Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ওহ শীত!

IMG-20200229-WA0006
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • February 29, 2020
  • 9:32 am
  • No Comments

সেদিন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পেলাম। একটা ছবি—সহাস্যবদনে অরবিন্দ কেজরিওয়াল। গলায়, কানে, মাথায়, চিরপরিচিত শেয়ালরঙা মাফলার। নীচে লেখা ‘মুখ্যমন্ত্রী মাফলার পরে ফেলেছেনঃ শীতের আগমনবার্তা সরকারিভাবে ঘোষণা করল আবহাওয়া দপ্তর’।

বাঙালি কিন্তু আসলে থার্মোমিটার দেখে নয়, ক্যালেন্ডার দেখে সোয়েটার পরে। শুধু সোয়েটার কেন, (পৌষ-মাঘ বললে গুলিয়ে যেতে পারে) ডিসেম্বর পড়তে না পড়তেই অবধারিতভাবে মাফলার ( আমাদের জনৈক বাহনচালক বলতেন, মামলার। আবার কখনো কখনো মামলেটও বলতেন), মাঙ্কিটুপি, নানা ধরনের শাল, উলের মোজা আর তার সাথে ইদানীং যোগ হয়েছে কান ঢাকা ইয়ার মাফ।

শুধু দার্জিলিং-সিমলা-গুলমার্গ নয়, আমাদের দত্তপুকুর, শ্যামবাজার বা গগন সরকার লেনেও একই অবস্থা। বিশ্বাস না হয় একবার সকালের দিকে ভিক্টোরিয়ার চত্বরে বা লেকের দিকটায় ঘুরে আসুন। আর মফঃস্বল শহর বা একটু গ্রামের দিকে তো কথাই নেই।

শীত-পোশাকের আড়ম্বর দেখলে মনে হবে বরফ পড়েছে। আমাদের সেই বাহনচালক বিশ্বকর্মা পুজোর পর থেকেই তাঁর ‘মামলার’ পরে ফেলতেন। অথচ এ বঙ্গে পনেরো থেকে পঁচিশের মধ্যেই ঘোরাফেরা করে শীতের বিস্তার! মানে সেলসিয়াস। কখনো কখনো ভুল করে প্রায় দশের আশপাশে পৌঁছে গেলে তো আর রক্ষে নেই। টিভির পর্দায় স্ক্রোল, ব্রেকিং নিউজ, খবরের কাগজে হেডলাইন, সর্বত্র এক কথা। ফেসবুকেও আদ্যিখেতার চূড়ান্ত। সাড়ে বারো না পোউনে তেরো—তাই নিয়ে হোয়াটসঅ্যাপ সরগরম।

ব্রিটিশদের আর কিছু না পাক, আবহাওয়া নিয়ে ভাবনাহীন কথার বদভ্যাসটা বাঙালির মজ্জাগত। সমস্যাটা অবশ্য মজ্জায় নয়, হয় ত্বকে!

আজ্ঞে হ্যাঁ, আমাদের বৃহত্তম অঙ্গ, আমাদের সব্বার প্রাথমিক ঠিকানা, এই ত্বকে।

কী রকম?

বিস্তারে বলি।

শীতের পোশাক থেকে যেটা হয় সেটা হল কনট্যাক্ট ডার্মাটাইটিস। আগেই বলেছি, তেলা মাথায় তেল দেবার মতো, স্বল্প শীতে অতিরিক্ত শীতপোষাক পরা বাঙালির বদভ্যাস। তাতে ঘাম জমে ত্বকের ওপর। ফলে সৃষ্টি হয় এই প্রদাহমূলক ত্বকরোগের আদর্শ পরিবেশ।

কাপড়ের ফেব্রিক, পোশাকের ফিনিশিংয়ের গলদ, গরম পোশাকে ব্যবহৃত ‘অ্যাজো’ ডাই বা প্যারাফিনাইল-ডাই অ্যামিন থেকে ত্বকের প্রদাহ সৃষ্টি হয়। বিশেষ করে শিশুদের কোমল ত্বকে।

সুতির কাপড় থেকে সাধারণত সমস্যা হয় না, তবে ব্যবহৃত রঙ থেকে হতে পারে। আর অসমান, নিম্নমানের ফিনিশিং থেকে। মজার কথা হল রেশম বা সিল্ক থেকে কিন্তু ত্বকের সমস্যা হয় না, এটা একটা প্রাকৃতিক তন্তু। তবে পলিয়েস্টার পোশাকের প্রতিটি ধরন থেকে ঝামেলা পাকতে পারে।

অ্যাফ্রাইলিক, ওরিয়ন, পলিভিনাইল রেসিন বা স্পারক্যাপটোবেনজোল, নামের দিক থেকে যেমন, সমস্যা সৃষ্টির দিক থেকেও মারাত্মক।

মোজা, ব্রেসিয়াআর বা অন্যান্য অন্তর্বাসে স্প্যানডেক্স নামে একটি প্রসারণশীল পরিইউরেথেন ফাইবার থাকে। কোমরে, বুকে, পায়ে প্রদাহ তৈরি করতে  এর জুড়ি মেলা ভার।

এছাড়া গরম পোশাকে থাকা ফরমাল্ডিহাইড থেকে হতে পারে কনট্যাক্ট ডার্মাটাইটিস।

এবার আসি উলের কথায়। ভেড়ার গায়ের পশম যতই প্রাকৃতিক হোক তার থেকে সমস্যা হতে পারে। এই উলে থাকে ল্যানোলিন নামে একটি প্রাকৃতিক তেল। অনেকের এই ল্যানোলিনে অ্যালার্জি থাকে।

শুধু ত্বক নয়, উল অ্যালার্জির থাবা পড়তে পারে চোখ—এমনকী নাকেও। শীতের উলেন পোশাক পরে গা চুলকে চোখের জলে, নাকের জলে হতে হামেশাই দেখা যায়। অনেকে আছেন যারা উলে ঠিক অ্যালার্জিক নন, সেনসিটিভ। উলের পোশাকের নীচে সুতির পোশাকের আস্তরণ থাকলে, তাদের সমস্যা হয় না। সমস্যা হয় শুধুমাত্র সরাসরি স্কিন কনট্যাক্টএ। আর যাদের উলে অ্যালার্জি, তাদের সমস্যার সমাধান অত সহজে হবার নয়। তৈলাধার পাত্র, না পাত্রাধার তৈল এই চুলচেরা বিশ্লেষণে না গিয়ে, এটা বলা যায়, শীতের পোশাকের ফাইবার, রঙ, ফিনিশিং, উল এইসবগুলির সংস্পর্শে কিছু প্রদাহমূলক ত্বক সমস্যা হতে পারে।

ইরিট্যান্ট ডার্মাটাইটিসঃ ইরিট্যান্ট ডার্মাটাইটিস অর্থাৎ ত্বককে সরাসরি বিরক্ত, উত্যক্ত করে এমন কিছু তীব্র, অম্ল, ক্ষার বা উদ্বায়ী বাহক থেকে হওতয়া সমস্যা। এটা সবার হতে পারে।

অ্যালার্জিক ডার্মাটাইটিসঃ সবার নয়, কারও কারও হয়। পোশাকের কোনো না কোনো উপাদান থেকে অ্যালার্জি।

কীভাবে বোঝা যায়?

প্রাথমিকভাবে লাল হয়ে, দানা দানা র‍্যাশ বেরিয়ে চুলকাতে শুরু করে। পরে চুলকে ঘা হয়ে, সংক্রমিত হয়ে মারাত্মক আকার নিতে পারে। প্যাচ টেস্ট করা যেতে পারে, পোশাকের ঠিক কোন উপাদান থেকে সমস্যা হচ্ছে সেটা জানার জন্য। তবে এই টেস্টটি সবসময় নির্ভরযোগ্য নয়।

সবচেয়ে ভালো হল রোগীর কাছ থেকে জেনে নেওয়া ঠিক কোন পোশাকে সমস্যা।

যার উল থেকে সমস্যা তার যে সিন্থেটিক অন্তর্বাস থেকে অ্যালার্জি হবেই তার কোনো মানে নেই। আবার উল্টোটাও সত্যি।

কী করতে হবে?

যদি বোঝা যায় কোন গরম পোশাক থেকে হচ্ছে, সেটি পরা চলবে না। ভালো করে ধুয়ে নিয়ে প্রথমবার পরা উচিত শীতের পোশাক। তাতে কিছু রাসায়নিক ডিটারজেন্ট, রঙ ধুয়ে গিয়ে পোশাকটি কিছুটা নিরাপদ হবে।

বাড়িতে ল্যাক্টোক্যালামিন লাগানো যেতে পারে। আর অ্যান্টিঅ্যালার্জিক ট্যাবলেট খাওয়া। না কমলে ত্বক বিশেষজ্ঞ চিকিৎসক তো আছেনই।

কী করবেন না?

১। যে জায়গাটা চুলকাচ্ছে চেষ্টা করুন নখ দিয়ে না চুলকাতে। বরফ লাগাতে পারেন। ঠান্ডা জলে বারবার ধুতে পারেন।

২। সাবান নয়। সমস্যা বাড়বে।

৩। গন্ধহীন কোনো ভেসলিন জাতীয় ক্রিম লাগাতে পারেন।

৪। স্পিরিট বা অ্যান্টিসেপ্টিক লোশন বা ক্রিম একেবারেই নয়।

৫। যদি প্রাথমিকভাবে চিকিৎসক কোনো স্টেরয়েড ক্রিম ( জেনে নিন) লাগাতে দেন, অতি অল্প পরিমাণে লাগান। বেশি লাগালে বিপদ হতে পারে।

আর সবশেষে বলি, ক্যালেন্ডার দেখে নয়, শীতের পোশাক পরুন শীত পড়লে তবেই। নইলে নয়।

 

PrevPrevious আমার ব্যবহারই আমার পরিচয়
Nextওষুধের এক্সপায়ারি ডেটNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

June 21, 2026 No Comments

না। শ্যামাপ্রসাদ পশ্চিম বঙ্গের একক স্রষ্টা নন। ২০ জুনও পশ্চিমবঙ্গের জন্ম দিন নয়। আসল ইতিহাসকে ধামাচাপা দেওয়া বা বিকৃত করলে সেটা বাঙালির অস্তিত্ব সংশয় কণ্টকিত

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

সাম্প্রতিক পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

Parichay Gupta June 21, 2026

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634365
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]