Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রাজারহাটের অভয়াদের পাশে বৃহত্তর বিধান নগর অভয়ামঞ্চ

WhatsApp Image 2025-02-14 at 4.38.10 PM
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • February 16, 2025
  • 6:47 am
  • One Comment

১০ ফেব্রুয়ারি অভয়া মঞ্চ বৃহত্তর বিধাননগরের পক্ষ থেকে আমরা কয়েকজন রাজারহাট গৌরাঙ্গ নগরের ধর্ষিতা ও খুন হয়ে যাওয়া নাবালিকার বাবা মায়ের সাথে দেখা করতে গেছিলাম। ওনারা বাড়িতে না থাকায় দেখা হয়নি। সেখানেই জানতে পারি ঐ অঞ্চলের শুলুংগুড়ি গ্রামের ১১ বছরের এক নাবালিকা গত ২৮ সেপ্টেম্বর, ২০২৪ থেকে নিখোঁজ।

তাৎক্ষণিক সিদ্ধান্তে আমরা হাজির হই নিখোঁজ মেয়েটির বাড়িতে। ওর বাবা মায়ের সাথে কথা বলে জানতে পারি ওনারা ১লা অক্টোবর, ২০২৪ এ থানায় ডায়েরি করেন। প্রথম এক দুমাস থানা তাঁদের কাছ থেকে কিছু খোঁজখবর নেওয়া/ জিজ্ঞাসাবাদ করা ছাড়া আর কিছুই করেনি পুলিশ। এমনকি এফ আই আর হয়েছে কিনা তাও জানেন না। কেননা এফ আই আরের কোন কপি ওনারা পাননি।

মেয়েটির বাবা নির্মাণ শ্রমিক। একটা দুর্ঘটনার কবলে পড়ে গত এক বছর ধরে তেমন কোন কাজ করতে পারেন না। মেয়েটির মা গৃহপরিচারিকার কাজ করে সংসার চালান। ওনাদের ৮ বছর বয়সী আর একটি মেয়েও আছে। আলাপ আলোচনার মধ্য দিয়ে ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ মেয়েটির আমরা বাবা মাকে সাথে নিয়ে তদন্তের গতিপ্রকৃতি জানতে থানায় যাবো স্থির করি। সেই মর্মে আমরা কেন্দ্রীয় অভয়া মঞ্চের সাথে যোগাযোগ করি এবং আহ্বায়কদের মধ্যে অন্তত একজন যাতে আমাদের সাথে থাকেন সেই অনুরোধ করি।

আজ আমরা থানায় গেছিলাম ২৫ জনের একটি দল যাদের মধ্যে অভয়া মঞ্চের সদস্যরা ছাড়াও ঐ পরিবারের প্রতিবেশী ও আত্মীয়রাও ছিলেন। কয়েকজনের প্রতিনিধি দল নিউটাউন থানার আইসির সাথে দেখা করেন। তাঁরা হলেন নিখোঁজ মেয়েটির বাবা মা, পীযূষ রায়, দেবাশিস সিনহা, সুনেত্রা সেনগুপ্ত, শর্মিষ্ঠা বক্সী, তরুণ ব্যানার্জী এবং কেন্দ্রীয় অভয়া মঞ্চের অন্যতম আহ্বায়ক মণীষা আদক।

কথা বলে যা বোঝা গেল প্রথম কয়েকদিন একটু নড়াচড়া করলেও অন্যান্য ঘটনার মতো এক্ষেত্রেও পুলিশ খুব বেশী এগোয়নি। আমাদের কথামতো এফ আই আরের কপি বাবা মায়ের হাতে তুলে দেন ওঁরা। আমাদের প্রতিনিধিরা পুলিশের সক্রিয়তা ও তদন্তে গতি দাবি করেন, যাতে মেয়েটিকে বাবা মায়ের কোলে ফিরিয়ে দেওয়া যায়। সাতদিন পরে তদন্তের অগ্রগতি কি হলো তা জানতে আবার আসবেন বলেও জানিয়ে আসা হয়।

গৌরাঙ্গ নগর, শুলুংগুড়ি সহ রাজারহাটের বিস্তীর্ণ এলাকা ঘিরে দুষ্কৃতীরাজ চলছে। এই ধরনের নানা ঘটনার দৃষ্টান্ত ঐ অঞ্চলে আছে। নিরাপত্তা (বিশেষ করে মেয়েদের) নেই বললেই চলে। অভয়া মঞ্চ বৃহত্তর বিধাননগর আগামীদিনে এলাকার সাধারণ মানুষকে সংগঠিত করে বৃহৎ আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। এই লড়াইয়ে কেন্দ্রীয় অভয়া মঞ্চের সহযোগিতাও প্রত্যাশা করছি আমরা।

১৪ ফেব্রুয়ারি ২০২৫।

PrevPreviousআমরা আছি  প্রতুলদার সঙ্গে, যে প্রতুলদা একদিন মৃত্যুঞ্জয়ী সাহসে সঞ্জীবিত করেছেন আমাদের
Nextরোগ মৃত্যু ব্যাধির বিরুদ্ধে কেউ না কেউ লড়াই জারি রেখেছেNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pragati Sengupta
Pragati Sengupta
1 year ago

✊✊✊✊

0
Reply

সম্পর্কিত পোস্ট

Bacteria Sacrifice Themselves for Each Other?

August 4, 2026 No Comments

কে গুণ্ডা? কাকে দমন করতে চায় রাজ্য?

August 4, 2026 No Comments

রাজ্যে নতুন সরকার গড়তে না গড়তেই নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে এক নতুন ভয়ঙ্কর গুণ্ডা দমন আইন এনেছে বিজেপি সরকার। আপাতত সেটি আদালতের বিচারাধীন। আইনটির

স্বাস্থ্য; নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ও বাস্তব

August 4, 2026 No Comments

২৭শে জুলাঈ ২০২৬ ফেসুবুক লাইভে আলোচিত।

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

August 3, 2026 2 Comments

দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

August 3, 2026 No Comments

১-০৮-২০২৬ গত ৩০ শে জুলাই সংগ্রামী গণমঞ্চের একটি প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ট্রাইব্যুনালে আবেদন করে অপেক্ষারত ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং ট্রাইব্যুনালগুলোর

সাম্প্রতিক পোস্ট

Bacteria Sacrifice Themselves for Each Other?

Satya Sagar August 4, 2026

কে গুণ্ডা? কাকে দমন করতে চায় রাজ্য?

Parichay Gupta August 4, 2026

স্বাস্থ্য; নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ও বাস্তব

Dr. Punyabrata Gun August 4, 2026

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

Gopa Mukherjee August 3, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha August 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

658052
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]