Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার জন্য ইউনিভার্সাল হেলথ কেয়ার-এর বিকল্প নেই

IMG_20250204_071811
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • February 4, 2025
  • 7:27 am
  • One Comment

খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য মানুষ যেভাবে আন্দোলন করেন সেভাবে করেন না স্বাস্থ্যের জন্য। আসলে স্বাস্থ্য বা স্বাস্থ্যপরিসেবার প্রয়োজন অনুভূত হয় না অসুস্থ না হলে।

অভয়ার ধর্ষণ হত্যা ও তৎপরবর্তী গণ আন্দোলন দুর্নীতিমুক্ত স্বাস্থ্যপরিসেবার দাবিকে সামনে এনে দিয়েছে। কেননা আমরা আজ জানি যে অভয়া ছিলেন একজন whistle-blower, সম্ভবত নিজের হাসপাতালে ঘটে চলা কোন বড় মাপের দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে তিনি শহীদের মৃত্যু বরণ করেন।

কিন্তু স্বাস্থ্য পরিষেবা দুর্নীতিমুক্ত হবে কিভাবে? চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ভালো হলেই কি স্বাস্থ্য পরিষেবা ভালো হবে? যে সমাজ ব্যবস্থায় প্রশাসক, বিচারক, পুলিশ, রাজনেতা অধিকাংশই দুর্নীতিগ্রস্ত সেখানে সেই সমাজে জন্ম নেওয়া চিকিৎসক স্বাস্থ্যকর্মী দুর্নীতিমুক্ত হবেন কিভাবে আর কেন?

স্বাস্থ্য পরিষেবা পণ্য হওয়ার কথা না। কেননা ১৯৪৮ এর আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী স্বাস্থ্য একটি মৌলিক অধিকার। যদিও আমাদের সংবিধানে স্বাস্থ্য মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয় তার স্থান নির্দেশক নীতিতে।

আশির দশকের শেষভাগে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে স্বাস্থ্যকে পণ্যের দরজা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য যদি পণ্য হয় তাহলেও অন্যান্য পণ্যের সঙ্গে স্বাস্থ্য পরিষেবার পার্থক্য আছে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মাঝখানে চিকিৎসক থাকেন। ক্রেতা অর্থাৎ রোগী কোন পরীক্ষা করাবেন, কোন ওষুধ খাবেন তা তিনি নিজে ঠিক করেন না, ঠিক করে দেন চিকিৎসক। তাই দুর্নীতির সম্ভাবনা থেকেই যায়।

এই দুর্নীতি রোধ করা যায় যে ব্যবস্থায় তা হল ইউনিভার্সাল হেলথ কেয়ার বা সবার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা।

অসুস্থ হলে রোগী কোন চিকিৎসকের কাছে যাবেন তা আগে থেকেই নির্দিষ্ট করা। রোগীর কোন উপসর্গ থাকলে কোন কোন পরীক্ষা করানো যাবে, কোন ওষুধ লিখতে হবে, কখন বিশেষজ্ঞের কাছে পাঠাতে হবে, তা নির্দিষ্ট করা। নির্দিষ্ট করা থাকে প্রামাণ্য চিকিৎসা বিধি বা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনে। রোগীর পরীক্ষা করাতে কোন খরচ হয় না, কোথায় পরীক্ষা করাবেন তা নির্দিষ্ট থাকে, ডাক্তারের কথা মত পরীক্ষা কেন্দ্র নয়। প্রেসক্রাইব করা ওষুধগুলো পাওয়া যায় নির্দিষ্ট কেন্দ্রে বিনামূল্যে। কোন জেনারেল ফিজিশিয়ান কোন বিষয়ের কোন বিশেষজ্ঞের কাছে রোগীকে পাঠাতে পারবেন তা নির্দিষ্ট থাকে।

এই সমগ্র ব্যবস্থায় রোগী এবং চিকিৎসকের মধ্যে অর্থের আদান-প্রদান থাকে না বলে দুর্নীতির স্কোপ থাকে না।
শুনতে স্বপ্নের কথা মনে হলেও এমন ব্যবস্থা আছে পৃথিবীর অনেক দেশেই। শুরু ১৯১২ সালে নরওয়ে থেকে, ১৯৩৭ এ সোভিয়েত ইউনিয়ন, ১৯৪৮ এ ব্রিটিশ যুক্ত রাজ্য, ১৯৫০ এ গণপ্রজাতন্ত্রী চীন, ১৯৬০ এ কিউবা…। ১৯৭৮ এ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আলমা আটা অধিবেশনে ঘোষণা হল ২০০০ খ্রিস্টাব্দের মধ্যে সবার জন্য। সবার জন্য স্বাস্হ্যের ঘোষণাপত্রে ভারতের স্বাক্ষর থাকলেও সবার জন্য স্বাস্থ্য বাস্তবায়িত হয়নি আমাদের দেশে।
বরং ৯০ এর দশক থেকে সরকার স্বাস্থ্য কেন্দ্র থেকে হাত গুটানো বাড়িয়ে ঐ দিয়েছে। শিক্ষার মত স্বাস্থ্য পরিষেবাও পুজিপতিদের মৃগয়াক্ষেত্র।

২০১০ সালে প্ল্যানিং কমিশন সবার জন্য স্বাস্থ্যের লক্ষ্যে এক উচ্চস্তরীয় বিশেষজ্ঞ দল (High Level Expert Group on Universal Health Coverage) তৈরি করে। সেই বিশেষজ্ঞ দল হিসেব করে দেখিয়েছিল ২০১৭- র মধ্যে জিডিপির ২.৫ শতাংশ এবং ২০২২ এর মধ্যে জিডিপির ৩ শতাংশ যদি সরকার স্বাস্থ্য খাতে খরচ করে তাহলে তার দিয়ে সমস্ত দেশবাসীর প্রাথমিক, মধ্যবর্তী এবং অন্তিম স্তরের সমস্ত পরিষেবা সরকার বিনামূল্যে দিতে পারে।

উচ্চস্তরীয় বিশেষজ্ঞ দলের সুপারিশ তৎকালীন ইউপিএ সরকার মানেনি।

২০১৪ এ এনডিএ সরকার এসে স্বাস্থ্য খাতে খরচ ২০ শতাংশ কমিয়ে দিয়েছিল। ২০১৭ র জাতীয় স্বাস্থ্য নীতিতে জিডিপির ২.৫ শতাংশ স্বাস্থ্য খাতে খরচ করার কথা বলা হলেও গড়ে বছরে খরচ করা হয় করা হয় ১ শতাংশের মত, তার বেশিরভাগটা আবার আয়ুষ্মান ভারতের মতো বিমান প্রকল্পের প্রিমিয়াম দিতে।

আমরা যদি দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা চাই তাহলে সরকারকে ইউনিভার্সাল হেলথ কেয়ার দিতে বাধ্য করার কোন বিকল্প নেই।

দেশব্রতী পত্রিকার বিশেষ সংখ্যা, জানুয়ারী ২০২৫-এ প্রকাশিত।

PrevPreviousকি বলছে অভয়া মঞ্চের দাবি সনদ?
Nextযে কোন মূল্যে ন্যায় বিচার ছিনিয়ে আনার শপথ নিনNext
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pragati Sengupta
Pragati Sengupta
1 year ago

অসাধারণ তথ্য Sir, অনেক কিছু জানলাম। চোখ খুলে দিল । share করছি।

0
Reply

সম্পর্কিত পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

“রং দে গেরুয়া”

September 3, 2026 No Comments

শব্দ যেমন চুরি হয়ে যায়, রঙও তেমনি চুরি হয়ে যায় । উর্বরতার রং লাল । গ্রীক পুরাণে স্ত্রীরা স্বামীর গলা কেটে সেই রক্ত জমিতে দিতেন;

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

সাম্প্রতিক পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

“রং দে গেরুয়া”

Kanchan Sarker September 3, 2026

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672482
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]