Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমরা আছি  প্রতুলদার সঙ্গে, যে প্রতুলদা একদিন মৃত্যুঞ্জয়ী সাহসে সঞ্জীবিত করেছেন আমাদের

IMG-20250215-WA0078
Gopa Mukherjee

Gopa Mukherjee

Teacher of History, Social activist
My Other Posts
  • February 16, 2025
  • 6:47 am
  • 7 Comments

আমার সন্ততি স্বপ্নে থাক।

এই তো জানু পেতে বসেছি, পশ্চিম

আজ বসন্তের শূন্য হাত—

ধ্বংস করে দাও আমাকে যদি চাও

আমার সন্ততি স্বপ্নে থাক। ( বাবরের প্রার্থনা,  শঙ্খ ঘোষ)

সাল টা ১৯৯২ বা ৯৩। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গান্ধীভবনের উল্টোদিকের মাঠে এক পড়ন্ত বেলায় হাঁটু গেড়ে আজানের ভঙ্গিতে বসে আছেন প্রতুলদা, দুটো হাত অস্তগামী সূর্যের দিকে প্রসারিত,  মৃত্যুপথযাত্রী  সন্তানের  জন্য আর্তি আর নিজের জীবনের বিনিময়ে  সন্তানের  আরোগ্যকামনার সুর  ধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে, বুকের ভিতর এক অবর্ণনীয় যন্ত্রণা, অথচ হৃদয়মথিত এক স্বপ্নাবেশ ভাসিয়ে নিয়ে যাচ্ছে সুখদুঃখের ছোট গণ্ডি টা ভেঙ্গে ফেলে অন্তহীন এক যাত্রায়। যাদবপুরের যে সব ছাত্রছাত্রী  সেদিন  গান্ধীভবনের মাঠে উপস্থিত ছিলেন, তারা কোনদিনই  এই আশ্চর্য বিকেলটা ভুলতে পারেন নি …

এর আগে প্রতুল মুখোপাধ্যায়ের বেশ কয়েকটি অনুষ্ঠান  শুনেছি। মিং পাহাড় লাফিয়ে পার লাল ফৌজের সঙ্গে একাত্ম হয়ে গেয়ে উঠেছি ‘কিসের ভয় সাহসী মন’,  ‘আমার আমি’ কে খুঁজে পেতে ‘এই বাংলার মায়াভরা পথে’ তাঁরই  সঙ্গে  হেঁটেছি  ‘এতটা দূর’,  মরা সময়ে চমকে জাগিয়ে দিয়েছে তাঁর দৃপ্ত উচ্চারণ  ‘জন্মিলে মরিতে হবে জানিত  সবাই তবু মরণে মরণে আনেক ফারাক আছে ভাই রে সব মরণ নয় সমান ‘। এ গান তো শুধু শোনার  নয়, দেখার ও। কোন বাদ্যযন্ত্র ছাড়া শুধু শরীরের ভঙ্গী  আর অভিব্যক্তিতে তাল-ছন্দ,  কণ্ঠে কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো বজ্রবিষাণ –  বাংলা গানের জগতে উপস্থাপনা নির্ভর  এক সম্পূর্ণ নতুন ধারার জন্ম দিয়েছিলেন প্রতুল।

যাদবপুরের ওই মায়াবী বিকেলে পড়ন্ত সূর্যের আলোয়, পরবর্তী প্রজন্মের স্বপ্ন বাঁচানোর প্রতিশ্রুতি নিয়ে  প্রতুল মুখোপাধ্যায় আমাদের প্রতুলদা হয়ে গেলেন।   হ্যাঁ, নব্বইয়ের দশকের কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়ারাও প্রতুল মুখোপাধ্যায়কে প্রতুলদাই বলত, ব্যক্তিগত আলাপ থাক বা না থাক।

তারপর গঙ্গা যমুনা রাইনে নাইলে বয়ে গেছে অনেক জল। একদিন  ভাষাহীন যন্ত্রণা আর  বিস্ময় নিয়ে জানলাম প্রতুলদা আর আমাদের পাশে নেই, পক্ষবদল করেছেন। আর অনুষ্ঠান হত না, হলেও যেতাম না। যে প্রত্যয় নিয়ে ওই গান একদিন গাইতেন, সেই বিশ্বাসে ঘুণ ধরলে গান আর  সেই গান হয়না কখনো।  তবু রয়ে গেছে প্রতুলদার গান, সুর, স্বপ্ন, বিশ্বাস আর ভালবাসা।

প্রতুলদার প্রয়াণ এমন এক সময়ে, যখন এক নারকীয় মৃত্যু নাড়িয়ে দিয়ে গেছে একটা সমাজ কে, দুর্নীতি ভয় আর সন্ত্রাস কে উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন- ‘

এ ব্যথা আমার নয় শুধু একার

বিপ্লবী  তিলোত্তমা করেছে অঙ্গীকার

লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান 

করেছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান 

আজ উঠুক জেগে সুপ্ত চেতনা

অন্ধকার হতে আলোকে হোক না পথ চেনা 

এই প্রার্থনায় কোথাও মিশে যায় সেই আশ্চর্য বিকেলে প্রতুলদার কণ্ঠে   ‘ধুসর শূন্যের আজান গান’।  ‘আমার সন্ততি স্বপ্নে থাক’- নিজেকে নিঃশেষ করে দিন বদলের লড়াইয়ে প্রতুলদা আছেন, থাকবেন। প্রতুল মুখোপাধ্যায়ের জন্য সরকারি শোকের সমারোহে আমরা নেই, আমরা আছি  প্রতুলদার সঙ্গে, যে প্রতুলদা একদিন মৃত্যুঞ্জয়ী সাহসে সঞ্জীবিত করেছেন আমাদের-

ডিঙ্গা ভাসাও সাগরে, সাথী রে 

ডিঙ্গা ভাসাও সাগরে

পুবের আকাশ রাঙা হলো, সাথী

ঘুমায়ো না আর, জাগো রে ।।

PrevPreviousকবি-গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের জীবনাবসান
Nextরাজারহাটের অভয়াদের পাশে বৃহত্তর বিধান নগর অভয়ামঞ্চNext
4.3 4 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
7 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
অমিত ভট্টাচার্য
অমিত ভট্টাচার্য
1 year ago

গোপাকে অভিনন্দন সুন্দর লেখাটির জন্য।

আমাদের একটা স্মৃতি আছে। 1990s এর কোনো বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এম.এ ক্লাস এ চীন বিপ্লবের Long March পড়ানোর সময় আমার ছাত্র সব্যসাচী চট্টোপাধ্যায় প্রস্তাব দেয় প্রতুল মুখোপাধ্যায়ের কন্ঠে মাও সে তুং–এর লং মার্চের গানের record বাজাবার। পরের class এই শোনা হল সেই অমর সংগীত– “থাকনা হাজার অযুত বাধা, দীর্ঘ দূর যাত্রায কিসের এ ভয কিসের এ ভয় সাহসী মন লাল ফৌজের, লাফিযে হই পার”।
প্রতুল বাবু পরে ঘটনাটা জেনে খুব অবাক আর খুশি হয়েছিলেন।

0
Reply
Pragati Sengupta
Pragati Sengupta
1 year ago

খুব ঠিক কথা লিখেছ। আমরা সেই ডিঙ্গা ভাসানর আহ্বান জানিয়ে যাওয়া প্রতুলদাকেই স্মৃতিতে ধরে রাখি। ওই গানগুলোর মাধ্যমেই উনি বেঁচে থাকুক আমাদের জীবনে, আমাদের সংগ্রামে।।

0
Reply
Swapan panda
Swapan panda
1 year ago

একেবারে যথার্থ স্মরণ। কাল থেকে প্রতুলদাকে নিয়ে যত লেখা পড়েছি, এইটে সেরা।

0
Reply
Sudeepsankar Chatterjee
Sudeepsankar Chatterjee
1 year ago

প্রতুলবাবু তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের মননে থেকে যাবেন… বাদ্যযন্ত্র ছাড়া তাঁর পরিবেশনা প্রকৃত অর্থেই এক অন্য মাত্রা এনে দিত..
প্রণাম…

0
Reply
অমিত ভট্টাচার্য
অমিত ভট্টাচার্য
1 year ago

খুব ভাল লেখা। লেখিকাকে অভিনন্দন। প্রতুলবাবু শুধু কন্ঠ, সুর দিয়ে গাইতেন না; শরীর দিয়েও গাইতেন। এই ধরনের গান গাওযা খুব কম গায়কের পক্ষে সম্ভব।
মনে আছে, নকশালপনথী নেতা সুনীতি কুমার ঘোষ তার গান শুনতে চেয়েছিলেন। আমি tape recorder আর cassette নিয়ে উত্তর কোলকাতার তার আবাসনে গিয়ে শুনিয়ে এসেছিলাম।
নকশালবাডী আন্দোলনের প্রভাব তার গান এ ভীষণ ভাবে ছিল।
প্রতুলবাবু আমার স্মৃতি উজ্জ্বল হয়ে থাকবেন।

0
Reply
Indranil Das
Indranil Das
1 year ago

লেখাটির সঙ্গে সম্পূর্ণ সহমত। প্রতুলদার গান আমাদের যৌবনের স্পর্ধার নদীর এক সহজাত উৎস ছিল। আজও “স্লোগান দিতে গিয়ে(ই) চিনতে শিখি কে ভাই কে দুশমন” আজও এই মধ্য বয়েসের ভাঙতে থাকা শরীরে “ক্ষেপা মোষের ঘাড়” ভাঙার সাহস এনে দেয়। উনি শিবির বদলেছিলেন, ব্যক্তি প্রতুলদার সঙ্গে দূরত্ব বেড়েছিল, কিন্তু তাতে বোধহয় ব্যক্তির ভাব কে অতিক্রম করে নির্মোহ ভাবে বস্তু (ওনার গান ) নিষ্ঠ হয়ে অর্থাৎ ওনার গান কে গ্রহণ করেতে পেরেছি, ভালোবেসেছি। আর হয়তো প্রতুলদার শিবির যাই থাকুক যে কোনো কারণেই থাকুক উনি মনে মনে উপলব্ধি করতেন ক্ষেপা মোষ কে চ্যালেঞ্জ জানাতে লাল নিশান তাই প্রয়োজন। তাই আমরা গাইতে থাকবো ওনার গান তার অন্তর্নিহিত স্বপটুকু বয়ে নিয়ে যাবো এক প্রজন্মে থেকে আরেক প্রজন্মের হাতে তুলে দেব ব্যাটন, শ্রেণীহীন সমাজ গঠনের লড়াইয়ের আগুন টুকু , তুলে দেব প্রততুলদার গান.…

0
Reply
নন্দিতা চৌধুরী
নন্দিতা চৌধুরী
1 year ago

অনেকসময় অনেকের ক্ষেত্রে এই কষ্ট পেয়েছি। তাই তিনি যতবড়ো স্রষ্টাই হোন, সৃষ্টিতে মুগ্ধ হই, প্রত্যাশা রাখি নি আর।

0
Reply

সম্পর্কিত পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

September 20, 2026 No Comments

(এক) তাঁকে স্মরণ এবং প্রণাম “ইছামতী একটি ছোট নদী। অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত, সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির – কামট –

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

Bappaditya Roy September 20, 2026

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677963
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]