Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এক আন্তরিক আবেদন

Oplus_16908288
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • August 8, 2025
  • 7:20 am
  • No Comments

৯ আগস্ট ২০২৪ আমাদের জীবনে একটা কালো দিন। একবছর হয়ে গেলো আমাদের মেয়ে বিচার পেলো না। কত মানুষের প্রাণ এই এক বছরে, হয়তো আমাদের ডাক্তার মেয়ে বাঁচাতো। সে সুযোগ সে পেলো না। তারপর একের পর এক নাবালিকা ,শিশু, মহিলার খুন,ধর্ষণ। চলছে তো চলছেই। কলকাতা শহরের কলেজের  মধ্যেই বলুন আর তামান্নার অথবা ক্যানিং এর গ্রামেই বলুন, কোথাও আমার আপনার মেয়ে নিরাপদ নয়।

কোথায় এই ধর্ষকদের শাস্তি? কেন নেই সঠিক বিচার? অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কেন আক্রান্ত হতে হবে? কেন গলা তুলে দাবি করা যাবে না, আমাদের মেয়েদের সুরক্ষা চাই?

সঠিক বিচার না পেলে এই ধর্ষক খুনিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, এ আমরা সবাই জানি। তাদের শাস্তি কে দেবে? নিশ্চয়ই প্রশাসন। কেন দিতে পারছে না? তারা কি ব্যর্থ নাকি মদতদাতা?! এ প্রশ্ন করবেন না?

আগামী ৯ আগস্ট  হাজরা মোড়ে একসাথে আমরা এই প্রশ্নটাই করতে চাই। জনগণের দাবি আদায় করতে এই বাংলার মানুষ জানে।বিদ্যাসাগর, রামমোহনের দেশে আপনি আমি ভয় পাবো, চুপ করে থাকবো আমার/আপনার মেয়ের ওপর,বোনের ওপর, মা এর ওপর, বান্ধবীর ওপর অত্যাচার হলে, নির্মম ভাবে ধর্ষণ করে তাদের খুন করা হলে?

অভয়া মঞ্চ কোনো দলীয় সংগঠন নয়। কিন্তু শাসককে এই একবছর ধরে এই প্রশ্নগুলো করে চলেছে সকল সাধারণ নাগরিককে সাথে নিয়ে।

৯ তারিখ আপনিও আসুন। এ আমাদের মেয়েদের পক্ষে, ভালবাসার পক্ষে, সুন্দর একটা সমাজ গড়ার লক্ষ্যে, আর যেনো কেউ অভয়া না হয় সেই শপথ নেওয়ার জন্যে। আজ যদি আপনি আমি একসাথে এই কাজে না দাঁড়াই, আমাদের ছোটো ছোটো শিশু মেয়েদের কাছে আমরা অনেকটা ছোটো হয়ে যাবো মানুষ হিসেবে। এই আন্দোলন সুযোগ করে দিয়েছে, আমাদের মেয়েদের পাশে দাঁড়িয়ে নিজেকে ধন্য করার।আমরা যেন বলতে পারি,এই নিদারুণ, অস্থির সময়ে ভয় না পেয়ে, আমরাও  গলা তুলেছিলাম, আমরাও  মিছিলে হেঁটেছিলাম, প্রতিবাদীদের সঙ্গে থেকেছিলাম।

“দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না….”

৯তারিখ শনিবার বিকেল ৪টে আপনি আমার হাত ধরে হাজরা মোড়ে দাঁড়াবেন এই অপেক্ষায় থাকলাম।

PrevPreviousদ্রোহের দলিল ২
Nextজেলার ডাক–চলো কালীঘাটNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মহিলাদের প্রসূতি কালীন স্বাস্থ্য পরিষেবা এবং কিছু প্রশ্ন

October 22, 2026 No Comments

মাতৃত্ব – মহিলাদের জীবনে এক রোমাঞ্চকর অনুভূতির জন্ম দেয়। সৃষ্টির উদ্ভাসে পরিপূর্ণ হয়ে ওঠে মায়ের শরীর,মন। পৃথিবীর সবচেয়ে সুন্দর আবেগঘন প্রাণস্পর্শী ডাক হলো ‘মা’। সেই

বই-এর বহ্নুৎসব

October 22, 2026 No Comments

১৯৩৩ সালে হিটলারের জার্মানিতে বই পোড়ানো হয়েছিল। ১০ মে একরাতে শুধুমাত্র বার্লিনের অপেরা স্কোয়ারে পোড়ানো হয়েছিল ২০০০০ বই। আর ওই সময় সারা জার্মানিতে পোড়ানো হয়েছিল

সন্দীপ ঘোষের জামিন: দায় কার?

October 22, 2026 No Comments

Statement of Solidarity with Randall Sequeira and Laxman Naik

October 21, 2026 No Comments

Dear friends, We express our solidarity with Randall Sequeira, a people’s doctor, and Laxman Naik, a Dalit leader of the Maa Mati Mali Surakhya Manch,

রাম, রাবণ এবং বই

October 21, 2026 2 Comments

রামকে দিয়েই শুরু করা যাক। বিশ্বামিত্র এর কাছে শস্ত্র শিক্ষার পাশাপাশি বশিষ্ঠ এর কাছে প্রথাগত শাস্ত্র শিক্ষা যেমন বেদ পুরাণ ইত্যাদিতে শিক্ষিত রাম যে যথেষ্ট

সাম্প্রতিক পোস্ট

মহিলাদের প্রসূতি কালীন স্বাস্থ্য পরিষেবা এবং কিছু প্রশ্ন

Somnath Mukhopadhyay October 22, 2026

বই-এর বহ্নুৎসব

Pallab Kirtania October 22, 2026

সন্দীপ ঘোষের জামিন: দায় কার?

Abhaya Mancha October 22, 2026

Statement of Solidarity with Randall Sequeira and Laxman Naik

Doctors' Dialogue October 21, 2026

রাম, রাবণ এবং বই

Dr. Samudra Sengupta October 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

693529
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]