Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

যে কোন মূল্যে ন্যায় বিচার ছিনিয়ে আনার শপথ নিন

Doc-Strike
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • February 5, 2025
  • 7:20 am
  • No Comments

বন্ধুগণ

আর জি কর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা ডাক্তারকে পৈশাচিকভাবে খুন ও ধর্ষণের পর ৬ মাস অতিক্রান্ত। পশ্চিমবঙ্গ, সারা দেশ এমন কি বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এই নির্মম ঘটনা এবং পরবর্তীতে প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিচার ব্যবস্থার ভূমিকার তীব্র নিন্দা করেছেন। গত ৬ মাস ধরে লক্ষ লক্ষ মানুষ এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি তুলেছেন। সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির অবসান চেয়েছেন, জনস্বাস্থ্য ব্যবস্থাকে স্বচ্ছ ও জনস্বার্থে করার দাবি তুলেছেন। নারী নির্যাতনকারী এই ব্যবস্থার অবসান চেয়েছেন। থ্রেট কালচারের অবসান করে গণতান্ত্রিক ব্যবস্থার দাবি তুলেছেন। 

এই দাবিগুলি কি গণতান্ত্রিক, ন্যায়সঙ্গত ও ন্যায্য দাবি নয়?

অভয়াকাণ্ডে ঘটনার পরম্পরা কি এটাকে প্রশাসনিক হত্যাকান্ড প্রমাণ করে না? তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে একমাত্র অভিযুক্ত একাই অপরাধী তবে প্রশ্ন ওঠে কে সে? সে গভীর রাতে পুলিশ আউটপোস্ট পার করে হাসপাতালের এক কর্মীর ডাকে সেখানে ঢুকেছিল। ঘটনার পর বিনা বাধায় পুলিশের বাইকে চেপে হাসপাতাল ছেড়ে পুলিশ ব্যারাকেই নিশ্চিন্তে আশ্রয় নিয়েছিল, অথচ সামান্য এক সিভিক ভলেন্টিয়ারকে একমাত্র অপরাধী প্রমাণ করতে প্রমাণ লোপাট করতে ঝাঁপিয়ে পড়ল কেন?

অথচ, অভয়া ছিলেন সরকারের দ্বারা নিয়জিত এক স্বাস্থ্যকর্মী। কর্তব্যরত অবস্থায় তার উপর এই নারকীয় কান্ড  ঘটেছে। এরপর যদি প্রশাসনের উদ্যোগে প্রমাণ লোপাট না হোত, সন্দীপ ঘোষের প্রাইজ পোস্টিং না হোত, সরকার দায় স্বীকার করে স্বচ্ছ তদন্তের পরিসর তৈরী করত তবে নিশ্চিত একে কেউ প্রশাসনিক হত্যাকান্ড বলত না। কিন্তু প্রশাসনের বিপরীত আচরণ ঘটনাকে প্রশাসনিক হত্যাকান্ড বলতে বাধ্য করেছে। তাই জনতার দাবি অভয়ার ন্যায় বিচার প্রশাসনকেই সুনিশ্চিত করতে হবে। 

সিবিআই আদালতে স্বীকার করেছে গভীর ষড়যন্ত্র হয়েছে, ক্রাইম সিনের অদল বদল অসম্ভব নয়। কিন্তু এই ষড়যন্ত্র উন্মোচন করতে সে চেষ্টা করেনি। কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট এই তথ্যকে সমর্থন করেছে এবং একমাত্র অভিযুক্ত ছাড়াও একজন মহিলাসহ একাধিক ব্যক্তির ডিএনএ অভয়ার মৃতদেহ থেকে নেওয়া স্যাম্পেলে পেয়েছে। অভয়ার মৃত্যু শ্বাসরোধ করে হয়েছে বললেও একমাত্র অভিযুক্তসহ কারুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় নি । নিম্ন আদালতের রায়ে স্পষ্ট হয়েছে তদন্তে চূড়ান্ত গাফিলতি হয়েছে। তাই যুক্তি বিবেকসম্পন্ন মানুষ এই রায় মেনে নিতে পারেন কি? ন্যায় বিচার মেনেনি । তাই সংগ্রাম আদালত ও রাজপথে চলবে যতক্ষণ পর্যন্ত তা না মেলে। 

দীর্ঘ ৬ মাসে প্রশাসন ন্যায়ালয় এবং কেন্দ্র-রাজ্য নির্বিশেষে বিভিন্ন এজেন্সিগুলির ন্যায়বিচার বিরোধী অবস্থান কি দিনের আলোর মতো স্পষ্ট নয়? জনতা তাই এই ‘সেটিং’ কে ধরে ফেলে আওয়াজ তুলেছেন ‘অভয়ার ভয় নাই – রাজপথ ছাড়ি নাই’। 

অভয়ার ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কেমন দুর্নীতির আখড়া। স্বাস্থ্যক্ষেত্রকে প্রাইভেট সংস্থার মুনাফার ক্ষেত্র করে, হাসপাতালগুলিকে এক নৈরাজ্যের পরিবেশ তৈরী করে, জনস্বাস্থ্যের দাবিকে জলাঞ্জলি দিয়ে স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত প্রভৃতির নামে বীমা কোম্পানিগুলির রমরমা করা হচ্ছে। 

দেশে প্রতি ১৭ মিনিটে একজন নারী ঘরে-বাইরে ধর্ষিতা-নির্যাতিতা হন । নারী নির্যাতনের অপরাধে অভিযুক্ত অপরাধীরা বিত্তশালী বা প্রভাবশালী হলে হয় ছাড়া পান নয়তো মামুলি সাজ হয় আর নিরপরাধ বিত্তহীনরা অপরাধী সাব্যস্ত হয়ে ফাঁসীতে লটকান। মানুষ এই ব্যবস্থার অবসান চান। 

আজ সমাজ মাধ্যমে, ইন্টারনেট ও নানা পণ্যের বিজ্ঞাপনে নারীর সম্মান ভূলুন্ঠিত হচ্ছে। যে ভোগবাদী পুরুষতান্ত্রিকতা নারীকে পণ্য করে তুলছে তার শিকড় প্রোথিত আছে সমাজ ব্যবস্থার গভীরে। এর শিকড় উপড়ে ফেলার জন্য প্রস্তুত হোন। 

প্রশাসন জনতার আন্দোলনকে ভয় পেয়েছে। তাই জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদের অন্যায়ভাবে হেনস্থা, মামলা এবং লাগাতার হুমকী দেওয়া হচ্ছে। নির্যাতিতার মা-বাবাকেও একদিকে হুমকী এবং অন্যদিকে টাকার লোভ দেখানো হচ্ছে।  আন্দোলনকারী সাধারণ জনতাও ছাড় পাচ্ছেন না। তবে হুমকী দিয়ে হামলা করে ন্যায় বিচারের আন্দোলনকে যারা দমন করার স্বপ্ন দেখছেন তাঁরা মুর্খের স্বর্গে বসবাস করেন। 

আন্দোলনকারী জনতা এবং এবং সকল গণতান্ত্রিক মানুষ কারুর ভরসায় বসে নেই। তার কিন্তু প্রকৃত অপরাধীদের ও তার মদতদাতাদের সনাক্ত করে ফেলেছেন। জনতার চার্জশিট ইতিমধ্যেই পেশ করা হয়ে গেছে। এখন এই বিচারকে ছিনিয়ে আনার বৃহত্তর লড়াইকে আসুন আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিই।        

বিজ্ঞান মনস্ক

PrevPreviousদুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার জন্য ইউনিভার্সাল হেলথ কেয়ার-এর বিকল্প নেই
Next২০২৫ – ’২৬ আর্থিক বর্ষের কেন্দ্রীয় বাজেটঃ ঘাটতি পূরণ ও খামতি সামাল দেওয়ার প্রচেষ্টাNext
4.7 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

রাজ্যের বদলে বাঙালিকে শাসন করতে চাইছে শুভেন্দু সরকার

September 2, 2026 No Comments

“হয় আমরা নয় ওরা” ,যে ভাষায় একজন মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন যে মনে হচ্ছে না তিনি রাজ্যকে শাসন করতে এসেছেন।মনে হচ্ছে, তিনি বাঙালিকে শাসন করতে এসেছেন।গণতন্ত্রে

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

September 1, 2026 1 Comment

Published in British Journal of Hospital Medicine  on 18 August 2026 as editorial The significant rise in healthcare costs arising from precision medicine and artificial

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

September 1, 2026 No Comments

(এক) জ্ঞান হওয়া থেকেই দেখছি পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস দলের লড়াই। পঞ্চাশের দশক থেকেই। কংগ্রেসের কোনও মিটিং মিছিল ছোটবেলায় কখনও দেখেছি বলে মনে পড়েনা।

সাম্প্রতিক পোস্ট

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

রাজ্যের বদলে বাঙালিকে শাসন করতে চাইছে শুভেন্দু সরকার

Parichay Gupta September 2, 2026

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

Dr. Rahul Mukherjee September 1, 2026

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

Dipak Piplai September 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672420
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]