Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এই বঞ্চনার দিন পার হলেই পাবে জনসমুদ্রের ঠিকানা

IMG-20250610-WA0149
Gopa Mukherjee

Gopa Mukherjee

Teacher of History, Social activist
My Other Posts
  • June 12, 2025
  • 6:30 am
  • One Comment

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের পাশবিক হত্যার পর কেটে গেল দশটি মাস। দুর্নীতি ষড়যন্ত্র পূর্বপরিকল্পিত ধর্ষণ ও হত্যা- কোথাও সন্দেহ বা অস্পষ্টতার জায়গা নেই। তাও বিচার অধরা কারণ তথ্য প্রমাণ লোপাট । তদন্ত প্রক্রিয়ার গতি  শামুক কচ্ছপ সকলকেই হার মানিয়েছে। অনেক নাটক, অনেক ‘ফাঁসি চাই’ পোস্টার ঝুলিয়ে পুলিশের বিরুদ্ধে পুলিশ মন্ত্রীর লম্ফঝম্ফ, অনেক কোর্ট , অনেক উকিল, বিচারপতির হাত ঘুরে এখনও সুবিচার থেকে বঞ্চিত নিহত চিকিৎসক আর তাঁর জন্য পথে নামা, দিনের পর দিন, রাতের পর রাত জাগা চিকিৎসক ও অচিকিৎসক জনগণ। নাগরিক সমাজের একটি অংশ বিচার প্রক্রিয়া সম্পর্কে হতাশ, তাই আন্দোলনে আস্থা হারিয়েছেন। লাইভ স্ট্রিমিং হওয়া মিটিং এ জুনিয়র ডাক্তার দের মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি- মেডিক্যাল  কলেজ গুলির পরিকাঠামোগত উন্নতি , কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসের অবসান এবং নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রীকরণ- এর একটাও রক্ষিত হয়নি তার জন্য মুখ্যমন্ত্রী সহ সরকারি হোমরা চোমরা কেউ লজ্জিত নয় কারণ কে না জানে লজ্জা ঘৃণা ভয় – এই তিন টি থাকলে কোন মহান কাজে ব্রতী হওয়া যায় না।  লজ্জিত মানুষ!  লজ্জিত বিবেকবান মানুষের প্রতিবাদী সত্তা।

এই কঠিন সময়েও আশার আলো জ্বালিয়ে রেখেছে অভয়া মঞ্চ এবং জুনিয়র ডক্টরস ফ্রন্ট, এগিয়ে চলেছে অভয়ার বিচার ছিনিয়ে আনার প্রতিশ্রুতি আর প্রতিবাদে প্রতিরোধে মানুষের পাশে থাকার  কর্মসূচি নিয়ে।  প্রতি মাসের ৯ তারিখ বিশেষ কর্মসূচি থাকে অভয়া মঞ্চ এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF) এর। ৯ জুন সোমবার অভয়া মঞ্চ টালা থানার  সামনে বিক্ষোভ জমাত সংগঠিত করে। তথ্য প্রমাণ লোপাটে ন্যক্কার জনক ভুমিকা এই থানা ও থানার ওসি অভিজিৎ মণ্ডলের । অভয়া মঞ্চের অন্যতম দুই আহবায়ক ডক্টর তমোনাশ চৌধুরী এবং মণীষা আদক  অকালপ্রয়াত চিকিৎসক এবং অভয়া আন্দোলনের অন্যতম যোদ্ধা ডক্টর প্রলয় বসু কে স্মরণ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।  টালা থানার সামনে গার্ড রেলের  সুরক্ষাবলয়।  সাদা পোশাকের লোকজন গার্ড রেল সরিয়ে যাবার রাস্তা বন্ধ করতে ব্যস্ত। এই তৎপরতা দশ মাস আগে দেখা গেলে হয়ত অভয়া কে নিহত হতে হত  না !

ডক্টর পবিত্র গোস্বামী, সুদেষ্ণা মন্ডল, ধৃতিমান সেনগুপ্ত এবং সুতনুকা বন্দ্যোপাধ্যায়ের বলিষ্ঠ বক্তব্যের পর কলকাতা পুলিশের কুশপুত্তলিকা দাহ করা হয়। শ্লোগানে মুখরিত হয় থানা চত্বর। টালা থানা থেকে মিছিল উপস্থিত হয় আর জি কর হাসপাতালে, ‘Cry of the hour’    স্ট্যাচুর কাছে মোমবাতি  প্রজ্জ্বলন করে  শ্রদ্ধা নিবেদন করার জন্য। এখানে WBJDF এর অনুষ্ঠান চলছিল সন্ধ্যা ৭ টা থেকে।

কিন্তু হাসপাতাল ততক্ষণে দুর্গের চেহারা নিয়েছে। অগণিত CISF মোতায়েন হাসপাতালের  এমারজেন্সি গেটে।  নিরস্ত্র শান্তিপূর্ণ  মিছিল ঠেকাতে সাজ সাজ রব চারদিকে। অনাবশ্যক তর্ক বাগ বিতণ্ডা আর পুলিশের অভব্য আচরণ। খবর পেয়ে ভিতর থেকে হাসপাতাল গেটে চলে আসেন অনিকেত মাহাতো এবং অন্যান্য প্রতিবাদীরা। অভয়া মঞ্চের সদস্যদের প্রবেশাধিকার দেবার দাবি জানান। অবশেষে জয়ী হন প্রতিবাদীরা। অভয়ার আবক্ষ মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে আর একবার শপথ নেয় অভয়া মঞ্চ– এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই  জিততে হবে।  রাজপথ আলপথের জনসমুদ্রই একদিন  অবিচারের বঞ্চনাকে পরাস্ত করে ছিনিয়ে আনবে ন্যায়বিচার ।।

PrevPreviousঊর্মিমুখর: ত্রয়োদশ পরিচ্ছেদ
Nextশিষ্য তথা ছাত্রদের শিক্ষারম্ভ ও শিক্ষাদান – চরক- ও সুশ্রুত-সংহিতা (২য় ভাগ)Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sudeepsankar Chatterjee
Sudeepsankar Chatterjee
1 year ago

সিবিআই আদৌ কি কোনও তদন্ত করেছে???
তদন্তের নামে শুধুই প্রহসন হয়েছে… সিবিআই এর এই তদন্ত টিমকে নিয়েই ভীষণ ভাবে তদন্তের প্রয়োজন.. অলিক ভাবনা তবুও বললাম…
লজ্জা লাগে কিন্ত রাষ্ট্রের তো একফোঁটাও লজ্জা থাকেনা..

0
Reply

সম্পর্কিত পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

“রং দে গেরুয়া”

September 3, 2026 No Comments

শব্দ যেমন চুরি হয়ে যায়, রঙও তেমনি চুরি হয়ে যায় । উর্বরতার রং লাল । গ্রীক পুরাণে স্ত্রীরা স্বামীর গলা কেটে সেই রক্ত জমিতে দিতেন;

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

সাম্প্রতিক পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

“রং দে গেরুয়া”

Kanchan Sarker September 3, 2026

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672486
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]