বিগত ৯ মার্চ ২০২৫ অভয়া হত্যার বিচারহীন ৭ মাস। আর ১লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রীর গাড়ির চাকায় শিক্ষার সর্বনাশ। অভয়া মঞ্চের ডাকে পায়ে পা মেলালেন বাংলার নাগরিক সমাজ, ধর্মতলা থেকে রানুছায়া মঞ্চ আর হাজরা মোড় থেকে রানুছায়া মঞ্চ। রানুছায়া মঞ্চে কথাবার্তা সংস্থা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখলেন অভয়ার বাবা-মা, নির্যাতিত প্রয়াত পুলিশ আধিকারিক পঙ্কজ দত্তের স্ত্রী এবং যাদবপুরে আহত ছাত্র ইন্দ্রানুজের বাবা। অনুষ্ঠিত হলো একটি না নাটকও।

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?
পুলিশ আর সেনাবাহিনী দিয়ে জনগণের সঙ্গে লড়াই করে জিততে পারেনি কোনো দেশের সরকার। প্রাথমিক প্রতিক্রিয়ায় হয়ত রাষ্ট্রের চরম দমন পীড়নের ফলে কিছুটা পিছু হতে হয়,








