Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

WBJDF এর ঘোষণা: আমরা প্রস্তুত। আমরা ঐক্যবদ্ধ। আর আমরা পিছু হটছি না।

FB_IMG_1750896894285
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • June 27, 2025
  • 7:13 am
  • No Comments

২৫ জুন, ২০২৫

আপনারা জানেন, আন্দোলনকারী তিনজন জুনিয়র চিকিৎসক — অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া ও দেবাশিস হালদার — যাঁদের সিনিয়র রেসিডেন্ট (SR) পোস্টিং নির্ধারিত হয়েছিল MD/MS ফাইনাল পরীক্ষার নাম্বার এবং মেধা অনুযায়ী স্বাস্থ্য ভবনের কাউন্সেলিং-এর ভিত্তিতে, তাঁদের পোস্টিং হঠাৎ করে এবং কোনও ব্যাখ্যা ছাড়াই বদলে দেওয়া হয়। আমরা মনে করি, এই সিদ্ধান্ত অন্যায্য। সেই কারণেই আমরা হাইকোর্টে বিচার চেয়ে আবেদন করি।

আজ, ২৫ জুন, হাইকোর্টে এই মামলার শুনানিতে একটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে — যা রাজ্যের সমস্ত সিনিয়র রেসিডেন্টদের জানা উচিত।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট শুরু থেকেই বলছে — এটি কোনও সাধারণ বদলি নয়, এটি তিন বছরের bonded posting-এর অন্যায্য পরিবর্তন। NEET-PG-এর মাধ্যমে MD/MS-এ ভর্তি হওয়ার সময় আমরা তিন বছরের জন্য নির্দিষ্ট পোস্টিংয়ে কাজ করার বন্ডে সই করি। সেই নিয়ম মেনেই পোস্টিং হয়েছিল। অথচ আন্দোলনের সঙ্গে যুক্ত তিনজন চিকিৎসকের পোস্টিং-ই শুধু ব্যতিক্রমভাবে পরিবর্তন করা হয়েছে।

আজ হাইকোর্টে, রাজ্য সরকার দাবি করে, SR-শিপ হলো একটি “contractual service”, এবং তাই এটি “affairs of state”-এর মধ্যে পড়ে। এই যুক্তিতে তারা বলছে, এই মামলাটি State Administrative Tribunal (SAT)-এ পাঠানো উচিত।

সরকারের পক্ষে আদালতে ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ও সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণবাবু Tribunal Act-এর একটি ধারা দেখিয়ে বলেন, সরকার চাইলে জনস্বার্থে পোস্টিং বদলাতে পারে।

কিন্তু মূল প্রশ্ন থেকে যায়:
👉 মাত্র তিনজন আন্দোলনরত চিকিৎসকের পোস্টিং, মেধা ও নিয়ম উপেক্ষা করে হঠাৎ করে বদলে দেওয়া — জনস্বার্থ কোথায়?

আমাদের পক্ষে অ্যাডভোকেট প্রতীক ধর যুক্তিসঙ্গত, সংবিধানসম্মত ও শক্তিশালী যুক্তিতে রাজ্যের অবস্থান খণ্ডন করেন। তাঁর সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শামিম আহমেদ, কার্তিক রায় ও দেবাশিস মুখার্জী।

শুনানির সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তেজিত হয়ে কোর্টে উচ্চস্বরে কথা বলেন, বিচারপতিদের উপর দোষ চাপান ও আমাদের আইনজীবীদের ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। বিচারপতির একাধিকবার অনুরোধ সত্ত্বেও, তিনি তাঁর যুক্তি অসমাপ্ত রেখেই কোর্টরুম ত্যাগ করেন — যা বেঞ্চ বিশেষভাবে লক্ষ করে।

এরপর অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত প্রায় দুই ঘণ্টা ধরে রাজ্যের যুক্তি তুলে ধরেন, কিন্তু মূলত SAT-এর এক্তিয়ার বিষয়টি ঘুরিয়ে ফিরিয়ে বলেন।

পরবর্তী শুনানি: ৩ জুলাই, বৃহস্পতিবার। ওই দিন অ্যাডভোকেট প্রতীক ধর ও তাঁর দল পূর্ণাঙ্গ যুক্তি পেশ করবেন। আজকের সংক্ষিপ্ত সময়েও তাঁর যুক্তি পরিপূর্ণ ও প্রশংসিত হয়েছে।

📍 এই মামলার গুরুত্ব এতটাই স্পষ্ট যে, আজকের শুনানিতে প্রবীণ আইনজীবী, সাংবাদিক, সিনিয়র ও জুনিয়র রেসিডেন্টদের উপস্থিতি ছিল তাৎপর্যপূর্ণ — এটি যে শুধু আইনি নয়, গণস্বার্থের বিষয়ও, তা বোঝা গেছে।

🔍 এই মামলাটি এত গুরুত্বপূর্ণ কেন, এবং বিশেষ করে SR-দের জন্য কেন তাৎপর্যপূর্ণ?

এটা এখন আর শুধুমাত্র অনিকেত, আশফাকুল্লা বা দেবাশিসের ব্যাপার নয়।

এখন প্রশ্ন হল:

1) যদি কোনও সিনিয়র রেসিডেন্ট অন্যায়ের শিকার হন, তিনি কি সরাসরি হাইকোর্টে যেতে পারবেন?

2) নাকি তাঁকে বাধ্য করা হবে ধীর, সীমিত এক্তিয়ারসম্পন্ন SAT-এ যেতে?

3) এর ফলে কি ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসা, স্বজনপোষণ আরও সহজ হয়ে যাবে?

সরকার যেটিকে প্রেস্টিজ ইস্যু বানাতে চাইছে, আমাদের কাছে এটি একটি ন্যায়বিচারের প্রশ্ন, নিয়মের স্বচ্ছতা এবং ডাক্তারদের সম্মান রক্ষার লড়াই — যারা প্রতিকূল পরিস্থিতিতেও জনগণের পাশে থাকেন।

আমরা প্রস্তুত।
আমরা ঐক্যবদ্ধ।
আর আমরা পিছু হটছি না।

📄 English version 👇🏽

You are already aware that three junior doctors — Aniket Mahata, Asfakulla Naiya, and Debashis Halder — who were allotted SR (Senior Resident) postings through a formal counselling process based on final MD/MS exam marks and merit, had their postings suddenly changed without explanation. Believing this to be arbitrary, we sought justice in the Calcutta High Court.

On 25th June, during the hearing, a crucial legal question came to light — one that concerns all senior residents in West Bengal.

From the start, the West Bengal Junior Doctors’ Front (WBJDF) has maintained: this is not a transfer, but a wrongful alteration of bonded posting. At the time of NEET-PG admission into MD/MS courses, we signed a bond for three years of service in a fixed post. The original posting was done as per rules. But only these three doctors — all linked to a protest — were singled out and reassigned, without official reasoning.

In court, the State Government argued that senior residency is a “contractual service”, falling under “affairs of the state”. They claimed the matter should be shifted to the State Administrative Tribunal (SAT), not heard in the High Court.

Representing the state were Advocate General Kishore Dutta and MP-lawyer Kalyan Banerjee. Mr. Banerjee cited the Tribunal Act to justify that the government can reassign postings under “public interest”.

But the key question remains:

👉 If only three doctors had their postings changed — ignoring merit and process — what public interest does that serve?

Advocate Prateek Dhar, representing us, delivered a constitutionally sound and sharp rebuttal. He was supported by Advocates Shamim Ahmed, Kartik Ray, and Debashis Mukherjee.

During the hearing, Mr. Banerjee became visibly agitated — raising his voice, blaming the court, and personally attacking our lawyers. Despite repeated requests from the bench, he exited the courtroom without finishing his submission — a gesture noted by the judges.

Following him, AG Kishore Dutta argued for nearly two hours, repeating the point that the SAT, not the High Court, should hear the case.

The next hearing is on Thursday, 3rd July, when Advocate Prateek Dhar and his team will present the full argument. Even today, with limited time, his submissions were clear, structured, and appreciated in legal circles.

📍 Notably, today’s hearing saw the presence of senior lawyers, members of the press, and both senior and junior residents — reflecting that this case is no longer just a legal matter, but one of serious public concern.

🔍 Why this case matters — especially for SRs

This is no longer just about Aniket, Asfakulla, or Debashis.

The central questions now are:

1) Can a resident doctor who faces injustice approach the High Court directly?

2) Or will they be forced into the slow, limited route of SAT?

3) Will this make political vendetta and favoritism easier in future?

The government sees this as a prestige issue.
We see it as a fight for justice, procedural fairness, and the dignity of doctors who serve in the toughest conditions.

We are ready.
We are united.
And we are not backing down.

PrevPreviousছন্নচিন্তা ৪
Nextআইন কলেজে ছাত্রীর উপর পাশবিক নির্যাতন ও গণধর্ষণNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঈশ্বরের হাত ধরে মর্ত্যের স্বর্গ থেকে যুদ্ধের নরকে: আজকের লেবানন

April 17, 2026 No Comments

স্বর্গ হেথায়: কেউ বলতো মর্ত্যের স্বর্গ, কেউ বলতো মধ্য এশিয়ার সুইজারল্যান্ড। অসীম নীল আকাশের মাঝে ভেসে রয়েছে পেঁজা তুলোর মত সাদা মেঘ, তাতে ডানা মেলে

JPD Protests against Discriminatory Financial Rebates based on Religions

April 17, 2026 No Comments

13.4.2026 The Joint Platform of Doctors (JPD), West Bengal, expresses its profound shock and unequivocal condemnation regarding a recent social media post by a senior

এসো নন্দিনী, জাগিয়ে দাও সব বিশু পাগলদের

April 17, 2026 No Comments

পয়লা বৈশাখ। পয়লা অর্থ প্রথম। শব্দটির উৎপত্তি ফারসি শব্দ থেকে। সূত্র অনুসারে আকবরের শাসনকালে ফসল কাটার সময়ের সাথে কর দেবার বছর মেলানোর জন্য বাংলায় এই

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

April 16, 2026 No Comments

১৩ই এপ্রিল, ২০২৬ ​সম্প্রতি কলকাতার এক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, নির্দিষ্ট ধর্মীয় স্লোগান দিলে তিনি ফি-তে ছাড় দেবেন। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম

পথের সন্ধানে

April 16, 2026 No Comments

ভারতের ইতিহাসে কালো দিনের তালিকায় আর একটি দিন যুক্ত হল – ১৩ এপ্রিল, যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জোরের সঙ্গে জানিয়ে দিলেন ট্রাইব্যুনালের রায় ঘোষিত হবার

সাম্প্রতিক পোস্ট

ঈশ্বরের হাত ধরে মর্ত্যের স্বর্গ থেকে যুদ্ধের নরকে: আজকের লেবানন

Bappaditya Roy April 17, 2026

JPD Protests against Discriminatory Financial Rebates based on Religions

The Joint Platform of Doctors West Bengal April 17, 2026

এসো নন্দিনী, জাগিয়ে দাও সব বিশু পাগলদের

Manisha Adak April 17, 2026

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

The Joint Platform of Doctors West Bengal April 16, 2026

পথের সন্ধানে

Gopa Mukherjee April 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618059
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]