্যবহির্ভূত শিল্পচর্চায়ও ৷ শিল্পের চর্চায় এঁরা যে কী সাধক তা না দেখলে কল্পনাও করতে পারবেন না ৷ বই ও বইয়ের বাইরে অনন্ত প্রকৃতিতে এঁরা যে সমান সমান শ্রম ও সমান মেধা দেন তা বুঝেছিলাম এঁদেরই একটি পরীক্ষামূলক থিয়েটার দেখে ৷ দেখতে দেখতে মনে হচ্ছিল –পাঠ্য অপাঠ্যের চাপিয়ে দেয়া দেয়ালটা ক্রমেই দূরে সরিয়ে দিচ্ছেন এই বিশ্বচরাচরেরই একদল ছাত্র ৷ সে গল্প আরেকসময় ৷

আপাতত আমাদের মহান দেশ ভারতবর্ষে মাত্র আধঘন্টা আগে দেখা একটা ঘটনা বলে লেখাটা শেষ করব৷ স্কুলে আসছি৷ ইচ্ছে করেই গলিগলি পথ ধরেছি –যাতে আসাযাওয়ার পথের মাঝে রাস্তার ধারের বাড়িগুলোতে ছোট বাচ্চাগুলোর কাণ্ড দেখতে পাই৷ আমার এহেন পাগলামিতে আমিও জেরবার –আমার টার্গেট শিশুও হেসে কুটোপাটি৷ ফলে অচেনা শিশু দেখা –চোখ দিয়ে খানিক তাদের সঙ্গে মজা করা আমার নেশা হয়ে গিয়েছে৷ আজ দেখলাম –রোদ ভরা বারান্দায় মা বাচ্চাকে লেখাচ্ছেন –lip অর্থাৎ ঠোঁট৷ আর বাচ্চা সব বুঝতে পেরেও ফিকফিক হাসছে আর লিখছে –leaf অর্থাৎ পাতা৷ চোখের সামনে মারে মারে পিঠ লাল হল৷ রেলিংয়ের এপার থেকে যতদূর সম্ভব অশৈল্পিক গালাগাল দিতে শুরু করেছি৷ হঠাৎ হনু লাফ৷ হনুমানের মতো লাফ দিয়ে বাচ্চা এসে দাঁড়ালে দাওয়ায়৷ দাওয়ায় গজানো গাছের একটি পাতা তুলে নিজের ঠোঁটের দুপাশে মেলে ধরে সে বললে –এই তো পাতার lip. কী আশ্চর্য –গাছের পাতাটার ওপরের মাঝের অংশ ঠিক মানুষের ঠোঁটের মতোই বাঁকানো৷ আমার সামনে এখন দুই জোড়া ঠোঁট৷ একজোড়া লাল –সেটা এক মানবকন্যের৷ আরেকজোড়া সবুজ –সেটা?

মার খাওয়া পিঠে লাফাতে লাফাতে মানবসন্তান বললে –ও দুটো আমার বন্ধু গাছের মেয়ের৷ তার নাম leaf৷

ঝলমলে রোদ অবশ্য দুজোড়া ঠোঁটেই সমান খেলছে৷ রোদ মনের আনন্দে আলো ঝরাবার কাজ করে৷ জীবের তফাৎ সে করে না৷

PrevPreviousবিচার চাই
Nextআমাদের মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটা স্বায়ত্তশাসিত?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 No Comments

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 1 Comment

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

May 23, 2026 No Comments

যে কোন মহানগরী সেটি যদি জনবহুল হয়, একাধারে বাণিজ্য কেন্দ্র হয়, পর্যটক বিদেশি রা আসেন সেখানে হকার নামক ভ্রাম্যমাণ ছোট ব্যবসায়ীরা থাকবেনই। লন্ডন, প্যারিস, রোম

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

May 22, 2026 1 Comment

২১ মে, ২০২৬ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি দেবালয় ভট্টাচার্য নামের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা। গবেষণায় দেখা

আরশোলার চিঠি

May 22, 2026 No Comments

দুশুঁড় ছ’পা’য় গড় দুপায়ে, ধর্মাবতার, ভাবনা যেটা ধরতে গেলে সকল নেতার তাকেই কেমন স্পষ্ট করে বিনা সময় নষ্ট করে বলেই দিলেন, রাষ্ট্র ভাবেন কাদের ভিলেন

সাম্প্রতিক পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

Bappaditya Roy May 23, 2026

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

Abhaya Mancha May 22, 2026

আরশোলার চিঠি

Arya Tirtha May 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624707
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]